Bangabandhu Sheikh Mujibur Rahman Hall , MBSTU

Bangabandhu Sheikh Mujibur Rahman Hall , MBSTU

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangabandhu Sheikh Mujibur Rahman Hall , MBSTU, সন্তোষ, Tangail.

08/10/2024

সকল ডিপার্টমেন্টের চেয়ারম্যানের হিসাব নাম্বার।

শিক্ষার্থীরা বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে গবেষণা করুক: মাভাবিপ্রবি ভিসি 06/10/2024

শিক্ষার্থীরা বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে গবেষণা করুক: মাভাবিপ্রবি ভিসি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি দ...

14/02/2022

দা ট্রাজেডি অব গুড লাক!
______________________

ধরুন, আপনি একটা জার্মান শেফার্ড কিনেছেন। এলাকায় চোর ডাকাতের উপদ্রব, কুকুরের ভয়ে চোর ডাকাত বাড়ির ত্রিসীমানায়ও আসে না। শান্তিতে ঘুমানো যায়। কিন্তু এই দারোয়ানকে টাকা-পয়সা দিয়ে সম্মানী না দিতে হলেও, সকাল -বিকাল খাবার দিতে হয়, নিয়ে ঘুরতে বেরোতে হয়।

তো কুকুরকে আপনি ওয়াকে নিয়ে গেলেন।
বলা নেই কওয়া নেই, কোত্থেকে এক খরগোশ উদয় হলো। কুকুরটি আপনার হাত থেকে ছুটে দৌড়ে গেলো খরগোশটিকে ধরতে। খরগোশও দিলো ছুট। আপনিও দৌড় দিয়েছেন তাদের পেছনে, আপনার কুকুরটিকে ধরার জন্য। কিন্তু তা কী আর হয়? জার্মান শেফার্ড বলে কথা! কুকুর আর খরগোশ নাগালের বাইরে চলে গেল আপনার। সদ্য কেনা ত্রিশ হাজার টাকা দামের জার্মান শেফার্ড হারিয়ে গেলো কোথাকার এক খরগোশকে ধরতে গিয়ে!

কুকুর হারানোর শোকে আপনি ডেভাস্টেডেড। 'হতভাগা খরগোশটাকে ওই সময়েই উদয় হতে হলো?' এই ভেবে কপাল চাপড়াচ্ছেন আপনি। মিসিং পোস্টার ছেপে দিলেন শহরজুড়ে।

এক সপ্তাহ পর আপনার দরজায় টোকা পড়লো। দরজা খুলে দেখলেন আপনার কুকুর দাঁড়িয়ে। সাথে অনিন্দ্যসুন্দরী এক মেয়ে। আপনি তাকে ধন্যবাদ জানালেন। তার ফোন নম্বর রেখে দিলেন। কুকুরটিকে আপনার হাতে ধরিয়ে দিয়ে সে চলে গেল।

রাতে আপনি মেয়েটিকে ফোন করলেন। আবারো ধন্যবাদ জানালেন। আপনি বললেন, কখনো কোন ফেভার লাগলে বিনা সংকোচে যেন আপনাকে জানায়। যেই কথা সেই কাজ, মেয়েটি বিনা সংকোচে বলে উঠলো, "আপনি দস্তয়েভস্কি পড়েন? আপনার বাসায় 'ক্রাইম এন্ড পানিশমেন্টের' কপি দেখলাম আজ। আমাকে কিছু দিনের জন্য দিতে পারবেন? পড়ে দিয়ে দেব।"

বই আদান প্রদানের মাধ্যমে আপনাদের সখ্যতা জমে উঠলো। দেখা গেলো আপনাদের মাঝে অনেক কিছুই কমন। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন আপনি তার সাথে কথা বলে। সাহস করে আপনি তাকে ডেট- এ যাওয়ার প্রস্তাব দিলেন। সে রাজী হলো।

আপনি খুশিতে ডিগবাজি খেলেন। মনে মনে ভাবলেন, ভাগ্যিস কুকুরটা সেদিন হারিয়েছিলো, তা নাহলে তো এসব কিছুই হতো না!

