05/12/2025
গুনটিয়া আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট - ২০২৫ ইং
ফাইনালঃ গুনটিয়া মধ্যপাড়া বনাম গুনটিয়া পশ্চিম পাড়া
উত্তেজনায় ভরপুর জমজমাট ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই পরস্পরকে ছাড় দিতে রাজি ছিল না। খেলার শুরু থেকেই উভয় দল দারুণ ছন্দে আক্রমণ–প্রতি-আক্রমণে লিপ্ত হয়। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে পশ্চিম পাড়া প্রথমে গোল করলেও শেষার্ধে দ্রুতই গোল পরিশোধ করে মধ্যপাড়া সমতায় ফিরে আসে। ফলে ম্যাচের মূল সময় ১–১ গোলে ড্রয়ে শেষ হয়।
ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শুরু হয় নতুন এক স্নায়ুচাপের লড়াই। দুই দলের খেলোয়াড়েরা পালাক্রমে শট নিলেও শেষ পর্যন্ত স্থিরতা, দক্ষতা ও ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার গুণে এগিয়ে থাকে মধ্যপাড়া। কেননা পুরো টুর্নামেন্টে ধারাবাহিক খেলেও ফাইনালে স্নায়ু ধরে রাখতে পারে নি পশ্চিম পাড়া। যারপরনাই টাইব্রেকারে তারা মধ্যপাড়ার কাছে পরাজিত হয়।
অভিনন্দন বিজয়ী দল গুনটিয়া মধ্য পাড়া এবং আগামীর জন্য শুভকামনা গুনটিয়া পশ্চিম পাড়া।
28/07/2025
আমার গ্রাম ও প্রকৃতির কিছু স্থিরচিত্র...
15/07/2025
গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যবাহি মাথাল।আগের দিনে সবার বাড়িতে দেখা যেতো এই ধরনের মাথাল। কালের বিবর্তনে হারিয়ে গেছে এই ঐতিহ্যবাহি মাথালটি। আজ ক্যামেরাবন্ধী করে রাখলাম স্মৃতি হিসেবে যেন থেকে যায় আমাদের সবার কাছে।
27/06/2025
আলহামদুলিল্লাহ, গুনটিয়া আন্তঃগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ক্লাবপাড়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মধ্যপাড়া।
আমরা করবো জয় ✌️
19/06/2025
বিশেষ বিজ্ঞপ্তিঃ
গুনটিয়া আন্তঃগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলার ২য় ইনিংস বৈরী আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ নির্ধারিত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে, ধন্যবাদ।
17/06/2025
প্রতি বছর এর মতো এবারো আমাদের আন্তঃগ্রাম ক্রিকেট টুর্নামেন্টে মধ্যপাড়া দলের জার্সি এবং খেলার সকল বিষয়ে প্রথম থেকেই আমাদের সহযোগিতা করে আসছেন জনাব Shafiqul Islam(Sabuz) এবং সর্বত্রই যাদের ভূমিকা সবসময় পেয়ে আসছি, যথাঃ Kawsar Chowdhury, Jony Mia, Sajedur Rahman(Rinku), Shahid Islam, Rafiul Alam Limon, RO MI O প্রমুখ সকলকেই আন্তরিক ধন্যবাদ গুনটিয়া মধ্যপাড়া বাসীর পক্ষ থেকে। আশাকরি এই সেতুবন্ধন সচল থাকবে।
30/03/2025
ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
01/03/2025
সবাইকে রমজান মোবারক 🌙✨
এই পবিত্র মাসে আপনার আমার সকলের জন্য শান্তি ,আশির্বাদ এবং প্রশান্তি বয়ে আনুক । আল্লাহ আমাদের সকলের রোজ এবং নামাজ কবুল করুন 🤲
25/12/2024
🚨🚨গুনটিয়া মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন খেলার ফাইনাল দেখার জন্য সবাইকে আমন্ত্রন করা হলো ।উক্ত খেলায় অংশগ্রহন করবেন “হাবলা বনাম জীবনসর”
সময় :৭.৩০ মিনিট
স্থান : গুনটিয়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ।