Z force UK

Z force UK

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Z force UK, Political organisation, London.

05/08/2024

আমি মনে করি আমরা বাংলাদেশের জনগণকে ধর্ম বিশ্বাসের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে সম্বোধন করা বন্ধ করতে হবে। এটি বিভাজন তৈরি করে এবং ইতিমধ্যে দেখায় যে কিছু লোক অন্যদের উপরে। আমি দৃঢ়ভাবে সবাইকে এই আখ্যান থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করব।

20/07/2024

21/07/2019

Dese kunu problem ba durjug aslei amader prime minister deser bahire taken, keno?

Photos 20/02/2017

--------------------------------------------------------------------------------------------
ভিন্ন কায়দায় আমাদের ভাষা সংস্কৃতির ওপর বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন চলছে: বেগম জিয়া
--------------------------------------------------------------------------------------------

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন।

সোমবার, ২০ ফেব্রুয়ারি এক বাণীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্ন’র ২১ ফেব্রুয়ারির সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রক্তরাঙ্গা ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন।

মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। বায়ান্ন সালের ২১’শের পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধীকারের সংগ্রাম সম্প্রসারিত হয়েছে, অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, আমরা পাই স্বাধীনতার স্বাদ। সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার সরকারি স্বীকৃতি না দিয়ে তৎকালীন শাসকগোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এদেশের উপর নিজেদের সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখতে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল-এদেশকে স্থায়ীভাবে পরাধীন রাখার জন্য। কিন্তু ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা প্রতিরোধ করে।

দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এদেশের উপর সাংস্কৃতিক, অর্থনৈতিক আধিপত্য কায়েম করে জাতি হিসেবে আমাদেরকে নতজানু করে রাখতে নানা কারসাজী চালিয়ে যাচ্ছে। ভিন্ন কায়দায় আমাদের ভাষা সংস্কৃতির ওপর বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন চলছে মহল বিশেষের তাবেদারির জন্য। যাতে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে না পারি। আর এইজন্যই এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারো একদলীয় দু:শাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে। এভাবেই আজ একুশের স্বপ্নকে তমসাচ্ছন্ন করা হয়েছে। কিন্তু একুশের অম্লান চেতনা সকল ষড়যন্ত্রকারি আধিপত্যবাদী শক্তিকে রুখতে আমাদের উদ্ভুদ্ধ করবে। তাই এই দু:সময়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের প্রেরণা যোগাবে ৫২’র মহান একুশে’র শহীদদের আত্মদান। আমাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে। মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করছি।

পরিশেষে আমি ৫২’র ভাষা শহীদদের রুহের মাগফিতার কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জানাচ্ছি সমবেদনা। পাশাপাশি ভাষা সৈনিকদের জানাই শ্রদ্ধা ও অভিনন্দন। তাঁদের পরিবারের সুখ, শান্তি ও দীর্ঘায়ূ কামনা করি।”

16/02/2017
Photos from Z force UK's post 19/01/2017

সুইজারল্যান্ড, ডাবসে প্রতিবাদ সমাবেশে যুক্তরাজ্য জাসাস এবং জেড ফোর্স এর নেতৃবৃন্দ।

Photos from Z force UK's post 05/01/2017

আজকের সমাবেশ "গনতন্ত্র হত্যা দিবস বাংলাদেশ" এর কিছু চিত্র। 10 Downing street, London.

Photos from Z force UK's post 04/01/2017
Photos 04/01/2017

MASSIVE DEMONSTRATION
...............................................

Dear All

UK BNP has organised a massive demonstration in order to observe " Democracy Killing Day" in the history of Bangladesh as well as to raise strong voices against all undemocratic and unconstitutional activities continuously being committing by the current illegal government led by Lady Hitlar Sheikh Hasina.

DATE & TIME:
5th January 2017, Thursday at 1:30pm

VENUE:
In front of 10 Downing Street
London
SW1A 2AA

You are kindly requested to attend this demonstration in due time. Your kind presence and assistance will be highly appreciated.

FAO: Nearest Tube Station is Westminster. And also it's kindly requested to everyone for getting together in Altab Ali Park at 12:00pm

NOTE: Due to unavailable reasons the public meeting which was organised by UK BNP on 4th January, Wednesday has been postponed.

Kind regards

M A Malique
President
Koysor M Ahmed
General Secretary
UK BNP.

Photos from Z force UK's post 12/07/2016

নাগরিক আন্দোলন ইউকে এর উদ্দেগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা সভা।

কামরুল ইসলাম চৌধুরী
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ,জেড ফোর্স কেন্দ্রীয় কমিটি

Photos from Z force UK's post 06/07/2016

সবাইকে ঈদ মোবারক।

Photos from Z force UK's post 16/06/2016

Uk BNP meeting a desh nayok tareq rahman er sate zforce president kamrul islam chowdhury

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


London