05/06/2026
বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে - খেলাফত মজলিস
ঢাকা, ৩ জুন ২০২৬: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩. ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে। এই মূল্য বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। আমরা সরকারের এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বিদ্যুৎ সহ জ্বালানী তেলের মূল্য কমানোর দাবি জানাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মাধ্যে আনার দাবি জানাচ্ছি।
29/05/2026
ঈদ মোবারক :
দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের ঈদুল আযহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের|
প্রদত্ত এক ঈদ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জল পবিত্র ঈদুল আযহা আমাদের সকলের জীবনকে আরো উদ্ভাসিত করুন মহান আল্লাহর কাছে আমরা এই কামনা করছি| আল্লাহর নির্দেশ পালনে নবী ইব্রাহীম আ: নিজের প্রিয় সন্তানকে কুরবানি করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন| অন্যদিকে, তাঁর প্রিয় সন্তান নবী ইসমাঈল আ:ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের জীবনকে উৎসর্গিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন| কিন্তু সেস্থলে মহান আল্লাহ সুবহানাহু তাআলা ইসমাইল আ. এর পরিবর্তে একটি দুম্বা কুরবানির ব্যবস্থা করেন| তাঁদের এই চরম আনুগত্য ও আত্মত্যাগের ঘটনাকে মহান আল্লাহর পক্ষ থেকে পরবর্তীদের জন্য স্মরণীয় ও অনুকরণীয় করে রাখার ব্যবস্থা হচ্ছে পবিত্র হজ্ব ও ঈদুল আযহায় পশু কুরবানি|
পশু জবাই করার সাথে সাথে আমাদের মনের পশুত্বকেও কুরবানি দিয়ে ইসমাঈলী চেতনায় নিজেদেরকে শানিত করতে হবে| পবিত্র ঈদুল আযহা আমাদেরকে মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং তাকওয়া ভিত্তিক একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সর্বোচ্চ আত্মত্যাগের শিক্ষা দেয়| ঈদুল আযহা সমাজে সমতা, দানশীলতা ও ভাতৃত্ববোধ শিক্ষা দেয়|
খেলাফত মজলিস নেতৃদ্বয় আরো বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে নিষ্পেষণের পর জনগণ এবার ২য় বারের মত নির্ভীক চিত্তে ঈদুল আযহার আনন্দ উদযাপন করতে যাচ্ছে| ফ্যাসিস্ট অপশক্তির নির্মম নির্যাতনে হতাহতদের পরিবারগুলোতেও ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে পড়ুক কামনা করছি| শহীদ পরিবারগুলোতেও ঈদের শুভেচ্ছা পৌঁছে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি| দরিদ্র-অসহায় মানুষও যাতে ঈদের দিন কুরবানির গোস্ত উপভোগ করতে পারে সামর্থবানদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে| কুরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে| নারী-শিশুর নিরাপত্তা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে| সড়ক ও ঘর-বাড়ীর নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগীতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে|
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ ও মুসলিম বিশ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| মিয়ানমারের উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক অধিকার দিয়ে আরাকানে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ কামনা করছি| ভারতের বিভিন্ন রাজ্য সরকার ঈদুল আযহায় পশু কুরবানিতে বাধাদান করছে| আমরা ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সকল নির্যাতিত মানুষের মুক্তি কামনা করছি|
29/05/2026
আজ খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে দুস্থদের মাঝে কুরবানি গোস্ত বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ। See less
20/05/2026
ইসলামি রাজনীতির মূল বিষয় হলো তাকওয়া,আনুগত্যতা ও শৃঙ্খলা। হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন আমীন।