সাদাকাতুল খাইর লিল উম্মাহ

সাদাকাতুল খাইর লিল উম্মাহ

Share

উম্মাহের ফিকিরে নিয়োজিত

18/05/2026

জিলহজ্জ শুরু হয়ে গেছে। কেন থাকবেন আমলে পিছিয়ে??

17/05/2026

🌙 জিলহজ্জের প্রথম ১০ দিনের ফযীলত ও করণীয় আমল 🌙

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ ও প্রিয় দিন। এ দিনগুলোর আমল বছরের অন্য যেকোনো দিনের আমলের তুলনায় অধিক উত্তম ও ফযীলতপূর্ণ।

আল্লাহ তাআলা বলেনঃ﴾ وَالْفَجْرِ ۝ وَلَيَالٍ عَشْرٍ ۝﴿
“শপথ ফজরের, শপথ দশ রাতের।” (ফাজর: ১-২)
মুফাসসিরগণ বলেন, এখানে “দশ রাত” দ্বারা জিলহজ্জের প্রথম ১০ দিনকে বুঝানো হয়েছে।

রাসূল ﷺ বলেছেনঃ
« مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ »
“আল্লাহর নিকট এই দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই।” (বুখারী-৯৬৯)

📑 এই দিনগুলোর গুরুত্বপূর্ণ আমলসমূহ 📑

1️⃣ বেশি বেশি তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠ করা

☞ আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেনঃ
﴿ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ ﴾
“যাতে তারা নির্ধারিত দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করে।” (হাজ্জ-২৮)

☞ রাসূল ﷺ বলেছেনঃ
« فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ »
“তোমরা এ দিনগুলোতে বেশি বেশি তাহলীল, তাকবীর ও তাহমীদ পাঠ করো।”(মুসনাদ আহমাদ)

2️⃣ দোয়া ও যিকির বৃদ্ধি করা: ﴾ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ ﴿
“তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো।”(বাকারাহ-১৫২)

3️⃣ কুরআন তিলাওয়াত ﴾خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ﴿
☞ রাসুল ﷺ বলেন “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়।” (বুখারী)

4️⃣ নফল সিয়াম:
☞ হাফসা (রা.) থেকে বর্ণিত—“রাসূল ﷺ চারটি আমল কখনো ছাড়তেন না: আশুরার রোযা, জিলহজ্জের দশ দিনের রোযা, প্রতি মাসে তিন দিনের রোযা এবং ফজরের আগে দুই রাকাত সুন্নাত।” (নাসাঈ-২৪১৬)

5️⃣ আরাফার দিনের রোযা রাখা (৯ জিলহজ্জ)
☞ রাসূল ﷺ বলেছেনঃ
« صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ »
“আরাফার দিনের রোযা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়।”(মুসলিম-১১৬২)

6️⃣ কুরবানীর নিয়ত থাকলে নখ ও চুল না কাটা
☞ রাসূল ﷺ বলেছেনঃ
« إِذَا دَخَلَتِ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلَا يَمَسَّ مِنْ شَعْرِهِ وَبَشَرِهِ شَيْئًا »
“জিলহজ্জের দশ দিন শুরু হলে এবং তোমাদের কেউ কুরবানীর ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ না কাটে।”(মুসলিম-১৯৭৭)

━━━━━━━━━━━━━━━
7️⃣ সামর্থ্যবান হলে কুরবানী করা। ﴾فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ﴿
“তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানী করো।” (কাওসার-২)

আসুন, জিলহজ্জের এই বরকতময় দিনগুলোকে ইবাদত, তাওবা, যিকির ও নেক আমলের মাধ্যমে কাজে লাগাই।আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন। আমীন।

#জিলহজ্জ


#কুরবানি
#জিলহজ্জের_প্রথম_দশদিন
#কুরআন_ও_হাদিস
#সাদাকাতুল_খাইর_লিল_উম্মাহ

18/02/2026

পৃথিবীতে একদিনে ঈদ কেন পালিত হয় না?
জ্যোতির্বৈজ্ঞানিক ও শরিয়াভিত্তিক বিশ্লেষণ

১. ভূমিকা

মুসলিম উম্মাহর মধ্যে একটি বহুল আলোচিত প্রশ্ন হলো : পৃথিবীর সব দেশে একই দিনে ঈদ ও রোজা পালিত হয় না কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইসলামের চন্দ্রপঞ্জিকার মূলনীতি, পৃথিবীর ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে।

