Rampur - রামপুর

Rampur - রামপুর

Share

'ঐতিহ্যবাহী তাঁত-শিল্প নগরী।

28/05/2026

ঈদুল আযহা মোবারাক 🐂🐐

28/05/2026

দেশ ও প্রবাসের সবাইকে জানাই ঈদ মোবারক। ✨
ত্যাগের মহিমায় বরকতপূর্ণ হোক সবার ঈদ। 🐂🐑🐐

Photos from Rampur - রামপুর's post 22/05/2026

নিজের শেষ কর্মদিবসে শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কামরুজ্জামান স্যার।

কামরুজ্জামান স্যারের জন্য রইলো শুভকামনা।

07/05/2026

#আপডেট- মাগরিবের আগে পাওয়া গিয়েছে।

#নিখোঁজ_বিজ্ঞপ্তি

কালিহাতীর বল্লা উত্তর পাড়ার মোঃ সুজন ইসলামের মেয়ে (তায়বা) স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বাসা থেকে বের হওয়ার পর অভিমানবশত নিখোঁজ রয়েছে। সে দুপুর ১২টার পর বাসা থেকে বের হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাবার নাম: মোঃ সুজন ইসলাম
দাদার নাম: মোঃ আসিরুদ্দিন

পরনে ছিল: ৭৪ নং বল্লা সাউথ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

📞 যোগাযোগ: 01686-255031

আপনার সামান্য সহযোগিতাই একটি পরিবারকে তাদের প্রিয় সন্তানকে ফিরে পেতে সহায়তা করতে পারে।

— অনুরোধক্রমে,
পরিবারের সদস্যবৃন্দ

03/05/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মমিননগরে তামিম আহমেদ নামের ৮বছরের ছোট্ট শিশু পানিতে ডুবে মারা গেছে। ছোট্ট এই শিশুর অকাল মৃত্যুতে মমিননগর ও তার স্কুল রোজভ্যালী কিন্টারগার্টেনে নেমে এসেছে শোকের ছায়া।

আল্লাহ্ এই ছোট শিশুকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

30/04/2026

এই তো ছোট্ট জীবন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শত শত স্বপ্ন দেখা ভেঙ্গে গেলো তার।

ইন্না-লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
কামান্না সড়ক পাড় ব্রিজ পাড় নিবাসী, এলাকার ছোট ভাই লিজন গতকালকে সৌদি আরব গাড়ি এক্সিডেন্টে ইন্তেকাল করেছে।

সবাই তার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাকে জান্নাত নসীব করুক। আমিন।

03/04/2026

ব্রেকিং নিউজ!

রামপুর থেকে দড়িখশিলার এক গৃহবধূ অপহৃত।
মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা।

আপডেট: উদ্ধার হয়েছে।

24/03/2026

চারান বিলে অবস্থিত ভাইরাল আশুলিয়া ক্যাফে আন্ড রেস্টুরেন্টে "১ ঘন্টায় ৫০০ টাকা" সাইনবোর্ড খুলে ফেললো কালিহাতী উপজেলা প্রশাসন। টাকা নিলে ব্যবস্থা।

24/03/2026

চারান বিলে অবস্থিত আশুলিয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টের ২য় তলার বসার স্থান ১ ঘণ্টার জন্য ৫০০ টাকা ভাড়া প্রদান সংক্রান্ত কার্যক্রম উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে।

জনস্বার্থ ও শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে এ ধরনের কার্যক্রম পূণরায় চালু করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

18/02/2026

“ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। ” - আল কোরআন

Want your business to be the top-listed Government Service in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rampur, Kalihati
Tangail
1973