টুকটাক - TukTak.

টুকটাক - TukTak.

Share

Support others unconditionally for your Joy & Happiness.

16/02/2025

আসসালামুলাইকুম, প্রথম পোস্টে আপনাদের স্বাগত। এই পেইজের মুল উদ্দেশ্য হবে 'টুকটাক' কিছু করার মাদ্ধমে একে অপরকে সহযোগিতা করা। সেটা হতে পারে পরামর্শ, তথ্য শেয়ার, কেনা-বেচা, সঠিক সংবাদ আদান-প্রদান, ইত্যাদি, ইত্যাদি।

'টুকটাক' এই শব্দটির সাথে আমরা বাংলা ভাষা-ভাসিরা সবাই কম-বেশি পরিচিত। দৈনন্দিন জীবনে এর ব্যাবহার ও ব্যাপক। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাবেই এর ব্যাবহার দেখা যায়। উদাহরণস্বরূপ বলতে গেলে বলা যায় যেমন - আপনি আপনার কোন আপনজন কে জিজ্ঞাসা করলেন, তো কি করো? ধরুন সে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় উত্তর না দিয়ে, কাচু-মাচু করতে লাগলো, তখন পাশে থাকা তারই কাছের কেউ উত্তর দিল এইভাবে যে 'টুকটাক' কিছু করে আর কি? না করলে চলে কিভাবে?

তারমানে আপনি যাকে প্রশ্ন করেছিলেন যে কি করো? তার পক্ষ থেকে কেউ একজন উত্তর দিয়েছে তার প্রফেশনের বিষয়ে। তারমানে এই টুকটাক শব্দটাকে আমরা এখানে তার প্রফেশনের প্রতিশব্দ হিসাবে ব্যাবহার করেছি, এবং এই উত্তরটি প্রশ্নকারিও সানন্দে গ্রহন করেছেন। এবং যাকে প্রশ্নটি করা হয়েছে, সেও বিব্রত না হয়ে পরিস্থিতিকে সহজ ভাবেই সামলে নিয়েছে।

এটাতো ছিল একটা মাত্র উদাহরন, এইরকম হাজারো উদাহরন আছে এই টুকটাক শব্দের, যেমন - টুকটাক পড়াশোনা, টুকটাক উপদেশ, টুকটাক খেলাধুলা, টুকটাক কাজকর্ম, টুকটাক ঘুরাঘুরি, ইত্যাদি, ইত্যাদি। আসুন এই টুকটাক শব্দের উদাহরন দিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করি।

কি ভাবে সহযোগিতা করবো/করবেন, আপনাদের মন্তব্যের আলোকে এর বিশ্লেশন উদাহরন সহ করে দেখাবো পরবর্তী পোস্টে। ততক্ষন পর্যন্ত ভালো থাকুন, শুস্থ থাকুন, আপনার অবসর সময়ে আপনার 'টুকটাক' অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।

ধন্যবাদ।

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


London