Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান

Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান, Library, Tower Drive, Toronto, ON.

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 03/09/2025

Be bold
It’s ok to be sad, it’s ok to be mean,
It’s ok when you fail
It’s ok when you’re helpless
because every single negative act in your life
brings a new chapter of your life towards your success-Sharmin
Happy international women’s day to all women along with all single Men who are as same as women taking responsibilities
At my Rongkutir

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 01/05/2025

বিগত দশ বছরে দেশে বেশ কিছু ভালো রাস্তা
হয়েছে | ছোট ছোট ব্যক্তি মালিকানার মাধ্যমে নিম্ন্নবিত্ত পরিবারগুলোর উপার্জনের ব্যবস্থা হয়েছে | তবে এইবার প্রয়োজন এলাকা ভিত্তিক উন্নয়ন অন্যান্য জেলা উপজেলা থেকে মানুষগুলোর আগমন বন্ধ করা কারণ এই অতিরিক্ত মানুষগুলো ঢাকা শহরে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে প্রতিনিয়ত |
যা নাকি ঢাকা শহরের পরিবেশ,শব্দ দূষণের অন্যতম মূল কারণ

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 01/04/2025

এটা হলো Zebra crossing ,যা পথচারীকে ব্যস্ত রাস্তায় এপাশ হতে অন্য পাশে রাস্তা পার হতে সহয়তা করে |
দেশ বিদেশের সব রাস্তায় এটা দেখা যায় | বিদেশের রাস্তায়ে এর উপর দিয়ে পথচারীকে পার হতে দেখা মাত্রই যানবাহন তার গতি বন্ধ করে দিয়ে পথচারীকে রাস্তা পার হতে সুযোগ করে দেন | তবে আমাদের দেশে এটার ভিন্নতা দেখলাম গাড়ি থামানোর তো দূরের কথা উল্টা গোটা কয়েক হংক দিয়ে পথচারীকে বিৱৰ্ত আর ভীতি করে থাকেন আমাদের দেশের ড্রাইভাররা | আমি কিন্তু কারো গল্পের কথা বলছি না !!! বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে |
সেইদিন আমি সংসদ ভবন থেকে পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলাম দুঃখজনকভাবে বাস, গাড়ি ও অন্যান্য চালকের উগ্রতার কথা বলছি | হংক বাজানো হলো আমাদের দেশের চালকের অলংকার আর উগ্রতা হলো তাদের ভুষন
# ShabashBD.com

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 12/30/2024

কমপক্ষে ৮০বছরের পুরোনো দরজা ,জানালা |
আজও ঠায়ে হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানের হাত ধরে ,আগলে আছে শত পুরোনো মানুষগুলোর গল্পকথা |

আজও কতো মজবুত সেই চৌকোনা কাঠ আর জানালার কাঁচ |

কান পাতলেই শোনা যায় নৈশভোজে একসাথে সবার বসে থাকা ভালোলাগা ভালোবাসার সেই গল্প হাসি|

গল্পের মাঝখানে খালুর চট করে উঠে গিয়ে সিগারেটের একটা সুখ টান, আধ খাওয়া ঘরে-পাতা দইয়ের বাটি হাতে দাদার আকস্মিক উপস্থিত ,মাঝে মাঝে হালকা সুরে ভেসে আসা ভাইয়ার গিটারের টুং টাং শব্দ ,দাদার অর্ধ পড়া The Observer News paper, দাদীর মাড় দেয়া কড়কড়ে আটপৌরে সাদা রঙের শাড়ি আর ডুবন্ত সূর্যের মতো সেই মেহেন্দী মাখা লাল কেশ |

বাড়িটা পুরোনো কিন্তু গল্পগুলো আজও নতুন,পার্থক্য শুধু একটাই আজ সেই মানুষগুলো এখন বর্তমানের পান্ডুলিপিতে গল্পকথা হয়ে বেঁচে আছে স্মৃতির পাতায় |

