03/06/2026
Embassy of Bangladesh, Manama, Bahrain
The official page of the Bangladesh Mission in Manama, Bahrain.
03/06/2026
03/06/2026
27/05/2026
পবিত্র ঈদ-উল-আযহা- ২০২৬ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী-
26/05/2026
বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের পক্ষ হতে বাহরাইনে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক!
25/05/2026
জরুরী বিজ্ঞপ্তিঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন এর BDRIS সফটওয়্যার এবং Application রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আগামী ২৪/০৫/২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা হতে ০১/০৬/২০২৬ তারিখ সকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত BDRIS সফটওয়্যারে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।
20/05/2026
এতদ্বারা বাহরাইন প্রবাসী ই-পাসপোর্ট সেবা প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিন্মোক্ত সিরিয়ালের পাসপোর্টগুলো দূতাবাসে এসে পৌঁছেছে। আপনার রশিদে উল্লিখিত বারকোড নম্বর দেখুন এবং যাদের পাসপোর্ট এই লিস্টে রয়েছে তাদেরকে পুরাতন পাসপোর্ট এবং ডেলিভারি স্লিপ নিয়ে সাপ্তাহিক ছুটি ব্যতীত দুপুর ২:০০ ঘটিকা থেকে ০৩:৩০ ঘটিকা পর্যন্ত সংগ্রহ করার অনুরোধ করা হলো।
15/05/2026
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের বৈঠক।
--------------------------------------
গত ১৪ মে ২০২৬ তারিখে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে বৈঠক করেন।
উক্ত বৈঠকে,পররাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত দু- দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান এন্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান অ্যাম্বাসেডর মোহাম্মাদ রাশেদ আল-সোওয়াইদি ও উপস্থিত ছিলেন।
05/05/2026
বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইনের উদ্যোগে ও ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের সহযোগিতায় অসুস্থ বাহরাইন প্রবাসী জনাব মেহেদী হেদায়াতুল্লাহকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে।
কর্মস্থলে দূর্ঘটনায় জনাব মেহেদী হেদায়াতুল্লাহর উভয় পা ভেঙ্গে যায়। পরবর্তীতে তিনি বাহরাইনের সালমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বাংলাদেশে গিয়ে তার বাকি চিকিৎসা পরিচালনা করবেন মর্মে ইচ্ছা পোষণ করেন। আজ ০৫ মে ২০২৬ খিঃ দূতাবাসের সার্বিক সহযোগীতায় জনাব মেহেদীকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Villa 71, Qufool Avenue, Salhiya 356
Manama
Opening Hours
| Monday | 08:30 - 12:30 |
| 13:30 - 15:30 | |
| Tuesday | 08:30 - 12:30 |
| 13:30 - 15:30 | |
| Wednesday | 08:30 - 12:30 |
| 13:30 - 15:30 | |
| Thursday | 08:30 - 12:30 |
| 13:30 - 15:30 | |
| Sunday | 08:30 - 12:30 |
| 13:30 - 15:30 |