২. হাদিসের নির্দেশনা: চাঁদ দেখার ভিত্তি

বিষয়টি বোঝার আগে মূল হাদিসটি স্মরণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখেই রোজা পূর্ণ করো। যদি চাঁদ না দেখো, তবে আরবি মাস ৩০ দিন পূর্ণ করো।
এই হাদিসটিই ইসলামি চন্দ্রপঞ্জিকার ভিত্তিপ্রস্তর এবং এখান থেকেই দুটি ভিন্ন পদ্ধতির উদ্ভব হয়েছে।

৩. চাঁদ দেখার দুটি পদ্ধতি
চাঁদ দেখার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় — "ইমকানিয়াত" এবং "রুইয়াত"।

"ইমকানিয়াত" বলতে বোঝায় চাঁদের জন্ম বা কনজাংশনের উপর ভিত্তি করে মাস গণনা শুরু করা। সহজ কথায়, পৃথিবীতে চাঁদের জন্ম হলেই আরবি মাসের সূচনা ধরা হয় চাঁদ চোখে না দেখলেও। অর্থাৎ, "চাঁদ জন্ম নিয়েছে, অতএব মাস শুরু হয়েছে এটিই ইমকানিয়াতের মূল কথা।

অন্যদিকে "রুইয়াত" বলতে বোঝায় নিজ দেশের দিগন্তে সরাসরি খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ চাক্ষুষভাবে দেখা। এই পদ্ধতিতে চাঁদ না দেখা গেলে নতুন মাস শুরু হয় না এবং বিদ্যমান মাসকে ৩০ দিনে পূর্ণ করতে হয়।

৪. জ্যোতির্বৈজ্ঞানিক ভিত্তি: কেন একসাথে চাঁদ দেখা যায় না?
পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তিত হয়। লন্ডন থেকে পূর্বে ও পশ্চিমে প্রতি ১১১ কিলোমিটারে একটি করে দ্রাঘিমারেখা এবং মোট ৩৬০টি দ্রাঘিমারেখা মিলিয়ে পৃথিবী একটি সম্পূর্ণ আবর্তন সম্পন্ন করে। পৃথিবী প্রতিটি দ্রাঘিমারেখা অতিক্রম করতে সময় নেয় ৪ মিনিট তাই প্রতি দ্রাঘিমায় সময়ের পার্থক্য ৪ মিনিট।

চাঁদও পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তবে তার গতি ভিন্ন। চাঁদ প্রতিটি দ্রাঘিমারেখা পেরোতে সময় নেয় ৪ মিনিট ৪ সেকেন্ড, কারণ চাঁদ নিজেও পৃথিবীর পিছনে পিছনে সরতে থাকে। চাঁদের গতি প্রতি ঘণ্টায় মাত্র ০.৫ ডিগ্রি। কোনো দেশের দিগন্তে চাঁদকে দৃশ্যমান হতে হলে তাকে সূর্যের তুলনায় অন্তত ৫ থেকে ৬ ডিগ্রি পিছিয়ে থাকতে হবে। এই দূরত্ব অর্জন করতে জন্মের পর ন্যূনতম ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যায়। ফলে পৃথিবীর সব প্রান্তে একই মুহূর্তে চাঁদ দেখা যাওয়া জ্যোতির্বৈজ্ঞানিকভাবেই অসম্ভব।

৫. ২০২৬ সালের রমাদান: অঞ্চলভেদে বিস্তারিত হিসাব

আমরা জানি, আরবি মাস বা দিনের হিসাব শুরু হয় সূর্যাস্তের পর চাঁদের উপর ভিত্তি করে। ২০২৬ সালের রমাদানের চাঁদের জন্ম হয়েছে ১৭ ফেব্রুয়ারি UTC+0 তে, অর্থাৎ লন্ডনের সময়ে দুপুর ১২টায়। এই সময়কে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইমকানিয়াত ও রুইয়াতের সম্ভাবনা এখন ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক।