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 08/12/2024

আমি খুবই ছোট্ট একটা অবস্থান ধারণ করি |
আগে গল্প শুনেছি বাবা ,চাচা ,দাদা, ফুপুদের মুখে আজ দেখলাম ও পেলাম স্বাধীনতার সাধ
বিগত পঁচিশ বছর ধরে আমি দেশের বাইরে থাকি |
আজ প্রায় দশ বছর হলো দেশে যাওয়া হয়নি ,
যদিও দেশ বলতে আমার কাছে এখন শুধু একটা নাম মাত্র |

তারপরও বর্তমান দেশের এমন একটা ভয়াবহ পরিস্হিতি আমিসহ পৃথিবীর সমগ্র প্রবাসীদের অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে | সবার ভিতরে কেমন জানি একটা কষ্ট কাজ করছে, এটাই বুঝি দেশপ্রেম |

সত্যি বলতে আমরা আজ কেউ ভালো নেই |
আমি বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি, দেখিনি একাত্তরের গণহত্যা ,তবে আজ দেখে গেলাম চব্বিশের নৃশংস ছাত্রহত্যা |

এই ডিজিটাল যুগে দেশ আজ এমন পরিস্হিতির স্বীকার সেটা সত্যি দুঃখজনক |
এখন চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত যে প্রেসমেকার বসিয়ে মানুষের রিৎপিন্ড চালু করে দেয় ,ক্যান্সারের মত ভয়াবহ রোগ প্রতিরোধ করে ফেলে
অথচ আমার দেশে পুলিশ দিবালোকে জন সম্মুখে
সরাসরি দেশের ভবিষ্যৎ ,দেশের প্রদীপ ,দেশের উজ্জল সন্তানদের গুলি করে মারছে
সত্যি খুব দুঃখজনক-Sharmin

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 08/12/2024

To the BD parents

ইসঃ আমার বাচ্চা রাস্তায় ,আমাদের বাচ্চাগুলা কষ্ট করেছে | দেখতে খারাপ লাগছে ,এদের কোনো প্রপার ট্রেনিং নেই, এমন এলোপাথারি কাজ করছে | দেখে খুব কষ্ট হচ্ছে|
🤷‍♀️🤔
তাতে কি হয়েছে ?এতে এতো কষ্ট পাবার কি আছে ?
আমি তো এতে কোনো কষ্ট বা খারাপ কিছুই দেখছি না |

বরং
parents should appreciate them
Remember
They are the one who are trying to fix and clearing up your nasty mess.
আজ তোমরা সবাই অন্যায়কে প্রশ্রয় দিয়েছে,
সিস্টেম নষ্ট করেছো ,আজ তোমাদের বাচ্চারা সেই অসুস্থ সমাজটাকে সুস্থ করার উদ্যোগ নিয়েছে |
পরতে পরতে তোমরা অন্যায়কে বাহবা দিয়েছো,চোখ মুখ বন্ধ করে সব দুর্নীতি অরাজকতা মেনে নিয়েছ
But they didn’t .They literally broke the system
Remember
They created a job for them
They made this revolution
মনে রেখো এই তোমরাই ,এই বাচ্চাগুলোকে পাখির পালকের মতো করে এদের বড় করছ আর. বেলা শেষে তাদের মেধাগুলো পাশাপাশি তোমাদের কষ্টে উপার্জিত পয়সা যা নাকি তোমরা তাদের বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে থাকো সে সব অর্থ বিদেশে পাচার করে দিচ্ছ |
আর বলছো দেশে নিরাপত্তা নেই |

আর এই সেই এলতো করে বেড়ে উঠা বাচ্চাগুলো বিদেশে এসে সেই একই কাজ করছে
রেস্টুরেন্ট ,না হয় ভলান্টিয়ার জব করছে সোশ্যাল ওয়ার্ক করছে .তাহলে কি দাঁড়াল.
দেশের মাটিতে এই মেধাগুলো তোমরা কাজে লাগাতে দিচ্ছ না,কেন বলতো ?🤷‍♀️🤷‍♀️🙄
Let them do this volunteer work ,rotational wise.
Here in Canada school students do such job nothing wrong in it ,we appreciate them and the parents are happy about it .
They are earning their own pocket money and learn
how to participate too.
I would say inspire them so that they can build their own country.

