31/12/2025
#মানবতার_দিন
#আল্লামা_ইমাম_হায়াত
(প্রবর্তক-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)
=============================
নূতন বছর নূতন দিন
আঁধার অতীত বিদায়ের দিন
আলোকিত নূতন জীবন শুরুর দিন
জীবনকে নূতন করে খোঁজার দিন
কোথায় আছি কোথায় যাবো বুঝার দিন
জীবন মানবতার হারানো দিন ফিরিয়ে আনার দিন
বার পাল্টালেই পাল্টায় না জীবনের দিন
মানবতার বিপ্লবই পাল্টায় জীবনের দুর্দিন
চলছে জীবনের দুঃসহ রুদ্ধ দিন
চলছে মানবতার মহা সংকটের দিন
মানুষের জন্য দিনগুলো ধ্বংসের অসহায় নির্মম দিন
করা হয়েছে প্রতিটি দিন মানবতার পতনের দিন
রোহিঙ্গা-ফিলিস্তিন-সিরিয়া-ইয়েমেন সর্বত্র অবর্ণনীয় দুর্দিন
দুনিয়াব্যাপী মানবতার সীমাহীন দূর্দিন
এসব কি সহ্য করা যায় দিনের পর দিন
বিবেক কি রুখে দাঁড়াবে না কোনো দিন
মানবতায় বিশ্বাসীরা চাইলে পাল্টাতে পারি এ কূ দিন
আনতে পারি সব মানুষের জন্য সুদিন
মানুষ আর অমানুষের চেতনা কখনো এক হবে না কোন দিন
অমানুষের জন্যই উৎসব মানবতার পতনের সব দিন
অন্যায় নয়, ন্যায়ের পক্ষে অবস্থান নিন
এই দুনিয়া সবার ঘোষণা করে দিন
রাষ্ট্র এক ধর্ম- এক জাতি- এক গোষ্ঠির নয় বলে দিন
ধর্মের নামে অধর্ম উগ্রবাদ রুখে দিন
বস্তুবাদী হিংস্র জাতীয়তাবাদের পাশবতা রুখে দিন
সব উগ্রবাদ সন্ত্রাস গোষ্ঠিবাদী স্বৈরতা রুখে দিন
যারা ঘটিয়েছে মানবতার দুর্দিন তাদের প্রশংসা নয় ধিক্কার দিন
জীবনের সর্বস্তরে ধর্মের মূল্যবোধ জারি রাখুন চিরদিন
না হয় পাপ পূণ্যের ব্যবধান থাকবে না একদিন
মানুষ হয়ে যাবে অমানুষ পশুর চেয়ে হীন
অবিচার নয় মানবতার পক্ষ নিন
স্বৈরতা নয়, স্বাধীনতার পক্ষে রায় দিন
সত্য আর জীবনের পক্ষে শপথ নিন
বলুন- বাতিলের দাস হবো না কোনো দিন
তাহলে আত্মা মরবে না কোন দিন
জীবনের মুক্তি আসবেই একদিন
জীবন সব বস্তুর উর্ধ্বে বুঝে নিন
মানুষ হিসেবে নিজেকে চিনে নিন
মানবতার মুক্তির সাধনায় দীক্ষা নিন
সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ার শপথ নিন
মানবিক সাম্যের দুনিয়া গড়ার শপথ নিন
মানবতার বিপ্লবে যোগ দিন
ইনসানিয়াত আর হাইওয়ানিয়াতের পার্থক্য জেনে নিন
খেলাফত আর মুলুকিয়ত বিপরীত ধারা বুঝে নিন
জীবনের সত্য বিরোধী মতবাদ ছেড়ে দিন
মানবতার বিপরীত অপরাজনীতি ছেড়ে দিন
এ দুনিয়াকে সব মানুষের কল্যাণের দুনিয়া করে নিন
মানবতার কর্তৃত্ব খেলাফতে ইনসানিয়াত ছাড়া জীবন পরাধীন
একক গোষ্ঠির স্বৈরদস্যুতায় থাকেনা জীবনের দিন
সত্য আর মানবতার ধারায় নিজেকে একাকার করে নিন
