Dusk mind

Dusk mind

Share

Not should big expectations from a mortal life. Without respect life is valueless. So it is very important to every ideal life.

Ups and downs everywhere
and there is darkness there will be shining at a time

29/06/2024

পৃথিবীতে আপনিই একমাত্র ব্যক্তি নন যিনি প্রচুর সমস্যায় আছেন। আপনিই পৃথিবীর একমাত্র অসুখী ব্যক্তি নন। আপনি ছাড়াও অনেকেই দুঃখে আছেন, অনেকে কষ্টে আছেন। অজুহাত প্রতিদিন আপনাকে নীরব ঘাতক জন্ডিসের মত ভেতরে ভেতরে প্রতিনিয়ত নিঃশেষ করে দিচ্ছে, যা আপনি টেরই পারছেন না৷
যারা আজকে অনেক ভালো আছে, সুখে আছে, সফলভাবে বেঁচে আছে তাদের সাথে আপনার পার্থক্যটা কোথায় জানেন? তাদের কাছে অজুহাত দেয়ার মত হাজারটা সমস্যা ছিল কিন্তু তারা সমস্যাকে পাত্তা না দিয়ে, নিজেকে গুরুত্ব দিয়েছে। আর আপনি নিজেকে পাত্তা না দিয়ে সমস্যাকে বেশি পাত্তা দেন। সারাদিন আমার এই সমস্যা, সেই সমস্যা নিয়ে পড়ে থাকেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যেদিন থেকে আপনি অজুহাত দেয়া বন্ধ করবেন সেদিন থেকে আপনার সফলতার চাকা ঘুরতেই থাকবে।
আমি চ্যালেঞ্জ দিচ্ছি- একবার শুধু দাঁতে দাঁত চেপে দুনিয়া ভুলে টার্গেট পূরণে ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন সাকসেস হাতের মুঠোয় চলে আসছে।
Believe it or not, আপনাকে নিয়ে কারো মাথাব্যথা নাই?
পৃথিবীটা পারফর্মারদের। ফুটবল খেলায় ক্যামেরা তার দিকেই যায়, যার পায়ের কাছে বল থাকে। যে জানে সে কোথায় যাচ্ছে তাকে পুরো দুনিয়া পথ ছেড়ে দেয়। আর যে জানে না সে কোথায় যাচ্ছে, তাকে আশেপাশের লোকেরা এমনকি তার নিজের ভেতরের হতাশাও তাকে কাঁকড়ার মত পেছনে টেনে ধরে রাখে।

18/05/2024

আলো আর আধারের একমাত্র সন্ধিক্ষণ
গোধূলী লগ্ন.....

সত্য হচ্ছে প্রকৃতি পারলেও আমরা পারি না। তাই প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

14/05/2024
04/05/2024

আমার অভিজ্ঞতা থেকে তরুণদের জন্য কিছু পরামর্শঃ
১) সময়ের ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর হওন। মনে রাখবেন আপনার সময় কেবল আপনারই জন্য, আরও পরিষ্কার ভাবে বলতে গেলে আপনার নিজের উন্নয়নের জন্য। আপনি যদি স্বেচ্ছায় কাউকে সময় দেন সেটা ভিন্ন কথা কিন্তু আড্ডাবাজী, ঘোরার নাম করে কেউ যেন আপনার সময় নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন।
২) পেশা বাছাই করার আগে নিজেকে বুঝুন, কী করতে আপনার সবচেয়ে ভাল লাগে এবং কিসে আপনি সবচাইতে দক্ষ? আপনার ভালো লাগার সাথে আপনার দক্ষতা নাও মিলতে পারে, সেটাও মাথায় রাখুন। যা করতে আপনার ভালো লাগে সেটাতে যদি আপনার দক্ষতা থাকে তাহলে পেশা জীবনে আপনার তর তর করে উঠে যাবার প্রবল সম্ভাবনা আছে।
৩) ‘বন্ধুরা অমুক ভার্সিটিতে ঢুকেছে তাই আমাকেও ঢুকতে হবে’ এই ধরনের মনোভাব পরিহার করুন। আপনার জন্য যে ভার্সিটি আপনি সেরা মনে করছেন তাতেই ঢোকার চেষ্টা করুন, ওটাতে না হলে সেকেন্ড বেস্ট ট্রাই করুন। অন্যথায় যে বন্ধুত্বের খাতিরে পড়াশোনার মান উপেক্ষা করে আপনি ঝাঁক বেধে ভার্সিটিতে ঢুকলেন, ভার্সিটির মানের কারণে জীবনে সফল হতে না পারলে সেই বন্ধুত্ব কর্পূরের মতোই উবে যাবে।
৪) ছাত্র অবস্থায় প্রেমে জড়ানো থেকে বিরত থাকুন, আপনার জীবনের এই পর্যায়ে এগুলি টাকা এবং সময়ের ‘ব্ল্যাক হোল’ ছাড়া আর কিছুই না। আপনি একটা মেয়েকে পাগলের মতো ভালবাসবেন, তার পেছনে টাকা এবং সময় দেবেন এবং তারপর আপনি ‘প্রতিষ্ঠিত না’ এই যুক্তিতে সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। মাঝখান থেকে আপনার টাকা-সময়-কেরিয়ার সবই নষ্ট। কোনও দরকার আছে এতোসব ঝামেলার? যে টাকা গার্ল ফ্রেন্ড কে খাওয়াবেন সেই টাকা নিজে খান, নিজের যত্ন নিন, আখেরে কাজে দিবে।
৫) নিজের দক্ষতা বাড়ান। আমি এমন অনেক তরুণ দেখেছি যারা ফেসবুক ছাড়া ইন্টারনেটের আর তেমন কোনও ব্যবহার জানেনা। যখন কোনও প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দেবার চিন্তা ভাবনা করবে তারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখতে চাইবে না, বরং কয়টা দরকারি প্রোগ্রাম আপনি দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন সেটাই দেখবে।
৬) নিজের ডিজিটাল ফুট প্রিন্ট পরিষ্কার রাখুন, অনেক কোম্পানিই এখন নিয়োগ দেয়ার আগে চাকুরিপ্রার্থীর বিভিন্ন অন লাইন একাউন্ট চেক করে দেখে। আপনার রাজনৈতিক মতবাদ বা সানি লীওনের প্রতি আপনার ভালবাসা নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন, প্রাইভেসি পাবলিক মোডে রেখে এসব দুনিয়াকে জানানোর কোনই দরকার নেই।
৭) ইংরেজিতে দক্ষতা অর্জনের চেষ্টা ক

22/07/2020

Collected

28/09/2019

ইচ্ছা এবং শক্তি দু’টি মিলেই ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তি যদি প্রবল হয় এবং উদ্দেশ্য হয় শুভ, তবে কোন প্রতিবন্ধকতাই তাকে প্রতিহত করতে পারে না। প্রতিনিয়ত চেষ্টায় প্রতিষ্ঠিত হয় তার প্রতিটি ইচ্ছা।
------হানিফ সংকেত

06/07/2019

সফলতার পথ কখনো মসৃণ নয়।
-------( সর্বদা প্রমাণিত )

26/06/2019

পরের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের অভাব ক্ষোভ থাকে কতক্ষণ।
-----( রজনী কান্ত সেন )

Want your business to be the top-listed Government Service in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Tangail