Human Life Care - NGO

Call Directions Contact the organization

Human Life Care - NGO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Human Life Care - NGO, Social service, PANCHUDANGA, ADRA, Adra.

A PUBLIC CHARITABLE TRUST FOR SOCIAL WELFARE
*Charitable & relief work
*Child care & Education
* Health care & medical project
*Street lives care project
All kind of Philanthropic activities for social welfare

🔹রঘুনাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবতী উদ্ধার🔹 আমরা অর্থাৎ Human Life Care Charitable Trust এর সদস্যরা গতকাল (03.10.2026) ...
04/10/2026

🔹রঘুনাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবতী উদ্ধার🔹
আমরা অর্থাৎ Human Life Care Charitable Trust এর সদস্যরা গতকাল (03.10.2026) এক ভারসাম‍্যহীন যুবতীকে, রঘুনাথপুর বাসস্ট্যান্ড থেকে, রঘুনাথপুর থানার সহায়তায় উদ্ধার করে পুরুলিয়ার একটি ভবঘুরেদের আশ্রমে রেখে আসি । বয়স আনুমানিক আঠারো । রাস্তার এই অসহায় মেয়েটিকে একটি সুরক্ষিত স্থানে রাখতে পেরে আমরা অত‍্যন্ত আনন্দিত। রঘুনাথপুর থানা আমাদের পাশে থাকায়,অত্যন্ত সুন্দর ভাবে এই উদ্ধার কাজ সম্পন্ন করা গেছে । ধন‍্যবাদ।- কৌশিক বিশ্বাস।🙏 তারিখ-04.10.2026. Mob. No-7076248777.

15/08/2026
▪রঘুনাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার▪বেশ কয়েক দিন ধরে ফোন আসছিল যে, রঘুনাথপুরে কলেজের কাছে  এক মানসিক ভারসাম্যহীন ...
26/06/2026

▪রঘুনাথপুরে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার▪
বেশ কয়েক দিন ধরে ফোন আসছিল যে, রঘুনাথপুরে কলেজের কাছে এক মানসিক ভারসাম্যহীন যুবক পড়ে আছে। গতকাল Human Life Care Charitable Trust এর সদস্যরা এই অসহায় যুবককে রঘুনাথপুর থানার সহায়তায় উদ্ধার করে পুরুলিয়ার একটি ভবঘুরেদের আশ্রমে পৌঁছে দেয়। এই আশ্রমে থাকা, খাওয়া ও চিকিৎসার সুবন্দোবস্ত আছে। ভবঘুরে যুবকটির বয়স আনুমানিক ত্রিশ বছর । রাস্তায় পড়ে থাকা আসহায় মানুষের সেবা করতে পেরে আমরা অত‍্যন্ত আনন্দিত। আপনাদের আশেপাশে এই রকম অসহায় মানুষ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন‍্যবাদ।- কৌশিক বিশ্বাস। তারিখ- 26.06.2026. Mob. No-7076248777.

♥ WORLD CARING DAY ♥আজ 'ওয়ার্ল্ড কেয়ারিং ডে'। মানুষকে ভালোবাসা, একটু যত্ন করা, একটু র্স্পশ করা, পাশে থাকার অঙ্গীকার নিয়ে...
07/06/2026

♥ WORLD CARING DAY ♥
আজ 'ওয়ার্ল্ড কেয়ারিং ডে'।
মানুষকে ভালোবাসা, একটু যত্ন করা, একটু র্স্পশ করা, পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা- Human Life Care Charitable Trust সমাজের অসহায় মানুষের পাশে সব সময় থাকি। আমাদের Slogan - 'Caring for Humanity '.
আমরা শুনেছি সমাজের অবহেলিত মানুষের কান্না, দিনের পর দিন অনাহারে থাকা মানুষদের হাহাকার, আমরা দেখেছি চিকিৎসা না পাওয়া মানুষের অসহায়তা, মৃত্যু পথযাত্রীদের আর্তনাদ , দেখেছি অর্থের অভাবে মেধাবী পড়ুয়ার হারিয়ে যাওয়া, দেখেছি রাস্তার ভবঘুরেদের অসহায় অবস্থা , আমরা দেখেছি নাম মাত্র কাপড়ে গা ঢাকা পাগলিটিকে।
আমরা চেষ্টা করেছি এই সব অসহায় মানুষদের পাশে থাকার। আমাদের সীমিত অর্থনৈতিক অবস্থার মধ্যেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কখনো খাবার, কখনো কাপড়, কখনো বই খাতা, কখনো চিকিৎসার ব‍্যবস্থাও করে দিয়েছি। কখনো বা রাস্তার ভবঘুরে মানসিক ভারসাম্যহীণ মানুষটিকে একটি নিশ্চিত আশ্রয়ে ( ভবঘুরেদের আশ্রম) রেখে এসেছি।
আমাদের কিন্তু প্রতি নিয়ত অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। কখনো অর্থনৈতিকভাবে , কখনো সামাজিকভাবে, কখনো বা পারিবারিকভাবে। কিন্তু দিনের শেষে ঐ অসহায় মানুষদের হাসি, আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। এক স্বর্গীয় তৃপ্তি আমাদের গ্রাস করে। তাই সমস্ত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে নতুন উদ্যোগে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আসুন না, আজ 'World Caring Day' তে একটু অন‍্যের জন্য চিন্তা করি। যেন বলতে পারি - ভয় কিসের, আমরাও তো পাশেই আছি।
সবাই ভালো থাকুন, ধন‍্যবাদ 🙏- কৌশিক বিশ্বাস।
Date- 07.06.2026, Mob. 7076248777.
Our fb: Human Life Care NGO
YouTube :Human Life Care NGO
Website : www.hlcct.org.
বি:দ্র: 🔹 উপরের Social Media তে আমাদের সমস্ত Activities দেখা যাবে।

◼ সমাজের অসহায় মানুষের পাশে Human Life Care Charitable Trust -NGO ◼গত 18.04.2026 তারিখে সকালে আমাদের কাছে খবর আসে যে, রঘ...
23/04/2026

◼ সমাজের অসহায় মানুষের পাশে Human Life Care Charitable Trust -NGO ◼
গত 18.04.2026 তারিখে সকালে আমাদের কাছে খবর আসে যে, রঘুনাথপুর থানার অন্তর্গত ঝাড়ুখামার বাজারের কাছে , বছর 35-40 এর একটি মেয়ে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেরাচ্ছে। কোন কথা ও ঘরের সঠিক ঠিকানা বলতে পারছে না।
Human Life Care Charitable Trust ( NGO) এর সদস্যরা Raghunathpur P. S.এর উপস্থিতিতে তাকে উদ্ধার করে পুরুলিয়ায় ভারসাম্যহীন পথের মানুষদের রাখার আশ্রমে পৌঁছে দেয়। এই আশ্রমে তার থাকা ও চিকিৎসার সুব‍্যবস্থা করা হয়। সুস্থ হলে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হবে।
এইভাবে মানুষের সেবা, আমরা যেন চিরদিন করে যেতে পারি।
ধন্যবাদ 🙏- কৌশিক বিশ্বাস, আদ্রা, পুরুলিয়া।
Mob.No. 7076248777

🌑Human Life Care Charitable Trust -NGO সব সময় সমাজের অসহায় মানুষের পাশে🌑গত 05.03.2026 তারিখে সকালে আমাদের কাছে খবর আসে য...
06/03/2026

🌑Human Life Care Charitable Trust -NGO সব সময় সমাজের অসহায় মানুষের পাশে🌑
গত 05.03.2026 তারিখে সকালে আমাদের কাছে খবর আসে যে, রঘুনাথপুর থানার অন্তর্গত গপীনাথপুর গ্রামের অদূরে , বছর 35 এর একটি মেয়ে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেরাচ্ছে। ঘরের সঠিক ঠিকানা বলতে পারছে না।
Human Life Care Charitable Trust ( NGO) এর সদস্যরা Raghunathpur P. S.এর উপস্থিতিতে তাকে উদ্ধার করে পুরুলিয়ায় একটি মানসিক ভারসাম্যহীণ পথের মানুষদের রাখার আশ্রমে পৌঁছে দেয়। এই আশ্রমে তার থাকা ও চিকিৎসার ব‍্যবস্থা করা হয়। সুস্থ হলে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হবে।
আপনারা আমাদের সঙ্গে থাকুন, যেন মানুষের সেবা আমরা চিরদিন করে যেতে পারি।
ধন্যবাদ 🙏- কৌশিক বিশ্বাস, আদ্রা, পুরুলিয়া।
Mob.No. 7076248777

EYE CATARACT OPERATION     ( PHASE - 1 of 2026 )হিউম‍্যান লাইফ কেয়ার চ‍্যারিটেবল ট্রাস্ট ( Human Life Care Charitable Tr...
16/02/2026

EYE CATARACT OPERATION
( PHASE - 1 of 2026 )
হিউম‍্যান লাইফ কেয়ার চ‍্যারিটেবল ট্রাস্ট ( Human Life Care Charitable Trust ) এর পরিচালনায় , গত 14.02.2026 তারিখে, কয়েক জনের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানির অপারেশন, লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন,পাড়াতে করা হয়। অপারেশনের পর প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা প্রদান করা হয় এবং নিজ ঘরে পৌঁছেও দেওেয়া হয়। একুশ দিন পর আবার চোখ চেকআপ ও চশমা দেওয়া হবে।
বেশ কয়েক জনের ঘরে কাজ ও অসুস্থতার কারনে এখন ছানি অপারেশন করালেন না। তাদের পরের মাসে ব‍্যবস্থা করা হবে। তাই এখনো যারা ছানি অপারেশন করাতে ইচ্ছুক, অবিলম্বে যোগাযোগ করুন। এবার থেকে প্রতিমাসেই বিনামুল্যে অপারেশন করার ব‍্যবস্থা করা হয়েছে । চোখে ছানি হলে দীর্ঘদিন অপেক্ষা করার দিন শেষ। আমরা আছি তো, আপনাদের পাশে। শুধু একবার ফোন করুন । ধন‍্যবাদ- কৌশিক বিশ্বাস।
Mob.No. 7076248777

হিউম‍্যান লাইফ কেয়ার চ‍্যারিটেবল ট্রাস্ট ( Human Life Care Charitable Trust ) এর উদ্যোগে, গত 08.02.2026 তারিখে, অরবিন্দ ...
11/02/2026

হিউম‍্যান লাইফ কেয়ার চ‍্যারিটেবল ট্রাস্ট ( Human Life Care Charitable Trust ) এর উদ্যোগে, গত 08.02.2026 তারিখে, অরবিন্দ পল্লিতে সংস্থার ' কুসুম দোলা সেবা কেন্দ্রে ' বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি (Eye Cataract) অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রায় শতাধিক মানুষ চোখ পরীক্ষা করান । পনেরো জনকে চোখের ছানি অপারেশনের জন‍্য নির্বাচন করা হয়। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন,পাড়া তে সম্পূর্ণ নিখরচায় অপারেশনের ব‍্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চশমা ও দেওয়া হবে। ধন‍্যবাদ- কৌশিক বিশ্বাস।
Mob.No. 7076248777

Free Eye Examine & Cataract Operation Camp at Arabinda Pally, Adra, Purulia on 08.02.2026.
03/02/2026

Free Eye Examine & Cataract Operation Camp at Arabinda Pally, Adra, Purulia on 08.02.2026.

Address

PANCHUDANGA, ADRA
Adra
723121

Telephone

+917076248777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Human Life Care - NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Human Life Care - NGO:

Shortcuts

Share

Category