রিকশায় করে রেস্টুরেন্টে প্রেয়সীর সাথে দেখা করতে যাচ্ছেন। এমন সময় এক বাস এসে ধাক্কা দিলো পেছন থেকে। রিক্সা থেকে পড়ে মাথা ফেটে গেলো আপনার।

ডেট-এ যাওয়া হলো না আর!

সিটি স্ক্যান করা হলো।
ডাক্তার জানালেন,
"আপনার জন্য একটা খারাপ ও একটা ভালো খবর আছে, কোনটা দেব?"
"ভালোটা আগে শুনি" বললেন আপনি।
"দ্যা থিং ইজ, ভালো আর খারাপ খবর একটাই। ভালো খবর হচ্ছে আপনার কোন মেজর ইঞ্জুরী হয়নি।ব্রেনও অক্ষত।"
"আর খারাপ খবর?"
"আপনার ব্রেনে টিউমার ধরা পরেছে, এখনো সময় আছে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে, আর কিছুদিন পরে এলে আপনাকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে যেত।"

অপারেশন করা হলো। সাকসেসফুল! আপনার খরগোশটাকে মনে মনে ধন্যবাদ জানালেন। সে না বের হলে কুকুরটা হারাতো না, কুকুরটা না হারালে মেয়েটার সাথে দেখা হতো না, মেয়েটার সাথে দেখা না হলে ডেট- এ যেতে গিয়ে এক্সিডেন্ট হতো না, টিউমারও ধরা পরতো না। আপনি মারা যেতেন।

এটার নাম 'দ্যা নোভা এফেক্ট : দ্যা ট্র‍্যাজেডি অফ গুড লাক'। প্রতিটি খারাপ দিকেরই একটা ভালো দিক থাকে। অন্যভাবে বললে প্রতি ভালো দিকেরই একটা খারাপ দিক আছে। এখন খারাপ দিকটা ভেবে ডিপ্রেশনে ভুগবেন নাকি ভালো দিকটা নিয়ে সুখে থাকবেন সেটা আপনার ব্যাপার।

-স্পন্দন তাহসান.
(শিক্ষার্থী সেন্ট-যোসেফ স্কুল অ্যান্ড কলেজ)

30/06/2021

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।আবাসিক হলের শিক্ষার্থীরা সুরক্ষা সাইটে যেয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করুন। (https://surokkha.gov.bd/)
NID ও নিজ ফোন নম্বর লাগবে

06/03/2021

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্রদের জাতীয় পরিচয়পত্রের কপি পাঠানোর সংশোধিত ই-মেইল ঠিকানা:

