Tongi East S&D Division, DESCO

Tongi East S&D Division, DESCO

Share

We Provide quality electricity to the people of Tongi Area under Gazipur City Corporation.

04/10/2022

জাতীয় গ্রীডে সমস্যার দরুন সমগ্র দেশের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সমস্যার সঠিক কারণ চিহ্নিত পূর্বক তা সমাধান করে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চলমান আছে। সবাইকে ধৈর্য্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

24/07/2022

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষিতে চাহিদার তুলনায় ডেসকো কম বিদ্যুৎ পাওয়ায় ডেসকো'র অনেক এলাকায় অনিচ্ছাকৃত লোডশেডিং হচ্ছে। সম্মানিত গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য ডেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। আপনার এলাকার সম্ভাব্য লোড শেডিংয়ের তথ্য জানতে ডেসকো'র ওয়েবসাইট www.desco.org.bd ভিজিট করুন অথবা https://www.desco.org.bd/bangla/loadshed_b.php এ ক্লিক করুন। এছাড়াও যে কোন প্রয়োজনে ডেসকো'র কল সেন্টার ১৬১২০ এ যোগাযোগ করুন।

18/07/2022

নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনের ক্ষেত্রে কর দাতা সনাক্তকরণ নাম্বার (TIN) প্রয়োজন হবে।

02/07/2022

বিজ্ঞপ্তি:
ডেসকোর সম্মানিত প্রিপেইড গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি উন্নয়ন কার্যক্রম শেষে ডেসকোর সকল প্রকার প্রিপেইড মিটার রিচার্জ পুনরায় চালু হয়েছে। গ্রাহকগণ এখন থেকে পস/ভেন্ডিং স্টেশন, মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। রিচার্জ বন্ধ থাকাকালীন সময়ে সহযোগিতা করার জন্য সকল গ্রাহকদের ধন্যবাদ।

যে কোন প্রয়োজনে ১৬১২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হল।

ধন্যবাদান্তে,
ডেসকো কর্তৃপক্ষ

- শেখ হাসিনার উদ্যোগ
ঘরে ঘরে বিদ্যুৎ।

28/06/2022

সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী ৩০ জুন বৃহস্পতিবার রাত ০৯ঃ৫৯ মিনিট হতে ০২ জুলাই শনিবার রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫০ ঘন্টা ডেসকোর প্রিপেইড মিটারের রিচার্জ/ভেন্ডিং বন্ধ থাকবে।

উল্লেখিত সময়ে আপনার প্রিপেইড মিটারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে আপনার প্রিপেইড মিটারে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখা অথবা পর্যাপ্ত পরিমাণে রিচার্জ/ভেন্ডিং করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিদ্যুৎ বিষয়ক জরুরী প্রয়োজনে ডেসকোর হটলাইন নাম্বার ১৬১২০ এ কল করুন।

23/06/2022

ডেসকো'র সম্মানিত প্রিপেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

আগামী ৩০ জুন ২০২২ (বৃহিস্পতিবার) রাত ৯ঃ৫৯ থেকে ০২ জুন ২০২২ (শনিবার) রাত ১১ঃ৫৯ পর্যন্ত কারিগরি উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে বিধায় ডেসকোর সকল প্রকার প্রি-পেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে।

উল্লিখিত সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সম্মানিত গ্রাহকগণকে নিজ নিজ ব্যবহার ও PFC চার্জের বিষয়টি বিবেচনায় রেখে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স রাখতে অনুরোধ করা হলো। এই প্রেক্ষিতে প্রয়োজনীয় রিচার্জ উল্লিখিত তারিখের পূর্বেই সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

ডেসকো সম্পর্কিত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন হটলাইন - ১৬১২০ নম্বরে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

-টংগী (পুর্ব) বিক্রয় ও বিতরণ বিভাগ, ডেসকো।

ডেসকোর সন্মানিত প্রিপেইড গ্রাহকদের জন্য জরুরী বিজ্ঞপ্তি।

Photos from Tongi East S&D Division, DESCO's post 21/12/2021

সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মহোদয় সহ টংগী পূর্ব বি ও বি বিভাগের আরো কয়েকজন সহকর্মীর জন্য এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট জোন-২ এর তত্ত্বাবধায়ক প্রকোশলী মহোদয়।

বিদায়ী নির্বাহী প্রকৌশলী হোসাইন আরাফাত কিবরিয়া স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। স্যারের গতিশীল নেতৃত্বে অত্র বি ও বি বিভাগের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। নতুন যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী এ কে এম সায়েদুজ্জামান স্যারের নেতৃত্বে গ্রাহক সেবার মান আরো বেগবান হবে বলে প্রত্যাশা রাখি।

জনসেবায় ডেসকো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে অংগীকারবদ্ধ।

Photos from Tongi East S&D Division, DESCO's post 16/12/2021

মহান বিজয় দিবস উপলক্ষে টংগী পূর্ব বি ও বি বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ডেসকো অংগীকারবদ্ধ।
জনসেবায় ডেসকো।

15/12/2021

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

Want your business to be the top-listed Government Service in Tongi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

http://prepaid.desco.org.bd/customer

Address


BSCIC
Tongi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00