মিথ্যা আর পাশবতার ধারা থেকে নিজেকে পৃথক করে নিন
এভাবেই পালিত হতে পারে নূতন জীবন নূতন দিন
রক্তের সাগরে রেখে মানবতা, উদযাপন করে যারা দিন
আচ্ছন্ন তারা বুঝেনি জীবনের রাত ও দিন
নিপীড়িত কারারূদ্ধ দিন কি হতে পারে উদযাপনের দিন
স্বৈরতার বাকরূদ্ধ গতিরূদ্ধ জীবন ও দুনিয়ায় নেই মানবতার দিন
আলোর উৎস না চিনলে আলোকিত জীবন হবে না কোন দিন
স্রষ্টার আলো স্রষ্টার মহা দূত ই জীবনের আলো চিরদিন
আঁধার আর আলোর অপর নাম রাত আর দিন
প্রাকৃতিক সূর্য্যোদয় পাল্টায় ক্যালেন্ডারের দিন
সত্যের সূর্য্যোদয় ছাড়া হয় না আত্মার দিন
মুক্তির আলো ছাড়া হয় না জীবনের দিন
দুঃখের রজনী না পোহালে হয় না শান্তির দিন
মানবতার বিপ্লব ছাড়া হয় না মানবতার দিন
মানবতার বিপ্লব অস্ত্রের বিপ্লব নয় বুঝে নিন
ইনসানিয়াত জ্ঞান আর ভালোবাসার বিপ্লব শুনে নিন
মানবতার দিন অপশক্তির গ্রাস থেকে মুক্তির দিন
মানবতার দিন বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন দুনিয়া সব মানুষের হওয়ার দিন
মানবতার দিন সবাই তার বিশ্বাস নিয়ে চলার দিন
মানবতার দিন জীবনের আত্ম মালিকানা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের দিন
মানবতার দিন দুনিয়ার সব সম্পদ সবাই পাওয়ার দিন
যেভাবে দিয়েছেন জীবনের স্রষ্টা ও জীবনের প্রিয় রাসুল বুঝে নিন
দিন গুলো হোক সত্য ও মানবতার দুনিয়া গড়ার দিন
দিন গুলো হোক শৃঙ্খল মুক্তির দিন
স্বাধীন দিন, আলোর দিন , শুভ দিন
নিরাপদ দিন, শান্তির দিন, সব মানুষের সুদিন
সত্য ও সম্পদের মুক্ত প্রবাহের দিন
দূর হোক খুন-গুম-লুট-আতংকের দিন
আর নয় রুদ্ধতা পরাজয়ের দিন
স্রষ্টার ইচ্ছায় সুদিন দুর্দিন সব মানুষের ইচ্ছাধীন
সৃষ্টির সেবায় স্রষ্টার কৃপার সুযোগ নিন
না হয় সব পঁচা জীবনের বিকট দিন
এখন সবই জুলুমের বছর জুলুমের দিন
মা বোনদের দোররা মেরে লাশ করার দিন
যদি না আসে প্রকৃত দ্বীন মানবতার দিন
কাটবে না সংকট, ফুরাবে না দুর্দিন কোনোদিন
আনতে হলে মানবতার মুক্তির দিন
আগামী রায়ের সুযোগ নিন
দুনিয়া থেকে মানবতা বিরোধী অপশক্তিকে বিদায় দিন
তবেই হবে মুক্ত জীবনের নূতন দিন
জীবনের বিজয়ের দিন
দয়া করে সবাইকে জানিয়ে দিন
এসেছে দিশা এসেছে সুযোগ, তৈরির- জীবন মানবতার নূতন দিন।
=================
-সৈয়দ আল্লামা ইমাম হায়াত
(প্রবর্তক-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব )
World humanity revolution
#প্রবর্তক #পূণরূজ্জীবনকারী #বাংলাদেশ #বিপ্লব #আল্লামা_ইমাম_হায়াত #প্রতিষ্ঠাতা #বিশ্ব #ইমাম_হায়াত .
