07/05/2026
📢 **ঢাকাস্থ পঞ্চগড়বাসী পরিবারের জন্য সুখবর!** ❤️
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে “ঢাকাস্থ পঞ্চগড়বাসী” শুধু একটি ফেসবুক গ্রুপ নয়, বরং ঢাকায় অবস্থানরত পঞ্চগড়ের মানুষের একটি আত্মিক বন্ধনের নাম।
২৫ হাজারেরও বেশি সদস্যের এই পরিবার আমাদের শ্লোগান — **“ঐক্য, ভ্রাতৃত্ব, উন্নয়ন”** — কে ধারণ করে এগিয়ে চলেছে প্রতিনিয়ত।
এই গ্রুপের মূল উদ্দেশ্য সবসময়ই ছিলো ঢাকায় থাকা পঞ্চগড়বাসীদের মাঝে একতা তৈরি করা, একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং প্রিয় পঞ্চগড়ের উন্নয়নের লক্ষ্যে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়া। 🤝
আলহামদুলিল্লাহ, আবারও নতুন উদ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে গ্রুপের সংগঠকদের একাধিক অনলাইন মিটিং সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আমরা নতুন কিছু উদ্যোগ ও কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। ✨
🎉 এরই ধারাবাহিকতায় গ্রুপের সদস্যদের জন্য শুরু হতে যাচ্ছে
🏆 **সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা!**
যেখানে থাকবে অংশগ্রহণের সুযোগ, জ্ঞানচর্চা, আনন্দ এবং নিজেদের মাঝে আরও সুন্দর সম্প্রীতি গড়ে তোলার এক নতুন আয়োজন।
আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি।
একসাথে আমরা আরও সুন্দর, আরও শক্তিশালী একটি পঞ্চগড়বাসী পরিবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। ❤️
#ঢাকাস্থ_পঞ্চগড়বাসী
#ঐক্য_ভ্রাতৃত্ব_উন্নয়ন
15/03/2024
পঞ্চগড় জেলা সমিতি , ঢাকা -এর আয়োজনে
♥️♥️ ইফতার ও দোয়া মাহফিল ♥️♥️
ঢাকায় অবস্থানকারী
সকল পঞ্চগড়বাসী স্ব-বান্ধব/স্ব-পরিবারে আমন্ত্রিত
স্থানঃ বিএডিসি সেচ ভবন অডিটরিয়াম
(সংসদ ভবনের ঠিক উল্টোদিকে)
২২ মানিক মিয়া এভিনিউ, ঢাকা।
তারিখঃ ৫ রমজান ১৬ মার্চ, ২০২৪ খ্রী. শনিবার।
29/11/2023
আজ ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🖤
01/05/2022
সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক ✨🌙
11/02/2022
পঞ্চগড়ে পর্যটন প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশে ছবি আহ্বান।
সেরা ছবি দাতারা উপহার হিসেবে প্রত্যেক সপ্তাহে ৩ জন পাবেন আকর্ষনীয় সব পুরষ্কার।
শর্তঃ-
*ছবির ক্যাপশনে অবশ্যই
#ঢাকাস্থ_পঞ্চগড়বাসী
হ্যাসট্যাগ ব্যবহার করতে হবে।
*ছবিটি অবশ্যই পোষ্টদাতার নিজ ডিভাইসের হতে হবে।
*ছবিতে কোন প্রকার অটো প্রমোশন, অটো লাইক দেয়া যাবে না।
*লাইক দেয়ার জন্য আপনজন ও বন্ধুদের মেনশন করতে পারবেন।
*ছবি দাতাগণ পোষ্টকরা ছবিটি অবশ্যই আমাদের মেইল করবেন [email protected]
*এই ক্যাম্পেইনের সব ধরনের সংযোজন, পরিবর্তন, সামাজিক সংগঠন “ঢাকাস্থ পঞ্চগড়বাসী” করতে পারবে।
সকলকে ধন্যবাদ
শুভ কামনা ❤️
পঞ্চগড় চিরজীবী হোক
04/02/2022
ঢাকাস্থ পঞ্চগড়বাসী। ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার মানুষদের একটি গ্রুপ কাম সংগঠন যা একটি শক্তিশালী ❝জেলা সমিতি❞ গঠনের প্রচেষ্টায় অগ্রসর হচ্ছে। পঞ্চগড় জেলার যারা ঢাকায় থাকেন তাদের সকলের মধ্যে একটি মেলবন্ধন, যোগসূত্র, যোগাযোগ, পরিচিতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরির জন্য নিম্নোক্ত তথ্যগুলো যোগাড় করা হচ্ছে। তথ্যগুলো আপনাদের আমাদের সকলের প্রয়োজনেই সংগ্রহ করে রাখা হবে। কেউ বলতে পারবো না, কার কাকে কোথায় হঠাৎ প্রয়োজন হবে। জানি না যান্ত্রিক শহরে কে কোথায় কীভাবে কাজে লাগতে পারে! ফরম পূরণ শেষে পরিচিত ঢাকাস্থ পঞ্চগড়বাসীদের লিংকটি দিয়ে দিবেন, যতোজনকে চেনেন। একবার পূরণ করলেই হবে। ক্লিক করার আগে আপনার ফেইসবুক আইডি লিংকটি কপি করে নিন। কাজে লাগবে।
Dhakastho PanchagarhBashi
ঢাকাস্থ পঞ্চগড়বাসী। ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার মানুষদের একটি গ্রুপ কাম সংগঠন যা একটি শক্তিশালী ❝জেলা সমিতি❞ গঠ.....
28/11/2021
"ঢাকাস্থ পঞ্চগড়বাসী" গ্রুপের পক্ষ থেকে
"২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস" উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি
24/05/2020
ঈদ মোবারক পঞ্চগড়বাসী
#ঘরে_থাকুন #নিরাপদ_থাকুন
মসজিদে ঈদের নামাজ আদায় করুন।
13/05/2020
“ঢাকাস্থ পঞ্চগড়বাসী”
সংগঠনের অনলাইন গ্রুপের
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোন প্রকার মাইক্রোবাস, মাইক্রো, কার ইত্যাদি পরিবহনে সিট খালি আছে, ভাড়া নেয়া হয়েছে, এক বা একাধিক সিট ফাঁকা আছে চাইলে আমাদের সাথে যেতে পারেন এমন পোষ্ট এপ্রুভ করা হবে না।
উল্লেখ্য ইতিমধ্যেই আমরা অনেক অভিযোগ পেয়েছি যে, একদল অসাধু মানুষ গ্রুপ কে কাজে লাগিয়ে মহামারীর এই সময়েও মানুষের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং একাধিক গাড়ি ভাড়া করে মানুষ আনা নেয়ার চেষ্টা করছেন।
সবাই #ঘরে_থাকুন #নিরাপদ_থাকুন #স্বাস্থ্যবিধি_মেনেচলুন