পড়াশুনার পাশাপাশি দেশের কাজ করুক জনসেবা করুক প্রয়োজনবোধে এমন কাজ পার্ট টাইম করে দিক.
After all ,they are the future of our country ,
they need to learn.
If it’s not now then never.
When you accept the fact and determined to work on it everything will fall into the place .

এটা কোনো ব্যাপার না | এই উদ্দ্যোগটাকে কেন্দ্র করেই এটাই এখন একটা কর্মসংস্হান তৈরী করে ফেলা উচিত শুধু মাত্র স্টুডেন্টদের জন্য সমস্যা কোথায়🤔🤔
নিজ নিজ এলাকা ভিত্ত্বিক কর্মসংস্থান তৈরি হবে|
বাচ্চারা পড়াশুনার পাশাপাশি কাজ করবে দেশ উন্নয়নে অংশগ্রহণ করবে তবেই দেখবে দেশে আরো অনেক যোগ্য লিডার তৈরী হবে যারা নাকি দেশকে ভালবাসবে😉
-Sharmin

05/08/2024

Happy Laughter day 😀😀😁
Though it was yesterday according to the Google Mama but nothing wrong to celebrate today 😁😁
I need a cause to laugh 😁

আমরা সবাই প্রতিদিনের পারিপার্শিক ঝামেলার প্রতিদ্বন্দ্বী
কেউ বলতে পারি কেউ পারি না ,
কারো সহ্য ক্ষমতা অনেক কারো নেই
তাই আমি বলি
সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন হাসি খুশি চলি😘😘😘
ভালো থাকতে মন লাগে না ইচ্ছা লাগে তাই ভালো থাকি😘😊😊

🎶Apne gham ka geet bana kar gaa lena.
Raag puraana tera bhi hai mera bhi.
Gham ka khazana tera bhi hai mera bhi🎶

-তোমার দুঃখের একটি গান তৈরি কর গাও..
রাগটা পুরনো, তোমারও আমারও
দুঃখের ভান্ডারও তোমার, আমারও

Ref: Wikipedia
World Laughter Day was established in 1998 and the first celebration was on 10 May 1998, in Mumbai, India, arranged by Dr. Madan Kataria, founder of the worldwide Laughter Yoga movement.

এই সুন্দর একটা ছবি ক্যামেরার ফ্রেমে বন্দি করার জন্য ভালোবাসা তোমাকে😘

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 03/25/2024

তোমার মতো বিশাল কোনো বাড়ি নেই আমার ,
আমার আছে ছোট রংকুটির সেখানে আছে উঠোন ভরা পাখিদের আনন্দ

তোমার বাড়ির মতো আমার বাড়িতে বড়ো পাঁচিল নেই কিন্তু আমার আকাশ বাড়ির ছাদে রঙ্গিন পাখার প্রজাপতিরা উড়ে বেড়ায়

তোমার বাড়ির মতো আমার বাড়ির চৌকাঠে কোনো পাহারাদার নেই কিন্তু আছে বিশাল মেগ্নোলিয়ান ফুলের ঝাড়

আমার বাড়িতে দামি কোনো মোজাইক দিয়ে কারুকাজ নেই তবে আছে ছিটেফোটা রঙ্গিন ঘাস ফুলের রং

তোমার মতো সিঁড়িবেয়ে বৃষ্টি দেখতে হয়না আমার,
দরজার চৌকাঠে পা রাখলেই সোদা মাটির গন্ধ আমার নাকে আছড়ে পরে

তোমার মতো আমি টাইল্স মোজাইকের মধ্যে আবন্ধ না আমার তো মাটির সাথে সরাসরি সখ্যতা

আমার ছোট রংকুটিরই ভালো কারণ এখানে বসে আমি বিশাল আকাশের রং দেখতে পাই -Sharmin
At my Rongkutir