10/11/2025
* 𝐋𝐨𝐯𝐞 𝐄𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 -
𝐁𝐮𝐢𝐥𝐝 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐇𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐚𝐫𝐢𝐚𝐧 *
𝐍𝐨 𝐏𝐞𝐚𝐜𝐞
𝐍𝐨 𝐬𝐚𝐟𝐞𝐭𝐲
𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐬𝐭𝐚𝐭𝐞 &
𝐰𝐨𝐫𝐥𝐝 𝐨𝐟 𝐡𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐲.
==========
- Allama Imam Hayat
Founder: World sunni movement &
World humanity revolution
05/11/2025
* জীবনের কল্যাণে একমাত্র বৈধ রাজনীতি- মানবতার রাজনীতি *
*****************************
প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই জীবন ও দুনিয়ার নিয়ন্ত্রক ও পরিচালক শক্তি।
দুনিয়ায় সত্য ও জীবনের বিরুদ্ধে মিথ্যা ও জুলুম এবং স্বৈরদস্যুতার রাজনীতি আছে।
আবার সত্য ও জীবনের সুরক্ষা ও কল্যাণে মানবতার রাজনীতিও জীবনের দয়াময় স্রষ্টা তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে দান করেছেন।
মানুষ দাবি করলে এবং মানবজীবন বুঝলে অরাজনৈতিক যেমন হওয়া যায় না তেমনি মানবতাবিরোধী কোনো রাজনীতির সমর্থন করা যায় না।
জীবনের সুরক্ষা ও কল্যাণের রাজনীতি একমাত্র স্রষ্টার মহান রাসুল প্রদত্ত মানবতার রাজনীতি।
জীবনের বিরুদ্ধে ধ্বংসাত্মক রাজনীতি মানবতাবিরোধী একক গোষ্ঠীবাদি অপরাজনীতি। একমাত্র মানবতার রাজনীতি ছাড়া মানবজীবনের বৈধ কোনো রাজনীতি নেই।
মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য প্রাকৃতিক বিষয়।
মানবতার রাজনীতি না বুঝা মানবজীবন বুঝতেই অক্ষমতা।
মানবতার রাজনীতি অস্বীকার করলে মানবজীবন অস্বীকার হয়ে যায় এবং জীবনের উপর মিথ্যা ও জুলুমের নিয়ন্ত্রণ এবং জীবনের বিরুদ্ধে অপশক্তির অপরাজনীতির স্বৈরদস্যুতন্ত্র সমর্থন হয়ে যায়।
মানবতার রাজনীতি ছাড়া আর সব রাজনীতিই সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ।
মানবতার রাজনীতি মানবিক মানুষ তৈরি করে এবং মানবতাবিরুদ্ধ অপরাজনীতি মানুষকে মানবতার শত্রু অমানুষ বানায়।
মানবতার রাজনীতি থাকলেই মানবতার সমাজ তৈরি হয়, নাহয় মানবতাবিরুদ্ধ অপরাজনীতির মাধ্যমে অমানুষের হিংস্র পাশবিক সমাজ তৈরি হয়।
মানবতার রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি। মানবতাবিরোধী রাজনীতি একক ধর্মের নামে বা একক জাতি একক গোষ্ঠী ভিত্তিক রাজনীতি।
মানবতাবিরুদ্ধ রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করেনা বরং উৎখাত করে রাষ্ট্রকে সব মানুষের বিরুদ্ধে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্রে পরিণত করে।
একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি ও একক জাতি ভিত্তিক একক গোষ্ঠীবাদি রাজনীতি মানবতার রাজনীতির বিপরীত স্বৈররাজনীতি।
একক ধর্মের নামে রাজনীতি- রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের শিক্ষার বিপরীত- অধর্ম উগ্রবাদ- ধর্মের নামের অসৎ অপব্যবহার এবং ধর্ম ধ্বংসাত্মক অপরাধ।
ধর্মরাষ্ট্রের নামে একক ধর্মের নামে রাজনীতি মানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ধর্মের নামে চালিয়ে দিয়ে ধর্মের সত্য ও ধর্মের স্বাধীনতা এবং ধর্মের মর্যাদা ও ধর্মের পবিত্রতা নষ্ট করা।
মানবতার রাজনীতিই ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি। রাষ্ট্র সবার এটাই প্রকৃত ধর্মের শিক্ষা। মানবতার রাজনীতির মাধ্যমে ধর্মের মানবিক শিক্ষাই বাস্তবায়িত হয়। রাষ্ট্রক্ষমতার বলে ধর্মের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ চাপিয়ে দেয়া ধর্মকে হত্যা করা।
