Scunthorpe Education Centre

Scunthorpe Education Centre

Share

We are a social organization and we love working with young people. We work with the whole community and also with the anti-drug.

Our aim is to make a peaceful community.

15/12/2025

**হাল মুসলিম সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন**

হুমায়ুন আহমদ:- গত ১৪ই ডিসেম্বর রোজ রবিবার হাল সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে দুপুর ১২:৩০ ঘটিকায় ২০২৫-২৭ সেশনের নতুন কমিটি সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইভ বাংলাদেশ নর্থ এর সদস্য সচিব ও স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ নুমান চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার হাল মুসলিম সোসাইটির সকল সদস্যদের সাথে পরামর্শের ভিত্তিতে ২০২৫-২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতি মাতাসিন আলী মুক্তাদির, সহ সভাপতি মুশফিক শাহজাহান চৌধুরী, সেক্রেটারি জেনারেল মাহমুদ হুসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু হানিফ কোহিনূর ,কোষাধ্যক্ষ রিয়াজ আহমদ, সহ কোষাধ্যক্ষ জুবেল, প্রেস /মিডিয়া এন্ড ক্রীড়া সম্পাদক হুমায়ুন আহমদ, তারবিয়া সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক বখত, এসিস্ট্যান্ট তারবিয়া সম্পাদক ক্যাপ্টেন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সমাজসেবা সম্পাদক বোরহান উদ্দিন , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদ হুসেন, দাওয়াহ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্না।

নব মনোনীত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি মাওলানা নজরুল ইসলাম। নব মনোনীত সভাপতি মাতাসিন আলী আল্লাহর শুকরিয়া আদায় করেন বলেন আসুন আমরা আমাদের নিজেদের মানউন্নয়নের মাধ্যমে কমিউনিটির কল্যাণে কাজ করার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।

পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির সুস্থতা কামনা করে ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক বখত।

Photos from Scunthorpe Education Centre's post 03/12/2025

**বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর দোয়া মাহফিল অনুষ্ঠিত**

গত ৩০শে নভেম্বর, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধান মন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রাহমান এর সহধর্মিণী বেগম খালেদা জিয়ার আশুর রোগ মুক্তি কামনা করে স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর উদ‍্যগে অনুষ্ঠিত হয় এক দোয়া মাহফিল। স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর ২য় বারের মত নব নির্বাচিত সভাপতি মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও নর্থ বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি নুরুল আমিন তারেকের পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক বখত, দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নেতা শিবলি শামস চৌধুরী, আবুল কাশেম খান,
মাওলানা আব্দুল গাফফার, সালিক মিয়া, নোমান চৌধুরী, মাহতাসিন আলি মুক্তাদির, তানজিবুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব, শিরাব মিয়া, আজিমুল হক, কামরান আহমেদ, আব্দুল মুশিদ রানা, আলকাস মিয়া নুনু, এডভোকেট মিনহাজ, কাওসার আলম, কামাল হুসেন প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক এর আব্বার আশুর মুক্তির জন্য মহান প্রভুর দরবারে দোয়া করা হয় এবং কমিউনিটি নেতা শামসুর রহমান বাবলুর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নব নির্বাচিত সভাপতি জনাব হাফিজ মাওলানা নজরুল ইসলাম।এ সময় কমিটির বিপুলসংখ্যক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

30/11/2025

মাওলানা নজরুল ইসলাম স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন সভাপতি নির্বাচিত

স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর ২০২৫-২০২৭দ্বিবার্ষিক সম্মেলন স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন সেন্টারে ৩০শে নভেম্বর সকাল ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৭ সেশনের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন মাওলানা নজরুল ইসলাম ।
উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইয়োর্কশায়ার এন্ড হাম্বার রিজিওনের মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইয়োর্কশায়ার এন্ড হাম্বার রিজিওনে তারবিয়া সম্পাদক শিবলি শামস চৌধুরী, দাওয়াহ বিষয়ক সম্পাদক আবুল কাশেম খান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, ইংলিশ উইংস সেক্রেটারি সালিক মিয়া প্রমুখ।

09/06/2025

সকলের উপস্থিতি কামনা করছি


27/04/2025

আদর্শিক চরিত্র গঠনের মাধ্যমে ইসলামের সুমহান দাওয়াত সকলের কাছে পৌছে দিতে হবে
॥মাওলানা আমিনুর রহমান চৌধুরি ॥

