ZHR's Hub

ZHR's Hub

Share

Life That Exists In The UK. Currently, I am living in the UK with my family and working full time as a Legal Adviser in a UK based company.

I have created this page with the aim to provide some information about basic lifestyle in the UK, how the government ensure the basic needs of the people here in this country and also some information for those who want to come to the UK with the hope to settle here.

12/08/2024

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভালো লেগেছে - দেশ তখনই কেবল এগিয়ে যাবে যখন দেশের সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে, কোন বিশেষ ব্যক্তি কিংবা দলের বিরুদ্ধে না। ঘুনে ধরা সিস্টেম বদলাতে হবে, অন্যায়ের সাথে আপোষহীন হতে হবে - যাতে যে ব্যক্তি বা দলই এই সিস্টেমে আসুক না কেন তারা নিজেরা অন্যায় করতে কিংবা অন্যায়কে তারা প্রশ্রয় দিতে না পারে।

আর একটি কথা, গনতান্ত্রিক দেশে চেক এন্ড ব্যাল্যান্স এর প্রয়োজন আছে। কোন বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে (সে যতই ভুল করুক, প্রয়োজনে ভুল শুধরে দিন) একটি দেশে গনতন্ত্রের চর্চা সম্ভব না। যারা দলে থেকে, সরকারে থেকে অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, কারণ ছাড়া হাজারটা মামলা না দিয়ে একচ্যুয়াল মেরিটের মামলা দেওয়া হোক। সমূলে উৎপাটন নয় - বরং তাদের ন্যায় অন্যায়ের তফাৎ শেখানো জরুরী, আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরী।

একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন - গোপালগঞ্জের নাম বদলে দিব - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারেক জিয়াকে উদ্দেশ্য করে সাহস থাকলে দেশে আয় - একসময় আওয়ামীলিগ সমর্থক জ্বালাও পোড়াও করেছে - এখন বিএনপি করল। আর এর মাঝে পড়ে আবু সাঈদ মুগ্ধরা প্রাণ বিসর্জন দিয়ে যাচ্ছে। আমরা আবু সাঈদ মুগ্ধদের নিয়ে গর্ব করি, কিন্তু কখনও ভাবি না কেন আমাদের বারবার আবু সাঈদ মুগ্ধদের প্রয়োজন হয়?

11/08/2024

গনতন্ত্রের অবশ্যই প্রয়োজন আছে, তবে পরিবারতন্ত্রের ছত্রছায়ায় নয়। সবারই একটু ধৈর্য্য ধরা উচিত সঠিকভাবে এদেশে গনতন্ত্রকে সংগায়িত করা পর্যন্ত যা স্বাধীনতার পর বিগত বছরগুলোতে কখনোই হয় নাই।

10/08/2024

এই মুহূর্তে পারিপার্শ্বিক অবস্হার ভিত্তিতে আমার কাছে একটা স্বাধীন দেশের Definition হচ্ছে - কোন উচ্চ পদস্হ ব্যক্তির সাথে ব্যক্তিগত কোন প্রকার ফটো বা পরিচয় না থাকলেও আমার নাগরিক অধিকার আদায়ে বেগ পেতে হবে না কিংবা তা থেকে বঞ্চিত হবোনা। নাগরিক হিসাবে রাষ্ট্রের চোখে সবাই সমান ও অভিন্ন।

10/08/2024

-Be Optimistic and Wait Please-
AND
Do Your Own Job With Honesty and Dignity.
I Mean “Mind Your Own Business.”

09/08/2024

আমাদের সকলের উচিত সহনশীল হওয়া এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা। সেই সাথে নিজে/নিজেরা এমন কিছু করে দেখানো যা আপনি যে ব্যক্তি/গোষ্টিকে আক্রমন করছেন তারা লজ্জা পেয়ে যায়। আর কিছু কিছু মানুষের কতটুকু আগে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল তা আমরা আগেই দেখেছি। নিজেদেরকে সংযত করুন দয়া করে। অতি উৎসাহী হবেন না প্লিজ। মনে রাখা উচিত অন্যায় অন্যায়ই সে যেই ব্যক্তি বা গোষ্টিই করুক না কেন।

09/08/2024

To be kind is more important than to be right. Many times what people need is NOT a brilliant mind that speaks but a Special Heart that listens.

08/08/2024

“অন্তর্বর্তীকালীন সরকার”
~
আপনাদের অভিনন্দন। ধন্যবাদ জানানোর জন্য সময় নিতে চাই।

08/08/2024

আমাদের সাধারণ জনগনের প্রত্যাশা আর বিশ্বাস - নতুনভাবে নিয়োগকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উচ্চ পদধারী ব্যক্তিগণ নিজস্ব ব্যক্তিত্ব ধরে রাখবেন এবং কোন প্রকার তোষামোদকারী এবং সুযোগসন্ধানীদের প্রশ্রয় দিবেন না।

08/08/2024

please be aware.

*Collected

07/08/2024

আবারও বলি - বিষয় নিয়ে কথা বলি, ব্যক্তি না। যতদিন আমরা ব্যক্তি নিয়ে কথা বলব ততদিন ঘুণে ধরা সিস্টেম রয়েই যাবে। দিনের শেষে দল মত নির্বিশেষে সবাই শান্তি চায়, একটি সুন্দর দেশ চায়।

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


London