18/05/2026
রেজিস্ট্রেশনের সময় আর মাত্র ২ দিন!
অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় ল্যাপটপ!
এসএসসি, দাখিল ও সমমান ফলপ্রার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “Youth Skills Development Program 2026” আয়োজন করা হয়েছে।
ফলাফল প্রকাশের পূর্ববর্তী সময়কে ফলপ্রসূভাবে কাজে লাগানোর লক্ষ্যে এ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের আইটি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়তা করবে ইনশাআল্লাহ।
✅ রেজিস্ট্রেশনের শেষ সময়:
📅 ২০ মে ২০২৬ ইং
✅ উদ্বোধনী ক্লাস:
📅 ২২ মে ২০২৬ ইং, রাত ৯:০০টা
💻 ক্লাস প্ল্যাটফর্ম: Zoom (অনলাইন)
✅ কোর্সে যা যা থাকছে:
🔹 মোট সেশন: ৩০টি
🔹 কোর্সের ব্যাপ্তি: প্রায় ২ মাস
🔹 প্রতি সেশন: এক থেকে দেড় ঘণ্টা
📘 Basic IT Session – ১৫টি
▪️ MS Word – ৫টি
▪️ MS Excel – ৫টি
▪️ MS PowerPoint – ৩টি
▪️ E-mail & Internet – ১টি
▪️ AI & IT Exploration – ১টি
📖 Moral Development Session – ৫টি
🗣 Spoken English Session – ১০টি
✅প্রোগ্রামের বিশেষ দিকসমূহ :
🔹 পারফরম্যান্সের ভিত্তিতে ৪ ব্যাচ থেকে ৪ জনকে ল্যাপটপ প্রদান করা হবে।
🔹 কোর্স সফলভাবে সম্পন্নকারীদের সনদ (সফট কপি) প্রদান করা হবে।
✅রেজিস্ট্রেশন প্রক্রিয়া :
♦️ নির্ধারিত লিংকে প্রবেশ করে তথ্য প্রদান করে ব্যাচ সিলেক্ট করতে হবে।
♦️টেলিগ্রাম অ্যাপস ইন্সটল করা না থাকলে ইন্সটল করে সাইন ইন করে নিতে হবে।
♦️বিকাশের মাধ্যমে পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে ওয়েবসাইট থেকে গ্রুপ লিংকসহ একটি মেসেজ যাবে। উক্ত লিংকে ক্লিক করলেই আপনি সহজেই গ্রুপে যুক্ত হতে পারবেন।
♦️ যারা নগদ/রকেট/সেলফিনের মাধ্যমে (Send Money) করবেন আইডিতে স্ক্রিনশট পাঠাতে হবে।
♦️ গ্রুপে যুক্ত হতে সমস্যা হলে নিম্নোক্ত যোগাযোগ আইডিতে নক করতে হবে।
♦️ সকল নির্দেশনা টেলিগ্রাম গ্রুপে প্রদান করা হবে।
⏰ ব্যাচ সময়সূচি :
🕥 সকাল ১০:৩০ — ছাত্র
🕚 সকাল ১১:০০ — ছাত্রী
🕣 রাত ৮:৩০ — ছাত্রী
🕘 রাত ৯:০০ — ছাত্র
✅রেজিস্ট্রেশন ফি : ৪৯৯ টাকা মাত্র
✅রেজিস্ট্রেশন লিংক:
https://cdachrm.com/campaign/youth-skills-development-program-2026/apply
✅যোগাযোগ :
📌 টেলিগ্রাম:
📌 WhatsApp: https://wa.me/message/LMZ7H4OBSYBLL1
📢 দক্ষতা উন্নয়ন কোর্স সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকার অনুরোধ করা যাচ্ছে।
🔗 ফেসবুক পেইজ:
facebook.com/bicshrmdept
🔗 টেলিগ্রাম চ্যানেল:
https://t.me/ChhatrashibirHRMDepartment
আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ
30/04/2026
ছাত্রশিবির টাঙ্গাইল জেলা এবং ঢাকা অঞ্চল উত্তরের কয়েকটি শাখার অংশগ্রহণে রাজধানী ঢাকার একটি মিলনায়তনে দুই দিনব্যাপী সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নূরুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এড. মতিউর রহমান আকন্দ এবং রাজীবুর রহমান পলাশ।
এছাড়াও বিভিন্ন সেশনে প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান , কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমানসহ সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ।
23/04/2026
থানায় মব সৃষ্টি করে ডাকসু নেতৃবৃন্দ, সাংবাদিক ও ছাত্রশিবিরের ওপর ছাত্রদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ
ভুয়া ও বানোয়াট স্ক্রিনশটের ভিত্তিতে প্রাণনাশের আশঙ্কায় শাহবাগ থানায় জিডি করতে যাওয়া ছাত্রশিবিরের জনশক্তির ওপর মব সৃষ্টি করে ছাত্রদল সন্ত্রাসীদের হামলা এবং উদ্ধার করতে আসা ডাকসুর একাধিক নেতৃবৃন্দ ও সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২৩ এপ্রিল) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "পরিকল্পিতভাবে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের জনশক্তি আব্দুল্লাহ আল মাহমুদের ওপর দায় চাপায় একটি কুচক্রী মহল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হলে এবং পরবর্তীতে প্রাণনাশের আশঙ্কায় আব্দুল্লাহ আল মাহমুদ শাহবাগ থানায় জিডি করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায়ের নেতৃত্বে ছাত্রদলের সন্ত্রাসীরা মব তৈরি করে তার ওপর হামলা করে। পরবর্তীতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যোবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করে থানায় অবরুদ্ধ করে রাখা হয়। হামলায় মারাত্মকভাবে আহত হয়ে তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। শুধু তাই নয়, ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ সেখানে গেলে তাদের ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা।
এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এতে প্রায় ১২ জন সাংবাদিক আহত হন। পুলিশের উপস্থিতিতে থানার ভেতর এ ধরনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশের জনগণ কতটা অনিরাপদ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নতজানু ও ভঙ্গুর।"
নেতৃবৃন্দ আরও বলেন, "সারাদেশে শিক্ষাঙ্গন দখলে নিতে ছাত্রদল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রসমাজ যে নতুন ছাত্ররাজনীতির প্রত্যাশা করেছিল, যেখানে পেশিশক্তি আর সংঘাতের পরিবর্তে আদর্শ ও জ্ঞানভিত্তিক চর্চা হবে—ছাত্রদল সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে চায়। তারা নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে এবং সরকারের প্রটোকল দেওয়া ও শক্তি প্রদর্শনের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতি প্রবর্তন করতে চাচ্ছে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে তারা বিনা উস্কানিতে ছাত্রশিবিরের ওপর হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। আজকের এই ন্যাক্কারজনক হামলা সেই সুদূরপ্রসারী পরিকল্পনারই অংশ।"
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "মূলত রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার ফলে সৃষ্ট জনরোষকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসসমূহ অস্থিতিশীল করছে ছাত্রদল। অবিলম্বে শাহবাগ থানার সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে নেমে দাবি আদায়ে বাধ্য করবে।"
20/04/2026
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।
19/04/2026
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “ বাছাইকৃত সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ ডঃ আহসান হাবীব ইমরোজ,কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, মুশফিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি, মুজাহিদ ফয়সাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত আমীর আহসান হাবীব মাসুদ, আব্দুল্লাহ আল মামুন সহ সাবেক ও বর্তমান দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
24/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২৪ মার্চ এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার যে মহান লক্ষ্য নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী নিম্নোক্ত কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।”
ঘোষিত কর্মসূচিসমূহ:
◈ স্বাধীনতা দিবসের র্যালি আয়োজন।
◈ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
◈ মেধাবী ছাত্র সংবর্ধনা ও শিক্ষা উপকরণ উপহার প্রদান।
◈ শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা।
◈ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ উপহার প্রদান।
◈ স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় এবং অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকল তৎপরতা তাঁর দ্বীনের জন্য কবুল করুন।
আমিন।
12/03/2026
১১ মার্চ শহীদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। জেলা সেক্রেটারি আব্দুল আলীম খানের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল শহর শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলার আমীর জনাব আহসান হাবীব মাসুদ।।
09/03/2026
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা স্কুল বিভাগের উদ্যোগে দুই শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে "Ifter with raising stars" আয়োজন করা হয়।
জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের ভাইয়ের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।
19/02/2026
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনশক্তিদের সাথে প্রথম রমজানের ইফতার করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।।
বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু তাসিম বিল্লাহ শাহেদী ও কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক রিয়াজুল ইসলাম ও ছাত্রশিবির টাঙ্গাইল জেলার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।।
ইফতার পরবর্তী সময়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি।।
10/02/2026
গোলামির শৃঙ্খল ভেঙ্গে আজাদির স্বাদ নিতে সবাইকে জগতে হবে।
-নূরুল ইসলাম সাদ্দাম
কেন্দ্রীয় সভাপতি