03/11/2024

যা কিছু আমার চার পাশে ছিল
ঘাসপাথর
সরীসৃপ
ভাঙা মন্দির
যা কিছু আমার চার পাশে ছিল
নির্বাসন
কথামালা
একলা সূর্যাস্ত
যা কিছু আমার চার পাশে ছিল
ধ্বংস
তীরবল্লম
ভিটেমাটি
সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে
স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল
ভাঙা বাক্স প’ড়ে থাকে আমগাছের ছায়ায়
এক পা ছেড়ে অন্য পায়ে হঠাত সব বাস্তুহীন |
যা কিছু আমার চার পাশে আছে—
শেয়ালদা
ভরদুপুর
উলকি-দেয়াল
যা কিছু আমার চার পাশে আছে—
কানাগলি
স্লোগান
মনুমেন্ট
যা কিছু আমার চার পাশে আছে—
শরশয্যা
ল্যাম্প পোস্ট
লাল গঙ্গা
সমস্ত এক সঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার
তার মধ্যে দাঁড়িয়ে বাজে জলতরঙ্গ
চূড়োয় শূণ্য তুলে ধরে হাওড়া ব্রিজ
পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান |
যা কিছু আমার চার পাশে ঝর্না
উড়ন্ত চুল
উদোম পথ
ঝোড়ো মশাল
যা কিছু আমার চার পাশে স্বচ্ছ
ভোরের শব্দ
স্নাত শরীর
শ্মশান শিব
যা কিছু আমার চার পাশে মৃত্যু
একেক দিন
হাজার দিন
জন্ম দিন
সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির হাতে
অল্প আলোয় বসে থাকা পথ ভিখারি
যা ছিল আর যা আছে দুই পাথর ঠুকে
জ্বালিয়ে নেয় এতদিনের পুনর্বাসন |

আবৃত্তি:শারমিন তিথি

Video /vocal/editing by me
Music source from internet
Photo/video location Toronto Ontario
Kindly take my sincere apologies for any error

02/25/2024

আজ শবেবরাত |
ছোটবেলার সেই মধুর একটা হৈচৈ আনন্দঘন দিন|

**** সকাল থেকেই বাড়ি বাড়ি একটা গমগম ভাব শুরু হয়ে গেছে | কারো বাড়ির পাশ দিয়ে হেটে যেতেই ,নাকে আছড়ে পড়ছে ঘিয়ে ভাজা বুটের হালুয়ার ঘ্রান
বাতাসে কেমন যেন একটা সুখ সুখ অনুভুতি ভেসে আসছে|

ক্ষনে ক্ষনে শোনা যাচ্ছে মা খালাদের গলা ছেড়ে চিৎকার কাজের মেয়ের সাথে ,হালুয়াটা একটু নাড়া দে যেন পাতিলে লেগে না যায়, ভালো করে নাড়তে থাক,

বাড়ির কাজের ছেলে ,ড্রাইভার ,বড় ভাই কিংবা বাবাদের যেনো আজ কাজ বেড়ে গেলো আরো দ্বিগুন | ক্ষনে ক্ষনে বাজার যেতে হচ্ছে এইটা লাগবে ঐটা কম পড়েছে ইত্যাদি ইত্যাদি.

দুপুর শেষ হবার আগেই ,দরজায় এসে কড়া নাড়ানোর আওয়াজ “আম্মা হালুয়া রুটি দিবেন না ? “ভিক্ষুকদের দলগুলোর একটাই উদ্দেশ্য ,যে যত বাসা যেতে পারবে ততগুলো হালুয়া রুটি সে পাবে |

ছোটোবড়ো মাঝারি সব ছেলেগুলো খানিক পর পর জড়োসড়ো হয়ে দল বেঁধে সাইকেলর স্পোক দিয়ে বারুদ ঢুকিয়ে টুশ টাশ আওয়াজ করছে আর চোখের পলকে কেউ দেখার আগেই উধাও হয়ে যাচ্ছে | ছেলেগুলোর পকেট ভর্তি পটাকা ,বারুদ ,বোমা অপেক্ষা শুধু কখন সন্ধ্যা হবে | সাঁঝের বাতি টিম টিম হওয়া মাত্রই শুরু হবে আতশ বাজি, ফুলঝুরি,বোমাবাজি আর হৈ হল্লুর |

