Adra Helping Hands

Call Directions Contact the organization

Adra Helping Hands "ADRA HELPING HANDS" is a self constituted voluntary organisation, created by some enthusiastic yout

আজ পুরুলিয়া ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ‘আপনা ঘর আশ্রম’-এ অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে আদ্রা হেল্পিং হ্যান্...
23/08/2026

আজ পুরুলিয়া ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ‘আপনা ঘর আশ্রম’-এ অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে আদ্রা হেল্পিং হ্যান্ডস টিমের সদস্যরা অংশ নিতে পেরে আন্তরিকভাবে আনন্দিত।
রক্তের প্রয়োজনে একজন মানুষের পাশে দাঁড়ানো মানেই একটি জীবনের পাশে দাঁড়ানো।
পুরুলিয়া ফাউন্ডেশনের এই মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁদের ৯ বছরের সমাজসেবার যাত্রা আরও এগিয়ে যাক, আরও বহু মানুষের জীবনে আশার আলো হয়ে উঠুক—এই শুভকামনা রইল।
আদ্রা হেল্পিং হ্যান্ডস-এর পক্ষ থেকে পুরুলিয়া ফাউন্ডেশনকে জানাই ৯ম বর্ষপূর্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️🙏
রক্তদান করুন, মানুষের পাশে দাঁড়ান।
মানবতার সেবায় আমাদের সকলের অংশগ্রহণই হোক আগামী দিনের অঙ্গীকার। 🩸

🌸 এই বছর দুর্গা পূজোয় উপলক্ষে আদ্রায় আসছে এক বিশেষ আয়োজন — 🌸 "অন্নপূর্ণা কাশ উৎসব ২০২৬" 🌸এই প্রদর্শনী শুধুমাত্র কেনাকাটা...
07/08/2026

🌸 এই বছর দুর্গা পূজোয় উপলক্ষে আদ্রায় আসছে এক বিশেষ আয়োজন —

🌸 "অন্নপূর্ণা কাশ উৎসব ২০২৬" 🌸

এই প্রদর্শনী শুধুমাত্র কেনাকাটার জন্য নয়, এটি নারী উদ্যোক্তাদের প্রতিভা, পরিশ্রম ও আত্মনির্ভরতার এক সুন্দর উদযাপন।

এখানে পাবেন— ✨ হাতে তৈরি আকর্ষণীয় গয়না
🛍️ ট্রেন্ডি শাড়ি ও পোশাক
🧵 নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য
🍲 সুস্বাদু খাবারের স্টল
এছাড়াও থাকছে সকলের জন্য নাচ, গান ও অঙ্কন প্রতিযোগিতা।

📅 তারিখ: ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬
📍 স্থান: জে. এম. বিশ্বাস ভবন, আদ্রা

আসুন, পরিবার ও বন্ধুদের নিয়ে এই বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণ করি।
স্থানীয় উদ্যোগকে উৎসাহিত করি, নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াই এবং পরিবর্তনের অংশীদার হই।

🌼 Support Local • Support Women • Support Change 🌼

🚨 মানবিক আবেদন 🚨পুরুলিয়া জেলার শিউলি গ্রামের একটি ছোট্ট শিশু আজ এক কঠিন রোগের সঙ্গে লড়াই করছে। চিকিৎসকদের মতে, শিশুটি ...
23/07/2026

🚨 মানবিক আবেদন 🚨
পুরুলিয়া জেলার শিউলি গ্রামের একটি ছোট্ট শিশু আজ এক কঠিন রোগের সঙ্গে লড়াই করছে। চিকিৎসকদের মতে, শিশুটি বোন ম্যারো (Bone Marrow) সংক্রান্ত গুরুতর রোগে আক্রান্ত। এই কঠিন সময়ে তার পরিবারের পক্ষে চিকিৎসার সমস্ত ব্যয় বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
একটি শিশুর হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতে আমাদের সামান্য সহযোগিতাও অনেক বড় আশার আলো হয়ে উঠতে পারে।

Pay Father Barcode Rafiq Ansari

🙏 আপনাদের সকলের কাছে আন্তরিক অনুরোধ— যদি সম্ভব হয়, আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন। যদি সাহায্য করতে না-ও পারেন, তাহলে অন্তত এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে এটি এমন মানুষের কাছে পৌঁছায়, যাঁরা সাহায্য করতে সক্ষম।
মনে রাখবেন, মানবতার সবচেয়ে বড় পরিচয় হলো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো।
আসুন, আমরা সবাই মিলে এই নিষ্পাপ শিশুটির সুস্থ জীবনের জন্য এগিয়ে আসি। আপনাদের ছোট্ট সহযোগিতাই একটি পরিবারকে নতুন করে বাঁচার আশা দিতে পারে।
🤲 অনুগ্রহ করে সাহায্য করুন এবং পোস্টটি শেয়ার করুন।
মানবতার জয় হোক। ❤️
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠুক। 🙏

23/07/2026

🤝 সমাজের স্বার্থে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। 🙏

🌧️ বর্ষার কারণে RPF BARRACK সংলগ্ন রাস্তায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি।
দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকায় পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বাইক ও অন্যান্য যানবাহন চলাচলে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এই পরিস্থিতির কথা বিবেচনা করে আদ্রা হেল্পিং হ্যান্ডস-এর সদস্যরা উদ্যোগ নিয়ে নর্দমা পরিষ্কার ও জল নিষ্কাশনের পথ সচল করার কাজ করেন, যাতে দ্রুত জল নেমে যায় এবং সাধারণ মানুষের যাতায়াত কিছুটা স্বাভাবিক হয়।

