22/04/2025
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাসাইল থানা শাখা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাসাইল থানা শাখার অফিসিয়াল পেজ!
22/04/2025
15/04/2025
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র
তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, আমি আনুগত্য স্বীকারকারীদের একজন।(সূরা হা-মীম সাজদাহ-৩৩)
দাওয়াতি মাস উপলক্ষে দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান
১৬ এপ্রিল-১৫ মে ২০২৫
◇ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সংঘঠিত সকল নিপীড়ন ও গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আওয়াজ তুলুন।
◇ শিক্ষাঙ্গনে সন্ত্রাস মাদক, দুর্নীতি, চাঁদাবাজি টেন্ডারবাজি ও অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার হোন এবং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী ও নৈতিকতাসমৃদ্ধ শিক্ষানীতি প্রণয়নে গণদাবি তুলন।
◇ ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে নারীর নেতিবাচক উপস্থাপনা ও পণ্যায়ন বন্ধ করুন এবং পশ্চিমা অপসংস্কৃতি ও ব্রাহ্মণ্যবাদী আকাশ সংস্কৃতির পরিবর্তে হাজার বছরের লালিত ইসলাম বিধৌত দেশীয় সংস্কৃতি চর্চা করুন।
◇ সমৃদ্ধ রাষ্ট্র ও নৈতিক সমাজ বিনির্মাণে এবং বিশ্বব্যাপী ইসলামী পুনর্জাগরণকে আরও গতিশীল করতে পরিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ জ্ঞানার্জন, স্বচ্ছ চিন্তাধারা ও মার্জিত চরিত্র ধারণের মাধ্যমে আত্মোন্নয়ন ও ব্যক্তিগঠনে ব্রত হোন।
◇ বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিতকল্পে ও তরুণ নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যূথকণ্ঠে আওয়াজ তুলুন।
◇ কওমি সনদের স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন এবং আলিয়া মাদরাসার সার্বিক উন্নতি ও মানোন্নয়নের জন্য রাষ্ট্রীয় বিশেষ গুরুত্ব ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি তুলুন।
◇ একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সকল অপশক্তির চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সদা জাগ্রত থাকুন।
ব্যক্তিগঠনের মাধ্যমে সমাজ বিনির্মাণের পথ ধরে ইসলামভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।
06/04/2025
বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল। সফল করুন।
29/03/2025
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাসাইল থানা শাখার উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আমিনুল ইসলাম সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ ইউনুস মিয়া তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।
19/03/2025
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে
বিক্ষোভ মিছিল
১৯ মার্চ'২৫
বুধবার
রাত ১০ টা
জমায়েত: পল্টন মোড়
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
14/03/2025
ফেব্রুয়ারী'২৫ আজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাসাইল থানা শাখার উদ্যোগে 'থানা সম্মেলন'২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মুহাম্মাদ ইউনুস মিয়া তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।
২০২৫ সেশনের নব গঠিত কমিটি-
সভাপতি: মো: বিপুল মিয়া
সহ সভাপতি: মো:পারভেজ মিয়া
সাধারণ সম্পাদক : মো: নুরনবী আল হুসাইন
10/03/2025
দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার 'বিক্ষোভ মিছিল'।
১২ মার্চ'২৫ রোজ বুধবার, বাদ যোহর।
জমায়েত: কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ, টাঙ্গাইল।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Thana Road, Bashail
Tangail
1920