আর মেয়েগুলো হাতে মেহেন্দী দিয়ে হাত লাল করে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষন পর পর হাতে ট্রে করে সবার বাড়ি হালুয়া রুটি দিয়ে আসছে |
আমার মনে আছে এমন অনেক শবেবরাতের রাতে পায়ে ঠোসা পরে গিয়েছিল ফুলঝুরির গরম পাতে |

আজ বিদেশের বাড়িতে বসে তারই একটা অনুভুতি নিয়ে
চলছি |
সকাল থেকেই মনে হচ্ছে আজ সবাই এইটা করছে ওটা করছে ,ভাবতে ভাবতেই মনের অজান্তেই মুহূর্তে চলে গেলাম সেই ছোট্টবেলার দিনগুলোতে |
খানিক পর ফেবু পাতা খুলতেই নজরে পড়লো এই হালুয়া রুটি বলে বিদ্দাত !! বলি আমরা কি তাহলে নিজস্বতা সত্যি হারিয়ে ফেললাম?আমাদের বাঙালির ঐতিহ্য কি ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেলো?

আমরা যারা আজ দেশ ছেড়েছি ,তারা কিন্তু এখনো সেই ছোটো ছোটো আনন্দগুলো নিয়েই বেঁচে আছি.
এই সেই আমাদের বিলুপ্ত শবেবরাত
সেই আমি আজও আছি ,শুধু নেই সেই হৈহৈরৈরৈ দিনগুলো

আমার মনে হয় আবার একটা ভাষা আন্দোলন হোক ,
না এইবার ভাষা না এইবার নিজের ঐতিহ্যটকে অটুট রাখার আন্দোলন হোক
At my Rongkutir

Photos from Amar Agochalo Ovidhan -আমার আগোছালো অভিধান's post 02/05/2024

“এই বৎসর পৌষের এতলা ফলন দেখ্খা বাজান বেবাকরে নিমন্ত্বন করছিলো আমগো বাইত্তে |

বিয়ান বেলা মায় আমি,ইতি-বু আর মিষ্টি-বু ক্ষেত থেইক্কা এতলা সবজি উঠ|য়ে আনছি.হাসিবু আর আনিকাবু হেগও দুইডা মোরগ জবাই দিয়া রানচ্ছে | মায় সালুন রান্না করছে ইতিবাবু আর আমি মিল্লা নতুন ধান দিয়| চিড়|, খৈ ,মুড়ি /মুড়কি বানাইছি |
আমগো বইনদের মধ্যে শিখা-বু হইলো জব্বর আইলসা
হে সারাদিন এইবাড়ি ,ঐবাড়ি করবো আর বাইতাতে আইয়া কইবো এইডা খামু ওইডা খামু |

মায় রাত জাইগা তিলের নাড়ু ,মিশ্রী খেজুর গুড় ,দই পাইত্তা রাখছিল শিখা-বু রে কৈছে গাছের কলা আর দই দিয়া চিড়| খা
ওরে মা গো মা কি চিক্কুর কোয়ে হের্ নাবিস্কো বিস্কুট খাইতে মন চাইছে

কি আর করা বাপে হের্ লাইগ্গা হাট থেইক্কা বিষ্কুট কিন্না আনছিল আর আমগো লেগ্গা চুড়ি ,আলতা ,সুবাসী পাউডার আর সোনু আনছিল|

বৈকাল বেলা আমরা সব বইনরা মিল্লা হাতে মেন্দি ,পায়ে আলতা, টিপ, সোনু মাইখ্হা সাজগোজ করছি|

মেহরিনবু মেরিবু আর ওয়ার্দিন|বু মিল্লা আমগো আলতা মেন্দি পরাইয়া দিছে। হের পর রাইতের বেলা বাপজান আমগো সবাইরে হাসন রাজার গান গাইয়া শুনাইছে |

**কাল্পনিক চরিত্রের পৌষের গল্প কথা***
Poush vibe
At my Rongkutir

Want your business to be the top-listed Government Service in Toronto?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Tower Drive
Toronto, ON