সকলের সহযোগিতা ও সচেতনতা থাকলে এমন সমস্যার স্থায়ী সমাধানও সম্ভব।

🙏 সকলকে অনুরোধ, নর্দমায় আবর্জনা ফেলবেন না এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসুন।

আদ্রা হেল্পিং হ্যান্ডস
মানুষের পাশে, মানুষের পাশে। ❤️🙏

🙏🕯️ শ্রদ্ধাঞ্জলি 🕯️🙏অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের Adra Helping Hands পরিবারের প্রিয় সদস্য গোপাল আজ আমাদের সক...
16/06/2026

🙏🕯️ শ্রদ্ধাঞ্জলি 🕯️🙏

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের Adra Helping Hands পরিবারের প্রিয় সদস্য গোপাল আজ আমাদের সকলকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন।

তোমার হাসি, তোমার আন্তরিকতা, তোমার নিঃস্বার্থ সেবার মানসিকতা আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। তোমার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, কিন্তু তোমার স্মৃতি আমাদের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

Adra Helping Hands পরিবারের পক্ষ থেকে তোমার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র প্রণাম। 🙏
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার পবিত্র আত্মা যেন চিরশান্তি লাভ করে এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
ওঁ শান্তি। 🕯️🙏

— Adra Helping Hands পরিবার ❤️‍🩹🌹 🙏

🛑 🚩🐄 আজ একটি গৌমাতার দুর্ঘটনা ঘটে। সকল ভাইয়ের সহযোগিতায় আমরা তাকে রাস্তা থেকে উদ্ধার করি এবং নিরাপদে ঠেলাগাড়িতে করে ত...
15/05/2026

🛑 🚩🐄 আজ একটি গৌমাতার দুর্ঘটনা ঘটে। সকল ভাইয়ের সহযোগিতায় আমরা তাকে রাস্তা থেকে উদ্ধার করি এবং নিরাপদে ঠেলাগাড়িতে করে তার মালিকের কাছে পৌঁছে দিয়ে আসি। 🙏
মানবসেবা ও গৌসেবা আমাদের কর্তব্য।
আহত ও অসহায় প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ❤️

Thanks all brothers 🙏

🙏🔱⛳জয় শ্রী রাম ⛳🔱🙏
26/03/2026

🙏🔱⛳জয় শ্রী রাম ⛳🔱🙏

মকর সংক্রান্তির এই শুভক্ষণে পবিত্র তিথিতেআপনাদের সকলের জীবনে আসুক নতুন আলো, সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও শান্তি।পুরনো দুঃ...
14/01/2026

মকর সংক্রান্তির এই শুভক্ষণে পবিত্র তিথিতে
আপনাদের সকলের জীবনে আসুক নতুন আলো, সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও শান্তি।
পুরনো দুঃখ–কষ্ট দূর হয়ে
নতুন আশায় ভরে উঠুক প্রতিটি দিন।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🙏☺💖✨

"ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না"                     ... স্বামী বিবেকানন্দযারা যারা নরেন্দ্রনাথ দত্ত নামক ...
12/01/2026

"ওঠো জাগো এবং লক্ষ্যে
পৌঁছানো পর্যন্ত থেমো না"
... স্বামী বিবেকানন্দ

যারা যারা নরেন্দ্রনাথ দত্ত নামক কলকাতার এক যুবকের শিকাগো বক্তৃতার মাধ্যমে বিশ্বজয়ের ১২৮ বছর পূর্তিতে তাঁর বক্তৃতার কেবল সুবিধাজনক অংশ তুলে নিজেদের আঁতলামো জাহির করে উনি কত সেক্যুলার ছিলেন সেটা প্রমাণের আপ্রাণ চেষ্টা করছেন....

ভুলে যাবেন না, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার অভ্যর্থনার উত্তর শীর্ষক প্রথম ভাষণের প্রথম কয়েকটি লাইন ছিলো,

Sisters and Brothers of America,
It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.

স্বামী বিবেকানন্দ কাদের নামে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন?

সবচেয়ে প্রাচীন সন্ন্যাসীদের প্রতিভূ হয়ে।

স্বামীজী কোন ধর্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন?

সমস্ত ধর্ম ভাবনার সূতিকাগার অর্থাৎ সনাতন ধর্মের পক্ষ থেকে।

গেরুয়াধারী প্রজ্জ্বলিত সূর্য্য কাদের পক্ষ থেকে গোটা আমেরিকার ভগিনী ও ভ্রাতাদের সম্বোধিত করেন,

ভারতের কোটি কোটি হিন্দুদের, সমস্ত শ্রেণী আর জাতির পক্ষ থেকে।

মনে রাখবেন উনি যে ভারতের হিন্দুদের প্রতিভূ ছিলেন সেটা প্রথমেই মনে করিয়ে দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি মার্কা কিছু ছিল না।

পরের দিন শিকাগো ট্রিবিউনে স্বামীজীর যে ছবি প্রকাশিত হয় তার নীচে লেখা ছিল, The Hindoo Monk of India... সেই ছবিটিই ঘরে ঘরে থাকতো বাঙালির। পরে ছবির নীচ থেকে কথাটি বাদ দেওয়া হয়।

#যুবশক্তির অনুপ্রেরণা ও যুবসমাজের গর্ব বীরসন্ন্যাসী ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুবদিবস উপলক্ষে স্বামীজির চরণে সহস্র কোটি প্রণাম জানাই । 🙏⛳

Address

Adra
723121

Telephone

+919002537558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adra Helping Hands posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Adra Helping Hands:

Shortcuts

Share

Category