(ক) প্রথম অঞ্চল UTC+6 থেকে UTC+12/13 (বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড পর্যন্ত)
লন্ডনে যখন দুপুর ১২টা, তখন বাংলাদেশে বিকাল ৬টা ১ মিনিট অর্থাৎ চাঁদের জন্ম হয়েছে বাংলাদেশের সন্ধ্যার পরে। বাংলাদেশে সন্ধ্যা হয় ৫:৫৪ মিনিটে, কিন্তু চাঁদের জন্ম হয়েছে ৬:০১ মিনিটে। যেহেতু আরবি দিনের হিসাব শুরু হয় সন্ধ্যা থেকে এবং সন্ধ্যার পরে চাঁদের জন্ম হয়েছে, তাই সেই সন্ধ্যায় আগের চাঁদের হিসাব চলবে। এর মানে হলো বাংলাদেশে শাবান মাস ৩০ দিন পূর্ণ করতে হবে। নিউজিল্যান্ড ও আমেরিকার সামোয়া অঞ্চল পর্যন্ত (UTC+12/13) একই অবস্থা কোনো কোনো অঞ্চলে চাঁদের জন্ম হয়েছে একদম মধ্যরাতে। এই পুরো টাইমজোনে নতুন চাঁদের হিসাব শুরু হওয়ার কোনো সুযোগ নেই।
তাই তাদের পূরনো চাদের হিসেবে ৩০ তম দিন পূর্ণ করতে হবে।

(খ) দ্বিতীয় অঞ্চল UTC+5 থেকে UTC+1 (ভারত-পাকিস্তান থেকে মরক্কো পর্যন্ত):
এই বিশাল অঞ্চলে চাঁদের জন্ম হয়েছে সন্ধ্যার আগে, কোনো কোনো অঞ্চলে একদম সকালেই। তাহলে কি এখানে রোজা শুরু হবে? এখানেই ইমকানিয়াত ও রুইয়াতের পার্থক্যটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রুইয়াতের বিচারে এই পুরো অঞ্চলে চাঁদ সরাসরি দেখার কোনো সম্ভাবনাই নেই। কারণ চাঁদের গতি প্রতি ঘণ্টায় ০.৫ ডিগ্রি, তাই জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সে সূর্য থেকে মাত্র ১-২ ডিগ্রি দূরে থাকে, যেখানে দৃশ্যমান হতে দরকার ন্যূনতম ৫-৬ ডিগ্রি। পাকিস্তান থেকে মরক্কো পর্যন্ত - সবখানেই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা শূন্য।

কিন্তু ইমকানিয়াতের বিচারে চাঁদের জন্ম হয়েছে এটাই অনেক দেশের ফতোয়া বোর্ডের জন্য যথেষ্ট। এই যুক্তিতে UTC+3-এ থাকা সৌদি আরব, কাতার ও দুবাই রোজার ঘোষণা দিয়েছে। পক্ষান্তরে কুয়েত, ওমান, সিরিয়া, UTC+2-এর মিশর ও তুরস্ক এবং UTC+1-এর মরক্কো এই দেশগুলো রোজার ঘোষণা দেয়নি। কারণ তাদের ফতোয়া বোর্ডের নীতি হলো রুইয়াত, অর্থাৎ সরাসরি চাঁদ দেখা। চাঁদ না দেখা গেলে মাস শুরু হয় না।

(গ) তৃতীয় অঞ্চল — UTC-3 থেকে UTC-11 (আমেরিকা মহাদেশ):
এখানে চিত্র সম্পূর্ণ বদলে যায়। চাঁদ জন্মের পর ১২ থেকে ১৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় সে সূর্য থেকে অনেকটাই দূরে সরে গেছে। ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, চিলি ও আলাস্কার দিগন্তে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। তাই এই দেশগুলো সৌদি আরবের সাথে মিল রেখে নয়, বরং নিজেদের দিগন্তে সরাসরি চাঁদ দেখার কারণেই রোজা পালন শুরু করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য সৌদির অনুসরণ আর নিজের চাঁদ দেখা এক বিষয় নয়।

৬. ইসলামি শরিয়ায় ইমকানিয়াত না রুইয়াত কোনটি গ্রহণযোগ্য?
এই প্রশ্নের উত্তর হলো উভয়ই গ্রহণযোগ্য, তবে পার্থক্য রয়েছে।
প্রথমতঃ : UCT+6 থেকে UCT+13 পর্যন্ত ইমকানিয়াত বা রুইয়তের প্রশ্নই উঠে না।
UTC+5 থেকে UTC-2 পর্যন্ত যে দেশগুলো চাঁদের জন্মের উপর ভিত্তি করে ইমকানিয়াত পদ্ধতিতে রোজা পালন করে, তাতে শরিয়াগত কোনো অসুবিধা নেই যেমনটি সৌদি আরব, কাতার ও দুবাই করেছে। আবার যারা সরাসরি নিজ দেশের দিগন্তে চাঁদ না দেখা পর্যন্ত রোজা ঘোষণা না দেওয়ার সিদ্ধান্তে অটল থেকেছে, তারাও সঠিক পথেই আছে যেমনটি আরব ও আফ্রিকার বাকি দেশগুলো করেছে।

