05/05/2021
যারা ভ্যাকসিন নিতে চান নিন্মের লিঙ্কে গিয়ে RDV নিতে পারেন :
লিঙ্ক: https://www.doctolib.fr/vaccination-covid-19
ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে নিন্মে উল্লেখিত শর্ত গুলি পূরণ করা লাগতে পারে:: (ক্ষেত্র বিশেষে এটি ব্যতিক্রম ও হতে পারে)
* যাদের ৭০ বছর বয়স পূর্ন হয়েছে তারা দিতে পারবেন
*স্বাস্থ্যকর্মী medico-social sector এর ক্ষেত্রে ১৮ বছর পূর্ণ হলে হবে দিতে পারবেন
*৫০ থেকে ৫৪ বছর বয়সী যাদের শাররীক অবস্থা নাজুক অবস্থায় আছে তারা ও দিতে পারবেন
* যাদের বয়স (১৮ থেকে ৫৪ বছর মধ্যে) এবং আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন এমতঅবস্থায় আপনারাও দিতে পারবেন।
এক্ষত্রে আপনার ফ্যামিলি ডাক্তারের থেকে একটা medical prescription লাগবে যাতে লেখা থাকবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভ্যাকসিন দরকার।
*কিছু কিছু ভ্যাক্সিনেশন সেন্টারে medical prescription ছাড়াও দিচ্ছে, আপনি RDV নেয়ার সময় বিষয়টি দেখে নিবেন।
*আগামী জুন ২০২১ এর মধ্যে ফ্রান্সের সকল বয়সী মানুষদেরকে ভ্যাক্সিনে প্রদানের সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই হিসাবে কাজ ও চলছে।আপনারা যারা দিতে চান দুই দিন আগে আর পরে সবাই দিতে পারবেন।
* ফ্রান্সে ভ্যাকসিন ফ্রী এর জন্য কোনো অর্থ দেয়া লাগবে না
*পোষ্ট টি উপকারী মনে হলে শেয়ার করুন !!!
Doctolib : Prenez rendez-vous en ligne chez un professionnel de santé
Trouvez rapidement un spécialiste près de chez vous et prenez rendez-vous gratuitement en ligne en quelques clics
12/04/2021
গত ৭ ই এপ্রিল বুধবার ফ্রান্সের অতি পরিচিত জাতীয় গণমাধ্যম FRANCE BLEU পত্রিকায় UBER EATS ও DELIVEROO ডেলিভারীম্যানদের বিরুদ্ধে পুলিশী অভিযান নিয়ে একটি খবর প্রকাশিত হয় যেটা সম্বন্ধে আমরা অবগত হয়ে এই দেশের একটি চলমান পরিস্থিতি সম্বন্ধে আপডেট থাকতে পারি।
ফ্রান্সের এই BÉZIERS শহরটি ভূমধ্যসাগরের কাছাকাছি অক্সিটিনি অঞ্চলের HÉRAULT ডিপার্টমেন্টের একটি অংশ। এই শহরের পোস্টকোড 34500।
এই শহরটির সামগ্রিক পরিস্থিতির অবনতির সাথে সাথে অন্যান্য বড় বড় শহরের মতোই খাবার ডেলিভারীম্যানদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে যেটা তাদের উপার্জনের একটি অবলম্বন তবে মোটরসাইকেল দিয়ে ব্যবহার করা এসব ডেলিবারীম্যানরা তাদের এই কাজটি করার জন্য খাদ্য পরিবহন সংক্রান্ত আইনের ব্যাপারে একদমই সচেতন নয়।
গত ১ লা এপ্রিল বৃহস্পতিবার DDPP (Direction départementale de la protection des populations) মানে (বিভাগীয় জনসংখ্যা সুরক্ষা অধিদপ্তর) এবং DREAL (Direction Régionale de l’Environnement, de l’Aménagement et du Logement) ডি.আর.ই.এ.এল মানে (পরিবেশ, পরিকল্পনা ও আবাসন আঞ্চলিক অধিদপ্তর) এবং পৌর পুলিশের সহায়তায় UBER EATS এবং DELIVEROO ডেলিভারিম্যানদেরকে কন্ট্রোলভিত্তিক চেকিং করার জন্য একটি তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