16/06/2020

Hahahaha

01/06/2020

১০টি খাবার ও ভিটামিন করোনার বিরুদ্ধে লড়বে!
প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে করোনাভাইরাসের কাছে ঘায়েল হতে হবে না। বরং লড়াই করার শক্তি থাকবে। তাই এমন সব খাবার খান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। চলুন জেনে নেয়া যাক এমন ১০টি খাবার সম্পর্কে। যেগুলো খেলে করোনা থেকে বাঁচতে পারবেন-
১) ভিটামিন সি
ভিটামিন সি এর অপর নাম অ্যাসকরবিক অ্যাসিড। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার। ইট বার্ন স্লিপ-এর প্রতিষ্ঠাতা ইয়ালদা টি আলাউই জানিয়েছেন, 'ইমিউন সিস্টেম বাড়াতে ভিটামিন সি অপরিহার্য। কাঁচা আপেল,কমলা, গাজর ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সাপ্লিমেন্টারি ভিটামিন সি খাওয়ার চেয়ে ফলমুলের মাধ্যমে খাওয়া আরও বেশি কার্যকর। এটা ধীরে ধীরে আমাদের শরীরের সঙ্গে মিশে যায়।
২) জিংক
স্বাস্থ্যকর প্রতিরোধ ব্যবস্থার জন্য এটি খুবই প্রয়োজনীয়। পুষ্টি প্রতিষ্ঠান নাওরিসড এর সিইও মেলিসা স্নোভার বলেছেন, 'জিঙ্কের অভাব একজন ব্যক্তিকে রোগ-ব্যাধির জন্য আরও বেশি সংবেদনশীল করে তুলতে পারে। এই প্রয়োজনীয় পুষ্টিগুণ শরীরের নতুন কোষ এবং এনজাইমগুলি তৈরিতে, কার্বোহাইড্রেট প্রক্রিয়াজাতকরণ, খাবারে ফ্যাট এবং প্রোটিন তৈরিতে সহায়তা করে এবং পেশী এবং ক্ষত নিরাময়ের গতি বাড়ায়। কিছু প্রমাণে এও বোঝায় যে জিংক সর্দি এবং ভাইরাস প্রতিরোধে সহায়ক। এলার্জি ও জ্বরে আক্রান্তদের লক্ষণগুলি হ্রাস করে।' তবে কোন কোন খাবারে প্রচুর পরিমাণে জিংক থাকে? আপনি যদি মাংস খেতে পছন্দ করেন তাহলে সেটা আপনার জন্য সুসংবাদ। লাল মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এছাড়া, যেমন আঁশযুক্ত মাছ,ডিম, বাদাম,শিম, ছোলা, মসুর, মটরশুটি ইত্যাদিও খেতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে জিংক থাকে।
৩) প্রক্রিয়াজাত খাবার
ফার্মেন্টেড ফুড বা গাঁজায়িত খাদ্য হচ্ছে প্রাণীজ বা উদ্ভিজ্ব উৎসের সে সকল খাদ্য, যা ল্যাক্টোফারমেন্টশোন পদ্ধতিতে উৎপাদিত হয়; যেখানে প্রাকৃতিকভাবে বিরাজমান ব্যাকটেরিয়া, চিনি ও শর্করা জাতীয় খাদ্যের উপর নির্ভর করে এবং ল্যাকটিক এসিড উৎপাদন করে। এ ধরণের খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
গাঁজায়িত গন্ধযুক্ত খাবারগুলি আপনার অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে এবং যখন তাদের মাত্রা বেশি থাকে তখন আপনার প্রতিরোধ ক্ষমতাও বেশি হয়। তাই ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে বেশি বেশি ফার্মেন্টেড ফুড খান। দই, পান্তা ভাত, শুটকি মাছ ইত্যাদি ফার্মেন্টেড খাবার খেতে পারেন। এছাড়া বাঁধাকপির সঙ্গে লবণ মিশিয়ে উচ্চ ব্যকটেরিয়া সমৃদ্ধ ফার্মেনন্টেড ফুড ঘরেই তৈরি করে নিতে পারেন।
৪) আদা
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আদা একটি যাদুকরি উপাদান। বিশেষত যদি আপনি এরই মধ্যে ঠান্ডায় ভুগতে থাকেন তবে এটা আপনাকে রক্ষা করবে। আদায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শীত ও ফ্লু উপসর্গ, বমি বমিভাব ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে। এছাড়া, আয়রন, দস্তা, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামে পরিপূর্ণ বলে আদা রোগ প্রতিরোধের লড়াইয়ে দারুণ কার্যকরি। ২০০১৩ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, তাজা আদা শরীরের শ্বাসযন্ত্রের উন্নতিতে সহায়তা করে, তবে শুকনো আদা একই ফলাফল প্রদর্শন করেনি। এটি আপনার পেটের পক্ষেও দুর্দান্ত, গবেষণা অনুসারে আদা হজম এবং কোষ্ঠকাঠিন্যে সহায়তা করতে পারে।
