08/10/2024
জেলা প্রশাসন, টাঙ্গাইল
Tangail (Bengali: টাঙ্গাইল) is a district of the Dhaka Division of the country Bangladesh
08/10/2024
26/03/2024
জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম শহীদ স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এরপর সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে ফুলেল অভ্যর্থনা প্রদান করেন।
15/03/2024
জেলা প্রশাসন টাঙ্গাইল, উপজেলা প্রশাসন টাঙ্গাইল সদর, টাংগাইল পৌরসভাসহ সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে লৌহজং নদী উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
আজ ১৫ মার্চ ২০২৪ শুক্রবার জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম লৌহজং নদী পরিষ্কারকরণ এবং নদীর দুপারে রাস্তা তৈরীর কার্যক্রম পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টাংগাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার এবং সর্বস্তরের জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নদীর পাড়ে বসবাসরত জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং নদী উদ্ধার কার্যক্রমে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। আশা করা যাচ্ছে, প্রশাসনের উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে লৌহজং নদীর দুপারে রাস্তা নির্মিত হবে এবং নদী তার স্বাভাবিক গতিপথ ফিরে পাবে।
টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী ময়লা, আবর্জনা ও কচুরিপানায় ভরে গেছে। এতে নদীটি মৃত খালে পরিণত হয়েছে। তাই নদীর প্রাণ ফেরাতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিডিক্লিনের প্রায় দুই হাজার কর্মী নিয়ে নদীর ৪ কিলোমিটার এলাকা পরিষ্কার করা হবে আজ থেকে।
টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী ময়লা, আবর্জনা ও কচুরিপানায় ভরে গেছে। এতে নদীটি মৃত খালে পরিণত হয়েছে। তাই নদীর প্রাণ ফেরাতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিডিক্লিনের প্রায় দুই হাজার কর্মী নিয়ে নদীর ৪ কিলোমিটার এলাকা পরিষ্কার করা হবে আজ থেকে।
01/03/2024
চলমান রয়েছে লৌহজং নদী পরিষ্কারকরণ কার্যক্রম
লৌহজং নদীতে পরিচ্ছন্নতা অভিযান | DBC NEWS Social Media Links:Website: https://dbcnews.tvFacebook: https://www.facebook.com/dbcnews.tvYoutube: https://www.youtube.com/c/DBCNEWSTV/Twitter: https://twit...
01/03/2024
জেলা প্রশাসনের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সহযোগিতায় চলমান রয়েছেন লৌহজং নদী পরিষ্কারকরণ কার্যক্রম।
29/02/2024
অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার ফলাফল
22/02/2024
গাড়ীচালক পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার সময়সূচি
20/02/2024
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন, টাঙ্গাইল কর্তৃক গৃহীত কর্মসূচি। সকল ভাষা শহিদ ও ভাষা সৈনিকের প্রতি জেলা প্রশাসন, টাঙ্গাইল এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Tangail
1900
