30/05/2026
Bobby Hajjaj we stand by your side & you always stand by students side🎯
শিক্ষা শৃঙ্খলা প্রযুক্তি সমৃদ্ধি
ছাত্র আন্দোলন এর মূলনীতি।
Official page of 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 𝐃𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐭𝐢𝐜 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐌𝐨𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 - 𝐍𝐃𝐒𝐌, The Student Wing of 𝐍𝐃𝐌
30/05/2026
Bobby Hajjaj we stand by your side & you always stand by students side🎯
11/05/2026
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ ১০মে-২০২৬ইল তারিখ সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ কর্তৃক পরিচালিত "লার্নিং সেন্টারের এডুকেশন কার্যক্রম" পরিদর্শন করেছেন।
তিনি সেখানকার মানুষের জীবনযাত্রা, সংকট এবং মানবিক বিপর্যয় কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সংকট কেবল স্থানীয় নয় এটি আন্তর্জাতিক এবং এর সমাধানে নিরলস কাজ করে যাবে এই প্রতিশ্রুতি দেন।
11/05/2026
10/05/2026
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
এই লক্ষ্যকে সামনে রেখে কক্সবাজারের লিডারশিপ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো “প্রকল্প ব্যবস্থাপনা এবং এডভ্যান্সড আইসিটি” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মাদ কামরুল হাসান, এনডিসি।
শিক্ষক ও শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং প্রকল্প ব্যবস্থাপনায় সক্ষমতা উন্নয়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, কার্যকর ও ফলপ্রসূ করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
#ববি_হাজ্জাজ #প্রাথমিকশিক্ষা #কক্সবাজার
09/05/2026
এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী #ববি_হাজ্জাজ মহোদয়ের উপস্থিতিতে ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় ভিত্তিক শাখা কমিটির প্রায় ৫০ টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেতৃবৃন্দ নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, এসময় তিনি ছাত্র আন্দোলনকে সকল পর্যায়ের সুসংগঠিত করার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকার নির্দেশনা প্রদান করেন এবং ছাত্র আন্দোলনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
ছাত্র আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ফরিদ এর সঞ্চালনায় সভায় সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন এনডিএম এর ভারপ্রাপ্ত সংগ্রামী মহাসচিব জনাব ব্যারিস্টার শাহেদুল আজম। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সভায় যুক্ত হয়ে গঠনমূলক আলোচনা ও আগামী দিনে ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশ করার জন্য।
ছাত্র আন্দোলনের হাত ধরো
দেশ বদলের শপথ করো।
কেন্দ্রীয় নির্বাহী সংসদ
ছাত্র আন্দোলন-এনডিএম