ঐখানকার préfecture de police এর নতুন নির্দেশনা অনুযায়ী এইসব বাইকনির্ভর ডেলিভারীম্যানদের অবশ্যই একটি formation করতে হবে (একশ ঘন্টা প্রশিক্ষণের জন্য কমপক্ষে 600 ইউরো) এবং সবারই ঐ ফরমেশান দ্বারা প্রাপ্ত লাইসেন্স থাকতে হবে।
অন্যথায়, নিয়ম ভঙ্গকারীদের 15,000 ইউরো পর্যন্ত জরিমানা এবং এক বছরের জেল হতে পারে তবে সাইকেলের মাধ্যমে সরবরাহের ক্ষেত্রে আইনটি প্রযোজ্য নয়।
DREAL সংস্থার প্রধান THIERRY GASSULA বলেন, 30% ডেলিভারীম্যান এই নিয়ম লঙ্ঘন করেছে এমনকি বেশ কয়েকমাস ধরে এদের সংখ্যা ক্রমাগত বেড়ে গিয়েছে।
গত ১লা এপ্রিল বৃহস্পতিবার এগুলির ব্যাপারে সরাসরি যাচাই করে দেখার সিদ্ধান্ত নেয়ার পরপরই ১৩ টি মোটরবাইক ডেলীভারীম্যানসহ মোট ২৫ জনকে চেক করা হয়েছিল।
তাদের মধ্যে ৮ জনকে একইদিন সন্ধ্যায় মামলা দেওয়া হয়।
DREAL সংস্হাটি প্রতিটি ডেলিভারীম্যানের লাইসেন্স যাচাই করার জন্য দায়বদ্ধ ছিল।
DDPP সংস্হাটি সদ্য প্রস্তুতকৃত গরম গরম খাদ্য বহনের ব্যাগগুলিতে সঠিক তাপমাত্রা বজায় আছে কিনা সেটাও তারা পরীক্ষা করেছে।
UBER EATS এবং DELIVEROO প্ল্যাটফর্মগুলির ডেলিভারীম্যানদের সকল যোগ্যতা যাচাই করতে BÉZIERS রিজিয়নের জেলা প্রশাসক মিস্টার স্যান্ড্রিন কাউজিনেটের তত্বাবধানে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রায় ত্রিশজন অফিসারদের একত্রিত করে এই অভিযান পরিচালনা করেন।
আগামী সপ্তাহগুলিতে এই ধরণের অন্যান্য অপারেশনগুলি অন্যান্য শহরেও পরিচালনা করারও পরিকল্পনা করা হয়েছে।
কিছু কিছু শহরে এইসব ডেলিভারীম্যানদের নিয়মিত শব্দ দূষণ, রাস্তার উচ্ছৃঙ্খলতা ও পাবলিক ডিস্টার্বিং বা হয়রানি এবং মহাসড়ক কোড অমান্যের বিষয়ে বাসিন্দাদের অভিযোগ আমলে নিয়ে এসব অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
মূলধারার সংবাদমাধ্যমের খবরটি সবার অপছন্দ হবে জেনেও সকলের সতর্কতার জন্য এই নিউজটির বোধ্যগম্য একটি সারাংশ পোস্ট করলাম।
ফেসবুকের বা ইউটিউবের পাবলিসিটি পাওয়ার ইচ্ছা থাকলে ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু সেটা না করে ব্যক্তিগত সময়টার অবসরে সবার জন্য এটার সারাংশানুবাদ করে দিলাম।
মিথ্যা ভয় বা আতংক সৃষ্টি করছি বলে বাঙালি বীরপুরুষ ভাইয়েরা দয়া করে কেউ গালাগালি না করে নিম্নে দেয়া লিংকটি ভেরিফাই করতে পারেন।
সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন।
ধন্যবাদ।
মূল সংবাদের লিংক:
Les livreurs de repas à domicile dans le collimateur de la police à Béziers
Des contrôles ont été menés ce jeudi 1er avril à Béziers par le commissariat avec le soutien de la DREAL, la DDPP, et la police municipale pour traquer les livreurs Uber Eats et Deliveroo ne respectant pas la législation. 30 % des professionnels contrôlés ont été verbalisés.
10/04/2021
Like and share our page to help people and stay with us.
Confidence and Solutions.
🙏🏻🙏🏻🙏🏻
10/04/2021
২০১৯ সালের আয়কর প্রতিবেদন ফরমটি কিভাবে পুরন করবেন?
আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আয়কর প্রতিবেদন ফরম পুরন করা যায়। আপনাদের সকলের সুবিধার জন্য কাগজের ফরমটি কিভাবে পুরন করবেন এবং জমা করবেন সে বিষয়ে বিস্তারিত দেয়া হলো।
আপনার আয়করের যে ফরমটি ইতিমধ্যে ডাউনলোড করেছেন তারা দেখবেন ফরমের উপরে লেখা আছে, ‘Déclaration des revenues 2019’।
ফরমটির প্রথম অংশে লেখা রয়েছে ‘Vous déposez une déclaration pour la premier fois’ অর্থাৎ প্রথমবার আয়কর প্রতিবেদন জমা করছেন। সেখানে ডান দিকে Cochez লেখা চৌকোনা ঘরে ক্রস চিহ্ন দিন। প্রথমবার হলে আপনার carte d’identité বা পাসপোর্ট, পারিবারিক বই, সিজর কার্ড প্রভৃতির কপি সংযুক্ত করবেন।
এরপর লেখা রয়েছে, Vous avez déjà déposez une déclaration বা আপনি ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছেন।
সেক্ষেত্রে আপনার আগের বছরের ফরমে দেয়া ১৮ টি সংখ্যা এবং একটি অক্ষরের যে : N° FIP (Le fichier d’imposition des personnes) রয়েছে সেটা উল্লেখ করবেন।
এরপর আপনার কর পরিচিতি নম্বর টি দিবেন N° fiscal অংশে। এটি ১৩ সংখ্যা বিশিষ্ট।
এরপর আপনার সঙ্গী (স্বামী/স্ত্রী) কর পরিচিতি (N° fiscal du conjoint ) নম্বর উল্লেখ করবেন। এটি বিবাহিতদের ক্ষেত্রে।
এরপর Etat civil অংশে ঘোষনাকারী এক নম্বর (Déclarant 1) এবং দুই নম্বর (Déclarant 2) লেখার সময় লিঙ্গভেদে Monsieur বা Madame লেখা অংশে ক্রস চিহ্ন দিবেন।
এরপর আপনার ঠিকানা লিখবেন ১ জানুয়ারী ২০২০ থেকে যে ঠিকানায় আছেন সেটা। (Adresse au 1er janvier 2020)।
ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে (Changement d’adresse) সব তথ্য দিবেন।
আপনার বাসায় যদি টেলিভিশন থাকে (Contribution à l’audiovisuel publique) তাহলে সে অংশে ক্রস চিহ্ন দিবেন।
সবশেষে আপনার সই এবং তারিখ উল্লেখ করবেন।
দ্বিতীয় পৃষ্ঠায় A1 কলামের Situation du foyer fiscal en 2019 লেখা অংশে আপনার পারিবারিক অবস্থার বিবরন দিবেন। আপনি বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত/পৃথকভাবে বাস করা, বিপত্নীক/বিধবা, কারো সঙ্গে বসবাস প্রভৃতি লেখা ঘরে যেটি প্রযোজ্য সেটিতে ক্রস চিহ্ন দিন।
এরপর কোন পরিবর্তন হলে (Date des changements en 2019) সেটি উল্লেখ করুন।
B1 কলামের Parent Isolé বা পিতা/মাতা নি:সঙ্গ থাকলে ডান পাশে ক্রস চিহ্ন দিন।
C1 কলামের Personnes à charge en 2019 লেখা অংশে আপনার পরিবারে যারা আপনার উপর নির্ভরশীল তাদের তথ্য দিন।এখানে ১৫ থেকে ১৮ বছর বয়সী বাচ্চাদের তথ্য দিন।
এরপর D1 কলামের Rattachement en 2019 d’enfants majeurs ou mariés অংশে প্রাপ্ত বয়স্ক এবং বিবাহিত সন্তানাদির তথ্য দিন।
তৃতীয় পৃষ্ঠায় 1I কলামের Traitement, Salaires, Pensions, Rentes প্রভৃতি লেখা অংশে আপনার বেতন, অবসরভাতা ও অন্যান্য খাত থেকে প্রাপ্ত আয়ের বর্ননা দিন।
এরপর গুরুত্বপুর্ন অংশ হলো 7I কলামে। এটিতে Réductions et crédits d’impôt বা আয়কর রেয়াতের তথ্য দেয়া যায়। কাউকে আর্থিক সহায়তা প্রদান বা অন্য কোন খাতে অর্থ ব্যয় এ অংশে যোগ করবেন। এর ফলে আপনার আয়কর মওকুফের সুযোগ থাকে।
এরপরের পৃষ্ঠায় পাবেন Attestation d’hébergement বা কারো বাসায় থাকার প্রত্যয়নপত্র।আপনার যদি নিজের থাকার ব্যবস্থা না থাকে। সেক্ষেত্রে হোটেল, আশ্রয়কেন্দ্র (Foyer), বিনা ভাড়ায় কারো বাসায় থাকা অথবা সাবলেট থাকলে যেখানে অবস্থান করছেন উনার নাম ঠিকানা এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সেখানে বাস করছেন এসব তথ্য দেয়ার পর উনার সই, স্থানের নাম এবং তারিখ উল্লেখ করতে হবে।
বি.দ্র : আপনার এ ফরমটি ২০ মে এর পর থেকে পুরন করে সরাসরি বা ডাকযোগ আয়কর অফিসে পাঠিয়ে দিবেন। আগামী ১২ জুন পর্যন্ত পাঠানোর শেষ সময়।
সবার মঙ্গল কামনায়।
Confidence and Solutions.
🙏🏻