09/06/2026
China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心 is a Friendship Association between China & Bangladesh
China Bangladesh Friendship Center-CBFC 中孟友好中心 is an International Friendship Association of China and Bangladesh registered in Hong Kong and Bangladesh upholding One Greater China to Bangladeshis with its Charitable aims by believing in One China, BRI, and One country two system policy. CBFC and its members are showing their true friendship towards all media promoting China-Bangla affairs through all wings of publicity and publications.
09/06/2026
09/06/2026
Ambassador Md. Nazmul Islam met Mr. Zhang Hui, President of Bank of China, at the Bank of China Head Office yesterday.
The meeting focused on strengthening bilateral financial cooperation, expanding banking linkages and facilitating bilateral trade and investment. Both sides reaffirmed their commitment to closer engagement and enhanced cooperation in the financial sector in the coming days.
09/06/2026
বাংলাদেশের ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে ৪ সদস্যের প্রতিনিধি দল
জুন ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইয়ুননান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামীকাল বুধবার চীন যাচ্ছে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তারা ১০ থেকে ১৩ জুন পর্যন্ত অবস্থান করবেন।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আকতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে আগামী ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ‘৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি চীনের কমিউনিস্ট পার্টির ইয়ুননান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে এক একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া প্রতিনিধিদলটি ‘১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেখানে ‘বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন’গুলো পরিদর্শন করবেন।
নাহার/ফয়সল
09/06/2026
07/06/2026
কর্মসংস্থান নিয়ে চীনের ১৮ দফা কর্মপরিকল্পনায় যা যা আছে
জুন ৫, সিএমজি বাংলা ডেস্ক: কর্মসংস্থান স্থিতিশীল রাখা এবং জনগণের আয় বাড়ানোর লক্ষ্যে ১৮ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীন। সম্প্রতি প্রকাশিত সরকারি নথিতে বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার মতো ঝুঁকি থেকে শ্রমবাজারকে সুরক্ষা দেওয়া এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
‘কর্মসংস্থান স্থিতিশীলকরণ, সক্ষমতা সম্প্রসারণ এবং গুণগত মান উন্নয়নের কর্ম পরিকল্পনা’ নামের পরিকল্পনাটি ৩০ এপ্রিল স্টেট কাউন্সিলের কর্মসংস্থান উন্নয়ন বিষয়ক দল অনুমোদন করে।
কী আছে পরিকল্পনায়
পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ বা বাহ্যিক ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে তারা নতুন করে নিয়োগ বাড়াতে পারে। এজন্য বেকারত্ব বীমা প্রিমিয়াম ফেরত, দক্ষতা প্রশিক্ষণ ভর্তুকি এবং চাকরি সম্প্রসারণ অনুদান দেওয়া হবে।
চীন সরকার চীন আমদানি রপ্তানি মেলাসহ বড় বাণিজ্য মেলাগুলো ব্যবহার করে নতুন বাজার অনুসন্ধান করবে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কাঠামোর অধীনে সহযোগিতা বাড়াবে।
পরিকল্পনায় গবেষণা, নকশা ও পরিদর্শন খাতে আন্তঃসীমান্ত সেবা চাকরি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে ডেটা লেবেলার ও এআই প্রশিক্ষণের মতো নতুন পেশার সুযোগ তৈরি করা হবে।
নতুন জ্বালানি, উন্নত উপকরণ ও নিম্ন উচ্চতার অর্থনীতি খাতকে বড় কর্মসংস্থান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুরনো শিল্পের শ্রমিকদের নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে, যাতে চাকরি হারানোর ঝুঁকি কমে।
গিগ অর্থনীতির প্রসারের কারণে রাইড-হেইলিং চালকসহ নতুন কর্মীদের জন্য পাইলট পর্যায়ে কর্মক্ষেত্র দুর্ঘটনা বীমা চালু করা হবে।
বয়স্ক ও শিশু পরিচর্যা খাতে সেবা সম্প্রসারণ, ন্যূনতম মজুরি ব্যবস্থা উন্নয়ন, বেতন বকেয়া প্রতিরোধ এবং শ্রম বাজার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।
শহর পুনর্নির্মাণ ও অবকাঠামো প্রকল্পগুলোকেও নতুন চাকরি তৈরির উৎস হিসেবে ব্যবহার করা হবে। একই সঙ্গে নির্মাণ খাতে বিশেষ ঋণ কর্মসূচিও চালু করা হবে।
চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে নতুন কলেজ স্নাতকের সংখ্যা রেকর্ড ১ কোটি ২৭ লাখ হবে। এই চাপ সামাল দিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ কোটি ২০ লাখেরও বেশি শহুরে চাকরি সৃষ্টি করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই কর্মপরিকল্পনা শুধু চাকরি সৃষ্টি নয়, বরং প্রযুক্তি-নির্ভর অর্থনীতিতে শ্রমবাজারকে পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কৌশলগত উদ্যোগ।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি।
07/06/2026
07/06/2026
নদী ও হাওর রক্ষায় ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং’ উদ্যোগ
জুন ৬, সিএমজি বাংলা ডেস্ক: নদী ও হাওর রক্ষার গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়াতে ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং’ নামে একটি ব্যতিক্রমধর্মী কায়াকিং কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশি ও চীনা তরুণ অভিযাত্রী এবং শিক্ষার্থীরা।
সম্প্রতি নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি হাওরের আন্ধাইর গুচ্ছগ্রাম হতে শুরু হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা পর্যন্ত এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউরোপের ককেশাস পর্বতমালা এবং এশিয়ার হিমালয় অঞ্চলের বিভিন্ন অভিযানে অংশগ্রহণকারী পর্বতারোহী বাংলাদেশি ও চীনা অভিযাত্রী এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অলাভজনক সামাজিক উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে। সচেতনতা তৈরির ধারাবাহিক পদক্ষেপ হিসেবে ভবিষ্যতেও এই কায়াকিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিসর আরও বিস্তৃত করা হবে বলে জানান অংশগ্রহণকারীরা
এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা নদী ও হাওরের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ, পরিবেশগত সংকট তুলে ধরা এবং স্থানীয় জনগণের জীবনসংগ্রাম, কৃষিনির্ভর জীবনব্যবস্থা ও সংস্কৃতির চিত্র সামনে আনার চেষ্টা করছেন। একই সঙ্গে নদী ও হাওরের পরিবেশগত গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন।
অংশগ্রহণকারীদের মতে, নদী ও হাওর রক্ষা মানে শুধু একটি জলাভূমি বা ভূপ্রকৃতি সংরক্ষণ করা নয়; বরং একটি জীবনব্যবস্থা, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশকে সুরক্ষিত রাখা। পাশাপাশি এই আয়োজন বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।
নাহার/ফয়সল
| Monday | 10:00 - 17:00 |
| Tuesday | 10:00 - 17:00 |
| Wednesday | 10:00 - 17:00 |
| Thursday | 10:00 - 17:00 |
| Friday | 10:00 - 17:00 |
| Saturday | 10:00 - 17:00 |
| Sunday | 10:00 - 17:00 |