৫) এলডারবেরি টিঙ্কচার
এলডারবেরি টিঙ্কচার হল ফুল এবং বাকলের মিশ্রণে তৈরি এক প্রকার ভেষজ ওষুদ। প্রাচীন কাল থেকেই এটা জ্বর, মুখের জ্বালা এবং শ্বাস প্রশ্বাসের সংক্রমণ যা সর্দি, কাশি, সাইনোসাইটিস সৃষ্টি করে ইত্যাদির নিরাময়ে ব্রবহার হযে আসছে। এলডারবেরিতে মূত্রবর্ধক, রেচক, অ্যান্টিরিউম্যাটিক এবং অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপক কার্যকরি বলে প্রমাণিত। আপনি ভেষজ ওষুধের দোকানে এটা পেতে পারেন অথবা নিজেও তৈরি করে নিতে পারেন। ১০০ শতাংশ খাঁটি ভোদকার সঙ্গে কালোজাম মিশিয়ে ৬ সপ্তাহ রেখে দিলে এলডারবেরি টিঙ্কচার তৈরি হয়ে যাবে।
৬) হাড়ের ঝোল
এই খাবারটি অবশ্য নিরামিষভোজী বা নিরামিষাশীদের জন্য উপযুক্ত নয়। তবে আপনি যদি মাংস খান, তাহলে হাড়ের ঝোল আপনার জন্য খুবই উপকারী উপাদান হতে পারে। হাড়ের ঝোল এল-গ্লুটামিনে পূর্ণ, এটি শরীরের জন্য আতি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে যা শরীর উৎপাদন করতে পারে না এবং কেবল খাবার থেকেই পেতে পারে। গ্লুটামাইন অন্ত্রের প্রাচীর সহ কোষের মেরামতকে সহায়তা করে। শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য একটি স্বাস্থ্যকর এবং রোগমুক্ত অন্ত্র অপরিহার্য। যদি আপনি হাড়ের সঙ্গে ভিনেগার এবং পানি মিশিয়ে ফুটান তাহলে এটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামযুক্ত খাবার উৎপন্ন করবে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৭) রসুন
আমাদের রান্নার একটি প্রধান উপাদান রসুন। এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। রসুনকে আমরা রান্নায় ব্যবহার করলেও এটা আসলে একটা প্রাকৃতিক ওষুধ। রসুনে থাকে ম্যাঙ্গানিজ,ভিটাম বি-৬ এবং সি, পাশাপাশি সেলেনিয়াম এবং ফাইবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই যৌগগুলির ক্ষমতা অনেক বেশি। রসুন একটি শক্তিশালী অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল এজেন্ট এবং এটি কাঁচা খাওয়া বা আপনার সাধারণ খাবারের পাশাপাশি এটি রান্না করেও খেতে পারেন। সব ভাইরাস নির্মূল হয়ে যাবে।
৮) বিটা গ্লুকান
এটি একটি দ্রবণীয় ফাইবার, ইস্ট থেকে পাওয়া যায়। এটি আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাটিকে ইতিবাচকভাবে উদ্দীপিত করতে পারে। হাঁপানি, অ্যালার্জি, ক্রোনিক রোগের মতো অসুস্থতাগুলির বিরুদ্ধে এটি শক্তিশালী লড়াই করে। তবে কিছু গবেষণায় দেখা গেছে যে বিটা গ্লুকান রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে পারে।
৯) মাশরুম
মাশরুমে প্রায় ৪০০ প্রজাতির ছত্রাক রয়েছে যা এগুলোর ঔষধী গুণাবলী দ্বারা চিহ্নিত হয়েছে। এছাড়া মাশরুমে অনেক অ্যান্টিভাইরাল, অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। মাশরুমগুলিতে বিটা গ্লুকান বেশি রয়েছে - আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে এটা প্রাকৃতিকভাবে সাহায্য করে। এটি নিশ্চিত যে মাশরুম ভাইরসের সংক্রমণের বিরুদ্ধেও কার্যকরি।
১০) কালমেঘ
কালমেঘ গ্রিন চিরোতা বা ইন্ডিয়ান ইচিনেসিয়া নামেও পরিচিত। চিরতা হল একটি এন্টি-ইনফ্ল্যামেটরি ভেষজ যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ,ভারতে এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। অ্যান্টিবডিগুলির উৎপাদন বৃদ্ধি করতে এবং সংক্রমণের তীব্রতা কমাতে ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে চিরতার ব্যবহৃত হয়। চিরতায় এমন কিছু যৌগ রয়েছে যা ভাইরাসের মতো আক্রমণকারীদের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করার জন্য প্রতিরোধ ব্যবস্থা জোর করে।

