ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি শাখা

Share

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজ

09/11/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর
কেন্দ্রীয় সম্মেলন ২০২৬

কুরআননির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই।

০৫ ডিসেম্বর ২০২৫
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন রমনা, ঢাকা

প্রধান অতিথি
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
আমীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি
ইউসুফ আহমাদ মানসুর
কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.icabdlibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি শাখা's post 07/08/2025

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা অনুষ্ঠিত।

আজ ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ডাকসু অডিটরিয়াম প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

VP- ইয়াছিন আরাফাত
GS- খাইরুল আহসান মারজান
AGS- সাইফ মোহাম্মদ আলাউদ্দিন

24/06/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নবগঠিত কমিটির-

আহবায়ক : শেখ মুহাম্মাদ রেজাউল করিম
সদস্য সচিব : মুহাম্মদ সাব্বির হোসেন

15/05/2025

"২০২৫ এর দাওয়াতি মাসের সমাপনী দিনে আমাদের অঙ্গীকার ; বিদ্যমান জনশক্তির দ্বিগুণ উপহার"

প্রিয় ভাই, দীর্ঘ একমাস জুড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস চলছে। দীন বিজয়ের একজন যোদ্ধা হিসেবে আপনি অবশ্যই আপনার সবটুকু দিয়ে দাওয়াতি মাসে সক্রিয় ছিলেন।

হাদীসের ভাষ্য "শেষ আমলই নির্ভরযোগ্য" অনুযায়ী আগামীকাল দাওয়াতি মাসের সমাপনী দিনে আমাদেরকে পুরো মাসের সর্বোচ্চ অর্জন নিয়ে আসতে হবে। সর্বোচ্চ অর্জনের নূন্যতম ধাপ হিসেবে আমরা বিদ্যমান জনশক্তিকে দ্বিগুণ করার চ্যালেঞ্জ নিতে চাই। জনশক্তির (মুবাল্লিগ, মুবাল্লিগ প্রত্যাশী, কর্মী ও সদস্য) সকলেই কমপক্ষে একজন করে সদস্য আমরা উপহার দিব ইনশাআল্লাহ।

এ কার্যক্রম সহজেই সফল করতে গুগল ফর্মের মাধ্যমে কাছের দূরের যে যার অবস্থান থেকে সদস্য সংগ্রহ করবো ইনশাআল্লাহ।

গুগল ফর্ম লিংক
🔗 https://forms.gle/Frwm5PPRerVe24vb8

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি শাখা's post 09/05/2025

ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সহায়তার জন্য হেল্পডেস্ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলার সময়।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি শাখা's post 09/05/2025

আজকের ভর্তি সহায়তা ডেস্ক 📌

01/05/2025

আপনার স্বপ্নপূরণে আমরা সহযাত্রী—মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-তে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা ডেস্ক চালু করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি শাখা।

আপনার যেকোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আমরা আছি আপনার পাশে।

#স্বপ্নেরপথে #ভর্তিসাপোর্ট #মাভাবিপ্রবি #ইসলামীছাত্রআন্দোলন

16/04/2025

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র

তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, আমি আনুগত্য স্বীকারকারীদের একজন।(সূরা হা-মীম সাজদাহ-৩৩)

দাওয়াতি মাস উপলক্ষে দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান

১৬ এপ্রিল-১৫ মে ২০২৫

◇ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সংঘঠিত সকল নিপীড়ন ও গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আওয়াজ তুলুন।

◇ শিক্ষাঙ্গনে সন্ত্রাস মাদক, দুর্নীতি, চাঁদাবাজি টেন্ডারবাজি ও অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার হোন এবং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী ও নৈতিকতাসমৃদ্ধ শিক্ষানীতি প্রণয়নে গণদাবি তুলন।

◇ ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে নারীর নেতিবাচক উপস্থাপনা ও পণ্যায়ন বন্ধ করুন এবং পশ্চিমা অপসংস্কৃতি ও ব্রাহ্মণ্যবাদী আকাশ সংস্কৃতির পরিবর্তে হাজার বছরের লালিত ইসলাম বিধৌত দেশীয় সংস্কৃতি চর্চা করুন।

◇ সমৃদ্ধ রাষ্ট্র ও নৈতিক সমাজ বিনির্মাণে এবং বিশ্বব্যাপী ইসলামী পুনর্জাগরণকে আরও গতিশীল করতে পরিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ জ্ঞানার্জন, স্বচ্ছ চিন্তাধারা ও মার্জিত চরিত্র ধারণের মাধ্যমে আত্মোন্নয়ন ও ব্যক্তিগঠনে ব্রত হোন।

◇ বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিতকল্পে ও তরুণ নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যূথকণ্ঠে আওয়াজ তুলুন।

◇ কওমি সনদের স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন এবং আলিয়া মাদরাসার সার্বিক উন্নতি ও মানোন্নয়নের জন্য রাষ্ট্রীয় বিশেষ গুরুত্ব ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি তুলুন।

◇ একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সকল অপশক্তির চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সদা জাগ্রত থাকুন।

ব্যক্তিগঠনের মাধ্যমে সমাজ বিনির্মাণের পথ ধরে ইসলামভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।

Want your business to be the top-listed Government Service in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Makkha Tower (3rd Floor)
Tangail
1900