24/05/2026
আলহামদুলিল্লাহ্, জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতায় উত্তরা পাবলিক লাইব্রেরি থেকে স্কুল পর্যায়ের পাঠক সদস্য, মামস এম.এ.আউয়াল মডেল স্কুলের শিক্ষার্থী নুসরাত জাহান অর্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক সদস্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো:নাফিস ইশতিয়াক প্রাথমিক ধাপে নির্বাচিত হয়েছে।
অভিনন্দন ও শুভকামনা অর্থী ও ইশতিয়াক 🎉✨
পরবর্তী ধাপে বিজয় অর্জনের পথ সহজ হোক সেই কামনা করছি। ❤️❤️❤️❤️
এবং সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ☺️❤️
17/05/2026
অভিনন্দন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা ম্যাম 🎉✨
16/05/2026
মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত আলী যাকের গ্রন্থপাঠ উদ্যোগ - ২০২৬ পালিত হয়,২ টি ধাপে সারাদিনব্যাপী।
আলহামদুলিল্লাহ্ প্রথম ধাপে সকল পাঠাগারের প্রতিনিধির সাথে মিটিং শেষে দ্বিতীয় ধাপে জাতীয় পর্যায়ে প্রায় ৫০ টি পাঠাগার থেকে স্কুল ও কলেজ/ বিশ্ব বিদ্যালয়ের সেরা ২০ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আল্লাহ রহমতে আমাদের উত্তরা পাবলিক লাইব্রেরি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী মাহমুদা ছন্দা সেরা ১০ এ স্থান পেয়ে বিজয় অর্জন করে। শুভেচ্ছা ও শুভকামনা মাহমুদা ছন্দার জন্য। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর সনদপত্র পাঠাগার প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়। সর্বশেষে মিষ্টান্ন উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতি।
11/05/2026
আলহামদুলিল্লাহ্, গতকাল ১০ মে "বিশ্ব মা দিবস" উপলক্ষে উত্তরা লেডিজ ক্লাবে ৩১ জন মা'কে রত্নগর্ভা মা সম্মাননা স্মারক প্রদান করেন - উত্তরা পাবলিক লাইব্রেরি।
06/05/2026
আলহামদুলিল্লাহ্, উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজিত "রত্নগর্ভা মা" অনুষ্ঠান-২০২৬ এ নির্বাচিত ৩১ জন মা 🌺