তবে উত্তম ও আদর্শ আমল হলো সরাসরি চাঁদ দেখে রোজা ও ঈদ পালন করা। হাদিসের ভাষা সুস্পষ্ট "চাঁদ দেখে রোজা রাখো।" এই নির্দেশনার আক্ষরিক অনুসরণই অধিকাংশ দেশের ফতোয়া বোর্ড করে থাকে এবং এটিই শরিয়ার আদর্শিক অবস্থান।

৭. সর্বশেষ
পৃথিবীতে একই দিনে ঈদ পালিত না হওয়া কোনো বিভ্রান্তি বা বিভেদের বিষয় নয়। এটি পৃথিবীর ভূগোল, চাঁদের গতিবিধি এবং ইসলামি ফিকহের স্বাভাবিক মিথস্ক্রিয়ার ফলাফল। যে দেশে সন্ধ্যার আগে চাঁদ জন্ম নিয়েছে, সে দেশে ইমকানিয়াত প্রযোজ্য হতে পারে। যে দেশে চাঁদ জন্মই নেয়নি সন্ধ্যার আগে, সে দেশে আগের মাস ৩০ দিনে পূর্ণ করা বাধ্যতামূলক। আর যে দেশে চাঁদ সময়ের ব্যবধানে দৃশ্যমান হয়েছে, সে দেশে রুইয়াতের মাধ্যমে রোজা শুরু হওয়াটাই স্বাভাবিক।

প্রতিটি মুসলিম তার অবস্থান, টাইমজোন ও মাযহাব অনুযায়ী ইসলামের নির্দেশনা মেনেই আমল করছেন এটিই শরিয়ার প্রশস্ততা ও সৌন্দর্য।
তবে অধিকতর সুন্নাহভিত্তিক আমল হলো, সরাসরি চাঁদ দেখে রোজা বা ঈদ পালন করা।

13/01/2026

নসীহতের রেকর্ড পোস্ট হয়েছে। দেখতে কমেন্টে দেখুন।

13/01/2026

সাদাকাতুল খাইর লিল উম্মাহ কর্তৃক আয়োজিত ৩০ তম অনলাইন সেমিনার. ২৯ই ডিসেম্বর ২০২৫ ইং, রোজ সোমবার, রাত আটটা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ

আলোচ্য বিষয় ☞ সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে ইসলাম

📣📣 আলোচক করছেন :
মুফতী Sayed Ahmad حفظه الله
☞ খতিব, পশ্চিম আগারগাঁও জামে মসজিদ, ঢাকা।

সভাপতিত্বে ছিলেন ☞ মুফতী Fahim Muhammad Ataullah حفظه الله।
☞ সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া কোলাপাড়া, ঢাকা।

টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সেমিনারের আগে আমাদের চ্যানেল ও পেজে লিংক দেওয়া হবে ইংশা আল্লাহ।

আয়োজনে, সাদাকাতুল খাইর লিল উম্মাহ

08/01/2026

আগামীকালের সেমিনারের প্রধান অতিথি ইংশা আল্লাহ।

থাকছেন তো ইংশা আল্লাহ। কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়া আছে। জয়েন হয়ে পড়ুন।

07/01/2026

সাদাকাতুল খাইর লিল উম্মাহ & CCR Quran Academy Bangladesh কর্তৃক আয়োজিত ৩১তম অনলাইন সেমিনার আগামী ৯ জানুয়ারি ২০২৬ রোজ জুমাবার (শুক্রবার) রাত ৯ টা ৩০ মিনিট অনুষ্ঠিত হবে ইংশা আল্লাহ।

আলোচ্য বিষয় ☞ মিরাজের তাত্ত্বিক ও প্রায়োগিক বিশ্লেষণ।

📣📣 আলোচক করছেন :
শায়খ উস্তাদ মাওলানা আফিফ ফুরকান মাদানী حفظه الله
☞ উস্তাযুল হাদীস, জামেয়া দারুল মা'আরেফ আল ইসলামিয়া, চট্টগ্রাম।

সভাপতিত্বে থাকবেন:
Dr. মুফতী Ismail Azhari حفظه الله।
☞ প্রতিষ্ঠতা পরিচালক, সি সি মেডিকেল একাডেমি।

