Projonmo-প্রজন্ম : Language Academy

Projonmo-প্রজন্ম : Language Academy

Share

প্রবাসে বাংলা ভাষা চর্চায় সকল বাঙালি এবং আগামী প্রজন্মকে একত্রিত করার একটি প্রয়াস।

02/01/2021

ব্যঞ্জনবর্ণের অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির অনুশীলন উচ্চারণকে সাবলীল করে।বিদেশে পড়াশোনা করা বাঙালি বাচ্চাদের মূলত মহাপ্রাণ ধ্বনির উচ্চারণের জড়তা থাকে।যেমন খবরকে কবর, ঘাসকে গাস,ধাক্কাকে দাক্কা,ঢংকে ডং উচ্চারণ করে। নিয়ম করে অনুশীলন করলে উচ্চারণ সুন্দর হয়।যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে।

অল্পপ্রাণ - ক চ ট ত প
মহাপ্রাণ - খ ছ ঠ থ ফ
অল্পপ্রাণ - গ জ ড দ ব
মহাপ্রাণ - ঘ ঝ ঢ ধ ভ

(নাসিক্য - ঙ ঞ ণ ন ম)

01/18/2021

সন্তানের সাথে ঘুমানোর আগে কয়েক মিনিট গল্প করি।যে শিশুটি জানেনা তাকে একদিন সময় করে বাংলাদেশের পতাকার রং, তার কারণ ও এর পেছনের গল্প শোনায়।
মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকার রূপকার ছিলেন ছিলেন শিব নারায়ণ দাশ।নীচের ছবিটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়।এই পতাকার রূপকার পটুয়া কামরুল হাসান।
সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক,বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।

01/15/2021
Want your business to be the top-listed Government Service in Montreal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Montreal, QC