05/05/2026
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন আজ। জন্মদিনে শ্রদ্ধা।
ছাত্র রাজনীতি আগামীর নেতৃত্বের সূচনা। শ্রমের বাজারে আজকের সমস্যার কথায় ছাত্রের দাবী..।
05/05/2026
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন আজ। জন্মদিনে শ্রদ্ধা।
05/05/2026
জন্মদিবসে শ্রদ্ধা, মহামতি কার্ল মার্কস।
দুনিয়ার অন্যতম প্রভাবশালী চিন্তক ও দার্শনিক কার্ল মার্কস জন্মেছিলেন জার্মানিতে ৫ মে ১৮১৮ সালে। আজ থেকে ২০৮ বছর আগে। কিন্তু চিন্তা ও কর্মের দ্বারা তিনি হয়েছেন সারা দুনিয়ার। তার অবদান গোটা বিশ্বকে আজও প্রভাবিত করে চলেছে।
30/04/2026
✊
'শ্রমিকের দুঃখ-কষ্ট ছুঁয়ে যাক ছাত্রকেও'
১ মে, শ্রমজীবী-মেহনতী সকল মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা
মহান মে দিবস অমর হোক।
26/04/2026
19/04/2026
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুল ইউনিটের আহ্বায়ক: মোহাম্মদ এরসাদুল, যুগ্ম আহ্বায়ক: মোহাম্মদ সাহরিয়ার রামিম ও সিমরাত উদ্দিন সাউনকে সদস্য-সচিবসহ ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
16/04/2026
ছাত্র ইউনিয়ন এর সদস্য হওয়া গৌরবের
শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় ছাত্র ইউনিয়ন-এর পতাকা তলে সমবেত হোন।
সদস্য আবেদন ফর্ম:
https://forms.gle/iM8yTyfpbiwJExBz8
ছাত্র ইউনিয়ন এর সদস্য হওয়া গৌরবের।
ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এই ভূখণ্ডের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণ থেকে ১৪৪ ধারা ভঙ্গের মিছিলের নেতৃত্বদানকারী ছাত্র নেতৃত্বের নেতৃত্বে ১৯৫২ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, যা আজকের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
জন্মলগ্ন থেকেই ছাত্র ইউনিয়ন এ দেশের মুক্তিসংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানের পাশাপাশি শিক্ষার অধিকার আদায়; একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়ন; সমাজপ্রগতি তথা একটি শোষণ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লড়াই করে আসছে।
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, '৬২-র শিক্ষা আন্দোলন, '৬৯-র গণ-অভ্যুত্থান, '৭১-র মহান মুক্তিযুদ্ধ, '৯০-র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, ২০০৭ এর আগস্ট ছাত্র বিদ্রোহ, '১৩-র গণজাগরণ মঞ্চ, '১৫-র ধর্ষণ ও নিপিড়নবিরোধী আন্দোলন, '২৪-র গণ-অভ্যুত্থানে ছাত্র ইউনিয়ন সামনের সারিতে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে। মহান মুক্তিযুদ্ধে ন্যাপ ও কমিউনিস্ট পার্টির সাথে যৌথভাবে ২০ হাজার সদস্যের প্রশিক্ষিত গেরিলা বাহিনী গঠন করে ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
শিক্ষার অধিকার আদায়, সাম্রাজ্যবাদ-সন্ত্রাস-স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে ছাত্র ইউনিয়ন। লড়াই, সংগ্রাম ও শত শহীদের রক্তে গড়ে উঠেছে ছাত্র ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব।
ছাত্র ইউনিয়ন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : bsu1952.org.bd
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র ইউনিয়নের সাথে সংযুক্ত হতে:
ফেসবুক: Bangladesh Students' Union
ইন্সটাগ্রাম: instagram.com/bsu1952.org.bd
এক্স (টুইটার): x.com/bsu1952
07/04/2026
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার শহর সংসদের অনুষ্ঠিত কর্মীসভায় মোহাম্মদ শাহিদুল ইসলাম আকাশকে আহ্বায়ক এবং মোহাম্মদ হৃদয়কে সদস্য-সচিবসহ ৭ জন বিশিষ্ট শহর উপ-ব্রিগেড ইউনিট গঠন করা হলো।
উক্ত ইউনিটের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদের সহ-সভাপতি সাবিত বিন জিহাদ।
24/03/2026
স্বাধীনতা এনেছি
স্বাধীনতা রক্ষা করবো।
Bangladesh Students' Union
#মুক্তি যুদ্ধ