মোহাম্মাদ নুরুল আমিন : ২৭শে এপ্রিল রবিবার সকাল ১১ ঘটিকায় স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন সেন্টারে আয়োজিত হয় এক শিক্ষা শিবির। উক্ত অনুষ্ঠানটি স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি হাফিজ মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আমিনুর রহমান চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ইয়োর্কশায়ার এন্ড হাম্বার রিজিওনের দাওয়াতি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল গফফার । বক্তব্য রাখেন সমাজ সেবা বিষয়ক সম্পাদক আবুল কাশেম খান, সলিসিটর রফিকুল ইসলাম, কমিউনিটি নেতা মখলিছুর রাহমান, মুসফিক শাহজাহান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন মহিলা শাখার সভা নেত্রী ফারহানা জাহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুর রহমান চৌধুরী বলেন, যুগে যুগে যত নবী ও রাসুল এসেছিলেন সবার একই দাওয়াত ছিল আল্লাহর দাসত্ব কবুল করা আর শয়তানকে অস্বীকার করা। এ দাওয়াত দিতে গিয়ে নবী- রাসুল সহ সকলের উপর তাগুতি শক্তির অসহনীয় অত্যাচার নির্যাতন এসেছিল। তিনি হজরত বেলাল (রা), উসমান (রা) সহ অনেক সাহাবীদের জীবনের কস্টের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন আমরা উম্মতি মোহাম্মদি হিসেবে দাওয়াতি এই মিশন চালিয়ে নিতে আমাদের উপর অত্যাচার ,নির্যাতন সহ বিভিন্ন পরীক্ষা আসবে, ঈমানের বলে বলিয়ান হয়ে শুধু মাত্র আল্লাহকে ভয় করে তাগুতি শক্তির কাছে মাথা নত না করে আখেরাতের জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের গ্রন্থ আল-কোরআন ও রাসুলুল্লাহ (সা.) এর দেখানো পথ সুন্নত অনুসরণ করে নিজেকে একজন খাটি মুমিন হিসেবে তৈরী করার জন্য ইকামাতের দ্বীনের কাজ চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা যা জানি তা অন্যের কাছে পৌছে দেয়াই হচ্ছে আমাদের ঈমানী দায়িত্ব।
সমাপনী বক্তব্যে স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি হাফিজ নজরুল ইসলাম বলেন আসুন আমরা আমাদের মহানবী রাসুলুল্লাহ (সা) এর আদর্শে আদর্শীত হয়ে আমাদের পাড় প্রতিবেশীদের সাথে সু সম্পর্ক স্থাপন করে আদর্শিক দাওয়াত অব্যাহত রাখার জন্য উপস্থিত সকল নেতা কর্মী ভাই বোনদের প্রতি আহবান জানান।
পরে দুপুরের খাবারের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

25/12/2024
24/12/2024

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত থাকার আহবান।

২২শে ডিসেম্বর রোজ রবিবার স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নর্থ বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি নুরুল আমিন তারেক এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিরাব মিয়া।

বক্তব্য রাখেন কাউন্সিলর মাসুক আলী ,আবুল কাসেম খান,মখলিছুর রহমান,
নোমান চৌধুরী, সাংবাদিক ফখরুল হুসেন , আব্দুর রকিব ,ইশফাক আহম্মেদ মিনহাজ আহমদ ও মুশহিদ রানা প্রমুখ।দেশাত্মবোধক গান পরিবেশন করেন আহবান শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ ও স্হানীয় শিল্পী মফিজ আলী ।

বক্তারা বক্তব্যে বলেন বাংলাদেশর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।পাশ্ববর্তী দেশ ভারতের আগ্রাসনের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন রক্ত দিব তবে দেশের এক ইঞ্চি মাটি দেবনা । তাই সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় প্রস্তুতি নেয়ার আহবান জানান ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসীদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল বিমানের ডাইরেট ফ্লাইট বন্ধের আত্মঘাতী সিদ্ধান্তের গভীর উদ্বেগ প্রকাশ করেন । এধরনের হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানান ।অন্যথায় সকল প্রবাসীদের নিয়ে বিমান রক্ষায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ।

24/11/2024

দুনিয়ার জীবন শুধু খেল তামাশা মাত্রঃ- মঞ্জুর আহমদ

ডেস্ক রিপোর্টঃ-
আজ ২৫শে নভেম্বর রোজ রবিবার স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নর্থ বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি নুরুল আমিন তারেকের পরিচালনায় পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মোহাম্মদ আবুল কাশেম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন এর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মঞ্জুর আহমদ। তিনি তার বক্তব্যে পবিত্র কোরআনের সুরা আন কাবুতের ৬৪ নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেন, "দুনিয়ার জীবন শুধু খেল তামাশা মাত্র। তাই মৃত্যুর পরের জীবনের জন্য ইকামাতের দ্বীন কায়েমে আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করে নিজেদের জান এবং মাল সব কিছু আল্লাহর রাহে বিলিয়ে দেয়ার চূড়ান্ত শপথের মাধ্যমে গোটা মানব জাতির কাছে কোরআনের দাওয়াত পৌছে দেয়ার আহবান জানান। বিশেষ অথিতি বক্তব্যে ইয়োর্কশায়ার এন্ড হাম্বার রিজিওনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মতিন বলেন, ব্যাক্তি ও পারিবারিক জীবন গঠনের ক্ষেত্রে ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে নিজ নিজ এলাকায় সুসংগঠিত ভাবে ঈমানি চেতনা নিয়ে কাজ করে যাওয়ার জন্য সকল কর্মীদের আহবান জানান। পরে স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি হাফিজ নজরুল ইসলাম সকলকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক বৈশিষ্টর মাধ্যমে নিজেদের সকল কর্মতৎপরতাকে শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খালিস নিয়তে এগিয়ে যাওয়ার আহবান জানান।
উক্ত শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান আহমদ চৌধুরী, তানজিবুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব, আজিমুল হক, শিরাব মিয়া, আলকাস মিয়া নুনু, কামাল মিয়া, কামরান আহমদ, আব্দুল্লাহ আল সুবায়েল ,মিনহাজ আহমদ ও কাওছার আলম প্রমুখ।

Want your business to be the top-listed Government Service in Scunthorpe?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


80 Sheffield Street
Scunthorpe
DN156