02/11/2019

একটা জনপ্রিয় ইস্যু আজকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষার্থীদের যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থায় বাহবার প্রতিধ্বনি বেজে যাচ্ছে নোয়াখালী পৌরসভার প্রতি,আমাদের দেশের মতন দেশেই কেবল এমন সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই বছরই কেবল নতুন হচ্ছে তা না, কেবল এই বছরই দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছে তাও কিন্তু না, প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী আসছে আমাদের দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ গ্রহন করার জন্য। তাদের পূর্বের বছর গুলোতে থাকার ব্যবস্থা কি করে হয়েছে? বা পরীক্ষার্থীদের পরীক্ষার দিন কি করে খাবার জুটেছে? নিশ্চয় পৌরসভার মেয়র সব জায়গায় ব্যবস্থা করে রাখে নাই। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা! আমার প্রশ্ন হচ্ছে সেখানে পৌরসভা ফ্রি পরিবহন, ফ্রি খাবার (দেড় লক্ষ লোকের খাওয়ার ব্যবস্থা) ইত্যাদি। এই সবকিছু কাজ পৌরসভার দায়িত্বের মাঝে পরে কি??? এর কিছু কাজ নেহাতই লোক দেখানোর মতন কাজ ছাড়া অন্যত্র মনে হচ্ছে না। পৌরসভার অর্থ তহবিলে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের দায়ভারের জন্য কবে থেকে বাজেট পেশ করা হয়েছে তা জানা নেই আমার।
কি অদ্ভুত দেশ ভাই আমাদের, যে দেশে উচ্চশিক্ষার শিখর বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি পরীক্ষায় কোটি টাকা নেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশ গ্রহন করার জন্য, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই নিয়ে খুব বড় মাথা ব্যাথা নেই সেখানে পৌরসভা এগিয়ে এসেছে সহানুভূতির চরম পর্যায় নিয়ে জনগণের অর্থতহবিলের এক অংশ নিয়ে।

পরীক্ষার্থীদের প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে অতিথি আপ্যায়নের কমতি নেই। হলের শিক্ষার্থীরা নিজের বিছানা, পড়নের লুঙ্গি গামছা শেয়ার করায় আপোষ করে বলে হয়না । বিশ্ববিদ্যালয়ের তাবলিকের ভাইদের দেখেছি রাত জেগে শিক্ষার্থীদের বিভিন্ন জায়াগায় দারিয়ে তাদের সাহায্যে মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা করতে। শুধু তাবলিক ভাইরা যে সাহায্য করে তাও কিন্তু না তাদের সাথে বিশ্ববিদ্যালয়ে আশে পাশে থাকা প্রত্যেক বাসার মানুষও তাদের সাধ্যমত সাহায্য করে।
এই স্বাভাবিক ধারাবাহিকতা চলে আসছে সেই অর্ধশত বছর আগে থেকে(বড় বা ছোট বিশ্ববিদ্যালয় গুলোতে)। এই খানে স্বাভাবিক বিষয়টা থেকে সরে আশা কেবল ভর্তি বাস্তুসংস্থানের বিরূপ প্রতিক্রিয়া ছাড়া অন্যকিছু হবে বলে মনে হয়না।

এইবার আসি আরেকটা বিষয় নিয়ে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের আশেপাশের পরিবহন ব্যবস্থার, থাকার হোটেল, খাবার হোটেল এই সব ক্ষুদ্র প্রতিষ্ঠানের অনিয়ম মানে দামে বৃদ্ধি, ভাড়া বেশি ইত্যাদি । জানামতে পরিবহণ, খাবার হোটেল, থাকার হোটেল ইত্যাদি যাবতীয় কিছু মানে পৌরসভার নিজস্ব নীতিমালায় চলে,দয়া করে সকল পৌরসভার প্রতি এই আহবান যে আপনার নীতিমালার মালার আওতায় যে ব্যবস্থা নামক পুঁতিগুলো আছে তাদের কে শক্ত করে ধরুন, অনিয়মের প্রতি একটু শক্ত হোন যাতে করে শিক্ষার্থীদের আপনার এক বেলা ভোগের জন্য অন্য বেলায় ভোগান্তির শিকার না হতে হয়, এইটাই হবে আপনার কাজের যথার্থতা।

19/10/2019

হলের ফিস্ট নিয়ে উদ্ভুত পরিস্থিতি সত্যি পীড়াদায়। একটা সময় এসব বিষয় নিয়ে কেউ ভাবত না/কথা বলত না।এখন যেহেতু কথা হচ্ছে। আশা করি প্রসাশন সবাইকে তাদের বিবেচনায় রাখবে.

03/10/2019
Want your business to be the top-listed Government Service in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


সন্তোষ
Tangail
1902