✪✪ কুরআনে কারীম থেকে তিলাওয়াত করবেন
1️⃣ হাফেজ মুহাম্মাদ Tawsif Islam حفظه الله

✪✪ ইসলামি নাশীদ পরিবেশন করবেন
1️⃣ Md. Abdul Ahad
☞ ইত্তেহাদ শিল্পীগোষ্ঠী

2️⃣ Kobi Rakib Bhuiyan
☞ সাংগঠনিক সম্পাদক,
ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
উত্তরা পশ্চিম থানা,ঢাকা মহানগর উত্তর।

উপস্থাপনায় থাকবেন ☞ Muhammad Eram
উপস্থাপক, সাদাকাতুল খাইর লিল উম্মাহ।

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

যুম লিংক পেতে কমেন্টে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সেমিনারের আগে আপনাকে চ্যানেল ও পেজে লিংক দেওয়া হবে ইংশা আল্লাহ।
অথবা পেজে ইনবক্স করুন।

আয়োজনে, সাদাকাতুল খাইর লিল উম্মাহ

31/12/2025

সাদাকাতুল খাইর লিল উম্মাহ ও CCR Quran Academy Bangladesh কর্তৃক আয়োজিত ৩০ তম অনলাইন সেমিনার. ২৯ই ডিসেম্বর ২০২৫ ইং, রোজ সোমবার, রাত আটটা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

আলোচ্য বিষয় ☞ থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম

📣📣 আলোচক করছেন১ :
মুফতী Sayed Ahmad حفظه الله
☞ খতিব, পশ্চিম আগারগাঁও জামে মসজিদ, ঢাকা।

সভাপতিত্বে ছিলেন ☞ মুফতী Fahim Muhammad Ataullah حفظه الله।
☞ সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া কোলাপাড়া, ঢাকা।

টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সেমিনারের আগে আমাদের চ্যানেল ও পেজে লিংক দেওয়া হবে ইংশা আল্লাহ।

আয়োজনে, সাদাকাতুল খাইর লিল উম্মাহ

27/12/2025

সাদাকাতুল খাইর লিল উম্মাহ ও CCR Quran Academy Bangladesh কর্তৃক আয়োজিত ৩০ তম অনলাইন সেমিনার. ২৯ই ডিসেম্বর ২০২৫ ইং, রোজ সোমবার, রাত আটটা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আলোচ্য বিষয় ☞ থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম

📣📣 আলোচক করবেন :
মুফতী Sayed Ahmad حفظه الله
☞ খতিব, পশ্চিম আগারগাঁও জামে মসজিদ, ঢাকা।

সভাপতিত্ব করবেন ☞ মুফতী Fahim Muhammad Ataullah حفظه الله।
☞ সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া কোলাপাড়া, ঢাকা।

✪✪ কুরআনে কারীম থেকে তিলাওয়াত করবেন
1️⃣ হাফেজ মুহাম্মাদ Tawsif Islam حفظه الله

✪✪ ইসলামি নাশীদ পরিবেশন করবেন
1️⃣ Kobi Rakib Bhuiyan
☞ সাংগঠনিক সম্পাদক,
ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
উত্তরা পশ্চিম থানা,ঢাকা মহানগর উত্তর।

উপস্থাপনায় থাকবেন ☞ Muhammad Eram
সহ - সভাপতি, সাদাকাতুল খাইর লিল উম্মাহ।

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

যুম লিংক পেতে কমেন্টে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সেমিনারের আগে আপনাকে চ্যানেল ও পেজে লিংক দেওয়া হবে ইংশা আল্লাহ।
অথবা পেজে ইনবক্স করুন।

আয়োজনে, সাদাকাতুল খাইর লিল উম্মাহ

05/11/2025

সাদাকাতুল খাইর লিল উম্মাহ ও CCR Quran Academy Bangladesh কর্তৃক আয়োজিত ২৯ তম অনলাইন সেমিনার. ৩১ই অক্টোবর ২০২৫ ইং, রোজ শুক্রবার, রাত আটটা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আলোচ্য বিষয় ☞ ভাগ&ওয়া Love ট্রাম্প ও ইসকন

📣📣 আলোচক করবেন :
মুফতী Lesanul Hoque حفظه الله
☞ সাবেক শিক্ষা সচিব, রহমানিয়া দারুল উলুম, বারবাকিয়া, পেকুয়া, কক্সবাজার।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হবে ইংশা আল্লাহ। জয়েন করুন অথবা আমাকে ইনবক্স করুন।

আয়োজনে, সাদাকাতুল খাইর লিল উম্মাহ

Want your business to be the top-listed Government Service in Cairo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Ha đông
Cairo
60