30/05/2026
খেলাফত মজলিস লন্ডন মহানগরের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত: ত্যাগের আদর্শে সমাজ গড়ার আহ্বান
লন্ডন, ৩০মে ২০২৬: খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল ২৯ মে, শুক্রবার বিকেল ৭টায় ইস্ট লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে এক উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সমাজ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
শাখা সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান বলেন, কুরবানির ঈদ কেবলই একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগের শিক্ষা দেয়।
তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার যে দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তিনি আরো বলেন, রাজনীতি যখন ভোগ ও ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে ত্যাগের আদর্শে পরিচালিত হয়, তখনই কেবল একটি ইনসাফভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। তিনি দলীয় নেতাকর্মীদের ইনসাফভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য সাউথ শাখার সহ-সভাপতি ও লন্ডন মহানগর শাখার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইউকেতে ইসলামি মূল্যবোধ রক্ষা এবং কমিউনিটির উন্নয়নে খেলাফত মজলিস সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি প্রবাসের ব্যস্ত জীবনে এই ধরণের পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস যুক্তরাজ্য (সাউথ) এর সহ-সম্পাদক মাওলানা তায়িদুল ইসলাম, হাফিজ শেখ মুশতাক আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাওলানা আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ নজমুল, দাওয়া বিষয়ক সম্পাদক আব্দুল গফুর।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা মু’তাসিম বিল্লাহ, সহ-সম্পাদক মাওলানা শেখ রুম্মান আহমদ, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা আব্দুল খালিক সাহেদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, হাফিজ মাওলানা আরশাদ হুসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক তৌফিকুল ইসলাম সাবির, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রাহমান, ফজলুর রাহমান, সাউথএন্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা আশরাফুল মাওলা, আজমল খান, হাফিজ মাওলানা তাহমিদ আজীজ, হাফিজ আব্দুল মালিক।
পরিশেষে, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
বার্তা প্রেরক:
(হাফিজ মাওলানা হাসান আহমদ)
প্রচার সম্পাদক, খেলাফত মজলিস, লন্ডন মহানগরী
21/05/2026
অবিলম্বে শিশু রামিসার হত্যাকারী সহ সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস
ঢাকা, ২১ মে ২০২৬: খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে| গত ৯দিনে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ৫টি| রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃসংসভাবে হত্যা করা হয়েছে| আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই| অবিলম্বে রামিসার হত্যাকারী সহ সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাই| কুরবানি ঈদকে কেন্দ্র করে হাট-বাজার ও সড়কে শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে হবে| বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দুর্বলতা ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে| রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে আরো মনোযোগ দিতে হবে| সুশাসন নিশ্চিত এবং শরীয়া আইন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে|
বৈঠকে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ আরো বলেন, সীমান্তে বাংলাদেশ নাগরিকদেরকে গুলি করে হত্যা, বাংলাদেশের ভূমি ব্যবহারে স্থানীয় জনগণকে বাধা, মানব, মাদক ও পণ্য চোরাচালানে সহযোগীতা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ| বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনকারী ভারতীয় এই সংস্থার বিরুদ্ধে বাংলাদেশ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি| আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে দেশীয় গরু খামারী ও ব্যক্তি উদ্যোক্তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে ভারতীয় গরু আমদানী কিংবা চোরাচালান কঠোরভাবে দমন করতে হবে| আমরা সীমান্তে বিজিবির টহল জোরদার ও নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি জানাচ্ছি|
সরকারের প্রতি দাবি জানিয়ে কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে আরো বলা হয়, জুলাই গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডে জড়িতদের তদন্ত ও বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল ও আদালতে জনবল বৃদ্ধি করতে হবে| শেখ হাসিনা সহ পলাতক দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ ত্বরান্বিত করতে হবে| নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী অপতৎপরতা কঠোরভাবে দমন করতে হবে|
গতকাল সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ|
21/05/2026
ছাত্রী মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত
-------------------------------------------------
শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে - বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস
ঢাকা, ২১ মে ২০২৬: শিশু রামিসাকে পাশবিক নির্যাতন এবং হত্যার প্রতিবাদে ও সারাদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ দুপুর ১২টায় উত্তরা আজমপুরে ছাত্রী নেত্রী সুমাইয়া ইসলাম শিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি।
আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিস দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি ও ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যে কোন মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নিবো।
বার্তা প্রেরক
উম্মে সুমাইয়া আনিকা
প্রচার বিভাগ সদস্য
বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস
ঢাকা মহানগরী উত্তর
14/05/2026
ভা-র-তে মুসলিম নির্যাতন, বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ও আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা। তারিখ ১৫ মে ২০২৬, বাদ জুম্মা, বায়তুল মোকাররম উত্তর গেইট। দলে দলে যোগ দিন।
05/05/2026
দাওয়াতে দ্বীন ই হোক আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ- মুফতি তাজুল ইসলাম
গতকাল ৪ঠা মে, রোজ- সোমবার নগরীর আস্টনস্থ দারুস সুন্নাহ হল রুমে মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফিজ মনজুর আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য নর্থের সভাপতি, দারুস সুন্নাহ একাডেমির পরিচালক- মুফতি তাজুল ইসলাম। তিনি বলেন- দাওয়াতে দ্বীনকে জিন্দা করা ছাড়া ইহকালীন ও পরকালীন কল্যাণ মুক্তি উম্মাহের জন্য সম্ভব নয়। এই জন্যে আমাদের দৈনিক কাজের একটা অংশ হোক দ্বীনের জন্য ব্যায় করা, দ্বীনে ইলাহীকে সমুন্নত রাখা।
বিষয় ভিত্তিক দারসুল কোরান পেশ করেন- নর্থের সেক্রেটারি, মাওলানা এনামুল হাসান সাবির।
এতে উপস্থিত ছিলেন-সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, যুব সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম, অফিস সম্পাদক হাজী আব্দুস শহীদ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শাকির হুসাইন, আস্টন শাখা সভাপতি হাজী তারেকুর রাজা চৌধুরী, হ্যান্ডসওয়ার্থ শাখা সভাপতি হাজী হান্নান উল্লাহ, হাজী ফারুক মিয়া, খলিলুর রহমান, মুহাম্মদ সাইফুল্লাহ, হাফেজ মন্জুর আহমদ, হাজী রুস্তম আলী, হাজী সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাজী নজরুল ইসলাম , মুহাম্মদ নজরুল ইসলাম, হাজী আইয়ুব মিয়া, ক্বারী আলী আমজাদ, মুহাম্মদ সায়েদ আলী প্রমুখ।