জাতীয়তাবাদি রাজনীতির উৎস বস্তুবাদি মতবাদ। বস্তুবাদি জাতীয়তাবাদ জীবনের সত্যের বিপরীত। বস্তুবাদি জাতীয়তাবাদ মানবসত্তার আত্মিক মৃত্যু।
বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি বিষাক্ত বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনার মাধ্যমে মানুষের মধ্যে বস্তুবাদি বিভেদ- বিদ্বেষ- বৈষম্য- বর্ডার তৈরি করে অখন্ড মানবতাকে ধ্বংস করেছে।
সত্যের বিলুপ্তি ও মানুষ অমানুষ হওয়া এবং মানব জীবনের সকল সংকট ও দুর্দশার মূলে আছে মানবতার রাজনীতির শূন্যতা এবং মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি অপরাজনীতি।
মানবতার রাজনীতি ভাষা- গোত্র- দেশ- রাষ্ট্র -বর্ণ- লিংগ- বর্ডার ইত্যাদি সব বস্তুর উর্ধে কেবল জীবনের দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবসত্তার ভিত্তিতে অখন্ড মানবতার ধারা।
স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার আলো রেসালাতের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার ধারা মানবতার রাজনীতি।
সব মানুষের কল্যাণের রাজনীতির নাম মানবতার রাজনীতি।
সব মানুষের সমান অধিকার স্বাধীনতার রাজনীতি মানবতার রাজনীতি।
মানবতার রাজনীতির লক্ষ্য সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র এবং মানবিক সাম্য ও বিশ্বসম্পদে সব মানুষের মালিকানা ও সব মানুষের বিশ্বনাগরিকত্ব ভিত্তিক অখন্ড মানবতার দুনিয়া গড়ে তোলা।
জীবন আল্লাহতাআলার দান- মানবতা প্রাণাধিক প্রিয়নবীর দান।
================
- আল্লামা ইমাম হায়াত,
প্রবর্তক: বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।
,
26/10/2025
On its successful political registration in the United Kingdom, World humanity revolution, UK extends floral greetings to the Honorable Founder of the World humanity revolution, Allama Imam Hayat; the Advisory Chairperson, Fateha Hayat; and the Honorary President, Ruhama Hayat.
25/10/2025
A new politics, politics of humanity, natural theory of life has been risen in Great Britain by World humanity revolution, UK as it is now registered political party in Great Britain.
World humanity revolution is founded by Allama Imam Hayat who introduced politics of humanity to entire world against anti humanitarian sectarian communal evil politics.
We World humanity revolution, UK are wholeheartedly thankful to Electoral Commission UK for granting us as a registered political party and promoting politics of humanity for saving life & humanity.
25/10/2025
World humanity revolution, UK has been officially registered as a political party in the United Kingdom.
Alhamdulillah wa Rasulihi Sallallahu Alaihi wa Alaihi Wasallam.
From today, a new chapter of the World humanity revolution, founded by Allama Imam Hayat, begins in the United Kingdom.
From now on, World humanity revolution, UK will be able to officially participate in all elections across , , and .
Thank you.
18/10/2025
একক ধর্মের নামে রাষ্ট্র- ধর্মের শিক্ষা নয়,
ধর্মের নামে উগ্রবাদী সন্ত্রাসী অধর্ম প্রতারণা।
================
-আল্লামা ইমাম হায়াত
(মানবতার রাজনীতির প্রবর্তক ও
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা)
17/10/2025
Anti-human politics is a crime
Remaining silent in the crisis of humanity is
Inhuman
===================
-Allama Imam Hayat
(Promoter of humanitarian politics and founder of World Humanity Revolution)