BNP Network Sirajganj 3

Directions Website

BNP Network Sirajganj 3 BNP Network Sirajganj 3 – বি.এন.পি নেটওয়ার্ক সিরাজগঞ্জ-৩

সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% ইপিবির প্রকাশিত তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে পোশাক...
03/10/2026

সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪%

ইপিবির প্রকাশিত তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে পোশাক খাতের রপ্তানি আয় গত বছরের তুলনায় ৮.৫৬ শতাংশ বেড়ে ৩০৮ কোটি ডলারে (৩.০৮ বিলিয়ন ডলার) পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ডলার।

তৈরি পোশাকসহ প্রধান কয়েকটি নন-আরএমজি খাতের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় টানা দ্বিতীয় মাসের মতো ইতিবাচক ধারায় ফিরেছে বাংলাদেশের পণ্য রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশের পণ্য রপ্তানি ৮.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৯৪ বিলিয়ন ডলার (৩৯৪ কোটি ডলার) ছুঁয়েছে।
টানা দ্বিতীয় মাসে এই প্রবৃদ্ধির ওপর ভর করে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৩৪ শতাংশে।
ইপিবির প্রকাশিত তথ্যে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ৩৬৩ কোটি ডলার (৩.৬৩ বিলিয়ন ডলার)। সেই তুলনায় এবার সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার।

দেশের মোট পণ্য রপ্তানির বড় অংশ দখল করে রাখা তৈরি পোশাক (আরএমজি) খাত সেপ্টেম্বরেও শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে। সেপ্টেম্বর মাসে পোশাক খাতের রপ্তানি আয় গত বছরের তুলনায় ৮.৫৬ শতাংশ বেড়ে ৩০৮ কোটি ডলারে (৩.০৮ বিলিয়ন ডলার) পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ডলার।
পোশাক খাতের পাশাপাশি অন্যান্য প্রধান খাতগুলোতেও রপ্তানির বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২০.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পাট ও পাটজাত পণ্যের চালান বেড়েছে ২২.৭২ শতাংশ।
এছাড়া অন্যান্য খাতের মধ্যে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি আয় ১৩.৫২ শতাংশ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের পণ্য রপ্তানি ৩.৭৬ শতাংশ বেড়েছে।
তবে সেপ্টেম্বরে সবচেয়ে চমকপ্রদ সাফল্য দেখিয়েছে ওষুধ খাত। ইপিবির উপাত্ত অনুযায়ী, প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে ওষুধ শিল্প; সেপ্টেম্বরে এই খাতের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় এক লাফে ৬৪.৩৩ শতাংশ বেড়েছে।

নিউগিনি প্রপার্টিজে হামলা, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তাররাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে ...
30/09/2026

নিউগিনি প্রপার্টিজে হামলা, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টা নাগাদ রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

গোলাম মহিউদ্দিন চৌধুরী ক্যান্টনমেন্ট থানায় করা মামলাটির চার নম্বর এজাহারভুক্ত আসামি। নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি।

২০২৭ সালের জানুয়ারিতে শুরু স্থানীয় নির্বাচন, শেষ ৬ জুনের মধ্যে।– মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
30/09/2026

২০২৭ সালের জানুয়ারিতে শুরু স্থানীয় নির্বাচন, শেষ ৬ জুনের মধ্যে।

– মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরুউত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পন...
30/09/2026

সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া তিস্তা-সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার পূরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে বর্তমান সরকার। মহাপরিকল্পনার মূল কাজ শুরুর আগে প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা নিরূপণের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই উদ্যোগ অনুমোদন পেলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বমানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে, যা মেগা প্রকল্পটির স্বচ্ছ ও টেকসইভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি করবে।

সরকারের এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য উত্তরাঞ্চলের স্থায়ী বন্যা ও নদীভাঙন সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা এবং উত্তর-পশ্চিমাঞ্চলকে দেশের মূল অর্থনৈতিক চালিকাশক্তিতে রূপান্তর করা।

সরকার প্রস্তাবিত মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীতীর রক্ষা এবং ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার, ১১০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, ২২৪ কিলোমিটার শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাঁধের ওপর পাকা সড়ক নির্মাণ, নদীশাসনের মাধ্যমে নদীসংলগ্ন প্রায় ১৭০ বর্গকিলোমিটার নতুন জমি পুনরুদ্ধার ও কৃষি-শিল্প কাজে ব্যবহারের পথ উন্মোচন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, সরকারের এই সমন্বিত পরিকল্পনা কেবল নদী রক্ষাই করবে না, বরং আঞ্চলিক সংযোগ ও সেচব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

তিনি বলেন, প্রস্তাবিত ২২৪ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও এর ওপর তৈরি সড়ক উত্তরাঞ্চলের অনুন্নত যোগাযোগব্যবস্থাকে পাল্টে দেবে।

বর্ষাকালে নদীবেষ্টিত যেসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ত, সেখানে সরকারের এই বহুমুখী বাঁধ একই সঙ্গে প্রাকৃতিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক করিডোর হি

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে, যা লক্ষ্...
14/09/2026

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুততার সঙ্গে ৫ এপ্রিল প্রথম দফায় দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) এবং সর্বশেষ তৃতীয় দফায় ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। তবে দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে সরকার আবারও নতুন করে ব্যাপকভাবে টিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে এই কর্মসূচির আওতায় সারাদেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলে। কিন্তু সরকারের নানা উদ্যোগ গ্রহণের কারণে শিশুদের টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০৯ দশমিক ৮ শতাংশে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হজার ৬৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে, সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

ডায়ালাইসিস করতে আর ছুটতে হবে না ঢাকায়, দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করছে সরকার।
13/09/2026

ডায়ালাইসিস করতে আর ছুটতে হবে না ঢাকায়, দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করছে সরকার।

ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করবে। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদ...
29/08/2026

ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করবে। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।

-মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

29/07/2026

Address

Tarash Upazila

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network Sirajganj 3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share