07/11/2026
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত
জেনেভা, ৭ নভেম্বর ২০২৬: জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন, যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে।
দূতাবাসের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে দিবসটি উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভার শুরুতেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর প্রবাসী বাংলাদেশিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা পর্বে দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য উল্লেখ করা হয়। রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সকলকে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি দিবসটি অর্থবহ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।