05/04/2026
আমাদের প্রাণের দাবি – “কচুয়া-গৌরীপুর রোড প্রশস্তকরণ”
কচুয়া উপজেলা থেকে গৌরীপুর পর্যন্ত রাস্তাটি অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু বর্তমানে রাস্তাটি সরু হওয়ায় আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি প্রশস্ত এবং উন্নত পিস ঢালাই করা এখন সময়ের দাবি।
কেন এই উন্নয়ন জরুরি?
• দুর্ঘটনা হ্রাস: সরু রাস্তায় যানবাহন চলাচলে ঝুঁকি থাকে। রাস্তা প্রশস্ত হলে দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে।
• অর্থনৈতিক গতিশীলতা: কৃষি পণ্য দ্রুত বাজারজাতকরণ এবং ব্যবসায়িক মালামাল পরিবহনে সময় ও খরচ বাঁচবে।
• দ্রুত চিকিৎসা সেবা: জরুরি অবস্থায় মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য ভালো রাস্তার কোনো বিকল্প নেই।
আমাদের করণীয়
এই দাবিটি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতির পথ।
আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবিটি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেই।
#কচুয়া_গৌরীপুর_রোড #এলাকার_উন্নয়ন #আমাদের_দাবি
11/02/2026
দীর্ঘ ১৮ বছর পর আপনার হাতে এসেছে সিদ্ধান্ত নেওয়ার ঐতিহাসিক সুযোগ। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভোটকেন্দ্রে যান। নিজের অধিকার প্রয়োগ করুন। ভোট দিন বাংলাদেশের পক্ষে।
11/02/2026
মার্কা আপনার যা-ই হোক,
আগামীকাল সারাদিন,
গণভোটে 'হ্যাঁ' দিন।
25/10/2025
যেকোনো আসনে প্রার্থী বেশি থাকা জরুরি। বেশি প্রার্থী হলে বেশি প্রতিযোগিতা হয় এবং দলের কাজ বেশি হয়। কিন্তু প্রতিযোগিতা হতে হবে সুস্থ, স্বাভাবিক এবং একে অপরের প্রতি সম্মান রেখে। মনে রাখবেন দিন শেষে সবাই বিএনপিকে জিতাতে চায়, সবাই বিএনপি'র কর্মী। প্রতিযোগিতা যাতে এমন না হয় যেন অন্য কোনো দল বা মার্কা সুযোগ নিতে পারে।
আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমরা জানতে পারবো কচুয়াতে কে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। দীর্ঘদিন ধরে বিএনপি'র বিভিন্ন টিম প্রার্থী বাছাই নিয়ে মাঠে কাজ করছে। সেই টিমের বিচারে যে যোগ্য হবেন সে হয়তো দল থেকে গ্রীন সিগন্যাল পাবেন। আশা করি দল থেকে যে গ্রীন সিগন্যাল নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আসবেন, আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ জয়ী করার জন্য মাঠে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। মনে রাখবেন আপনার আমার ব্যক্তিগত কোন্দলে দল যেন ক্ষতিগ্রস্ত না হয়।
ধানের শীষের পক্ষে,
ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম।
30/07/2025
প্যারিস এ অবস্থিত কচুয়ায় ডুমুরিয়া গ্রাম এর আমাদের সবার পরিচিত ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত যুগ্ম আহ্বায়ক Maxime Mazumder শাহিন মজুমদারের মা আজ ভোরে ইন্তেকাল করেছেন.সকলের কাছে মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি। আমিন”
06/04/2025
গাজার মুসলিম ভাইদের জন্য ফেসবুকে মায়া কান্না না দেখিয়ে l
দুই রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে হাত তুলে আমাদের অক্ষমতার কথা স্বীকার করে বলি
“হে আল্লাহ, যা করার তুমি করো”l🥲
21/03/2025
ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদ ফোরামের নতুন
আহবায়ক কমিটি ২০২৫ ঘোষণা করা হলো l
08/03/2025
ইউরোপিয়ান কচুয়া জাতীয়াবাদী ফোরামের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন মিয়াজী ভাই অসুস্থ হয়ে ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি আছেন। সবাই দোয়া করবেন তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন। আমীন।
13/02/2025
দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে তাও মানুষ দাজ্জালকে অনুসরণ করবে।
কেনো করবে? এমন প্রশ্ন এখন আর মনে জাগে না।
02/02/2025
সংগ্রামী শহীদ জিয়ার সৈনিকবৃন্দ আস্সালামুআলাইকুম, আগামী ০৯ জানুয়ারি রোজ রবিবার ইউরোপ সময় বিকাল ৩ টায় ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সবাইকে থাকার আহ্বান রইলো।
জুম্ লিংক পরে দিয়ে দেওয়া হবে.
আহ্বানে,
নূর মুহাম্মদ কচি
সভাপতি,
ইসমাইল হোসেন কাওসার
সাধারণ সম্পাদক,
ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম।