15/06/2021
আজ শান্তিরবাজার কলশিমুখ এডিসি ভিলেজে সিপিআই নেতা তথা AIYF রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং'এর নেতৃত্বে কোরোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে মাস্ক, স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয় | এছাড়াও কলশিমু স্কুল, বাজার সহ আসাপাশে স্যানিটাইজ করা হয় |
05/06/2021
বর্তমান কোরোনা মহামারীতে সারা রাজ্যে কারফিউ চলছে. এই অবস্থায় সবচেয়ে দুরবস্থায় আছে এডিসি এলাকার জনগন | এই পরিস্থিতিতে সারা রাজ্যেই ক্ষমতা অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে AIYF এনং পিপলস রিলিফ কমিটি | আজ শান্তিরবাজার মহকুমায় বকাফা ব্লকে অন্তর্গত প্রত্যন্ত রান্তাফা পাড়া এডিসি ভিলেজে AIYF এবং পিপলস রিলিফ কমিটির উদ্যোগে প্রায় ৫০'টি পরিবার কে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় | উপস্থিত ছিলেন সিপিআই নেতা তথা AIYF রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং, AIYF নেতা ক্ষুদিরাম রিয়াং, অমেন্দ্র রিয়াং, আব্রাহাম রিয়াং, রঞ্জন রিয়াং, কিষান সরকার | সিপিআই তথা AIYF নেতৃত্ব কে কাছে পেয়ে গ্রামের মানুষ তাদের দুরবস্থার চিত্র তুলে ধরেন |
23/05/2021
আজ শান্তিরবাজারের গিধ্যকুমার পাড়ায় প্রায় ১০০'টি পরিবারের মধ্যে সাবান এবং মাস্ক তুলে দেয় AIYF কর্মী সমর্থকরা | কর্মসূচিটির নেতৃত্ব দেন AIYF রাজ্য সহ-সম্পাদক কমরেড সত্যজিৎ রিয়াং|
20/05/2021
তারিখ :১৯-৫-২১
বর্তমান কোরোনা মহামারীতে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলো পিপলস রিলিফ কমিটি | কোরোনা মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যর্থে গতকালই সিপিআই সদর বিভাগীয় পরিষদের তত্ত্বাধানে গঠিত হয় পিপলস রিলিফ কমিটি | আজ সকালেই শহরের জয়নগর এলাকা থেকে কমিটির স্বেচ্ছাসেবকদের কাছে ফোন আসে ঘরের তৈরী খাবার এবং কিছু ওষুধ পত্রের জন্য | দুপুরের মধ্যেই এই পরিবারের কাছে বাড়ির রান্না করা খাবার এবং ঔষধ পৌঁছে দেই পিপলস রিলিফ কমিটির স্বেচ্ছাসেবক | রামনগর এলাকা থেকে কতিপয় ভদ্রলোক ফোন করে বলেন পরিবার চালাতে কষ্ট হচ্ছে, কিছু সাহায্য চাই | জনৈক ভদ্রলোকের হাতে পিপলস রিলিফ কমিটির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন পিপলস রিলিফ কমিটির মুখ্য উপদেষ্টা ডাঃযুধিস্থির দাস | এই ভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে পিপলস রিলিফ কমিটি |