Students For Seva - SFS Tripura

Directions

Students For Seva -  SFS Tripura YOUTH ORGANAIZATION

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিকতার এক সুন্দর উদ্যোগ 🇮🇳আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের ঊনকোটি জ...
15/08/2026

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিকতার এক সুন্দর উদ্যোগ 🇮🇳

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের ঊনকোটি জেলার অন্তর্গত ফটিকরায় সম্পর্ক স্থান-এর উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনাথ আশ্রমে গিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়।

শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশুর ভবিষ্যৎ—এই সুন্দর ভাবনাকে সামনে রেখে আমাদের এই ছোট্ট প্রয়াস। ✨📚🖊️

“সেবাই সংগঠনের শক্তি, শিক্ষাই ভবিষ্যতের পথ।”

🇮🇳 জয় হিন্দ!
বন্দে মাতরম 🇮🇳
Students For Seva

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), ত্রিপুরা প্রদেশের ধ...
15/08/2026

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳

আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), ত্রিপুরা প্রদেশের ধলাই জেলার সালেমা নগর শাখার উদ্যোগে ‘স্টুডেন্ট ফর সেবা’-এর পক্ষ থেকে সালেমা হাসপাতালে মিষ্টি বিতরণ করা হয়।

এই কার্যক্রমের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনন্দ হাসপাতালের রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি মানবসেবা ও সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ধলাই জেলা সেবার্থী বিদ্যার্থী সংযোজক শ্রী কিষান নমঃশূদ্র, সালেমা নগর শাখার সভাপতি এবং অন্যান্য কার্যকর্তাগণ।

🇮🇳 সেবা, সংস্কার ও দেশপ্রেমের আদর্শে বিদ্যার্থী শক্তি এগিয়ে চলুক।

বন্দে মাতরম্। 🇮🇳

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের,খয়েরপুর নগর শাখার উদ্যোগে খারচি পূজার দ্বিতীয় দিনে আয়োজিত জলসত্র ও ব...
24/07/2026

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের,খয়েরপুর নগর শাখার উদ্যোগে খারচি পূজার দ্বিতীয় দিনে আয়োজিত জলসত্র ও বুক স্টল-এর কিছু সুন্দর মুহূর্ত।
পথচারী ও ভক্তদের জন্য শীতল পানীয় জলের সেবা এবং জ্ঞানচর্চার প্রসারে বইয়ের স্টলের মাধ্যমে সমাজসেবার এক আন্তরিক প্রয়াস। সেবাই আমাদের সংকল্প, সমাজের কল্যাণেই আমাদের অঙ্গীকার।
"ছাত্রশক্তি – রাষ্ট্রশক্তি" 🧡📚💧

পবিত্র খারচি পূজার শুভ সূচনায় আজ প্রথম দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের খয়েরপুর নগর শাখার উদ্যোগে...
22/07/2026

পবিত্র খারচি পূজার শুভ সূচনায় আজ প্রথম দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের খয়েরপুর নগর শাখার উদ্যোগে জলসত্রের শুভ উদ্বোধন করা হয়।

এই সেবামূলক উদ্যোগের মাধ্যমে পূজায় আগত ভক্ত ও সাধারণ মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে। মানবসেবাই আমাদের অঙ্গীকার—সমাজের কল্যাণে, মানুষের পাশে, সর্বদা।🧡🙏

ভারত মাতা কি জয়।
ছাত্র শক্তি – রাষ্ট্র শক্তি।

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই সাংগঠনিক জেলার অন্তর্গত তেলিয়ামুড়া নগর শাখার উদ্যোগে বিদ্যার্থী পরিষদের প্রতিষ...
14/07/2026

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই সাংগঠনিক জেলার অন্তর্গত তেলিয়ামুড়া নগর শাখার উদ্যোগে বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বাধারঘাট নগর শাখার উদ্যোগে বাধারঘাটের অন্তর্গত ভারত সেবা আশ্রম সংঘ আশ্রমে ছোট শিক্ষার্থী ভ...
29/06/2026

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বাধারঘাট নগর শাখার উদ্যোগে বাধারঘাটের অন্তর্গত ভারত সেবা আশ্রম সংঘ আশ্রমে ছোট শিক্ষার্থী ভাইদের মধ্যে বস্ত্র ও স্বল্পাহার বিতরণ করা হয়।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটানোর এক ক্ষুদ্র প্রয়াস করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রান্তের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পাদক শ্রী রবীশঙ্কর হালদার, বাধারঘাট নগর সম্পাদক শ্রী অনির্বাণ সাহা এবং স্টেট সোশ্যাল মিডিয়া কনভেনার নয়ন দাস ভাই।

মানবসেবার মহান উদ্দেশ্যে কমলপুর হাসপাতালে চিকিৎসাধীন এক গুরুতর অসুস্থ রোগীর জীবন রক্ষার্থে আজ দুপুরে কমলপুর হাসপাতালে স্...
09/06/2026

মানবসেবার মহান উদ্দেশ্যে কমলপুর হাসপাতালে চিকিৎসাধীন এক গুরুতর অসুস্থ রোগীর জীবন রক্ষার্থে আজ দুপুরে কমলপুর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের সেবার্থ বিদ্যার্থী সংযোজিকা সুশ্রী সুস্মিতা দেব।🩸🩸🧡

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ Student for Seva ত্রিপুরা প্রদেশের ঊনকোটি জেলার অন্তর্গত ফটিকরায় নগর শাখার পক্ষ থেকে হাসপ...
28/05/2026

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ Student for Seva ত্রিপুরা প্রদেশের ঊনকোটি জেলার অন্তর্গত ফটিকরায় নগর শাখার পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ভোজন সামগ্ৰি তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সহ-সম্পাদীকা সুশ্রী চয়নিকা সরকার।

“মোহরছড়ার ঐতিহ্যবাহী চড়ক মেলাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলনগর নগর শাখার অন্তর্গত মোহরছড়া স্কুল শাখ...
15/04/2026

“মোহরছড়ার ঐতিহ্যবাহী চড়ক মেলাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কমলনগর নগর শাখার অন্তর্গত মোহরছড়া স্কুল শাখার উদ্যোগে জলসত্রের আয়োজন করা হয়।🧡🧡🙏


মানবসেবার মহান উদ্দেশ্যে কমলপুর হাসপাতালে চিকিৎসাধীন এক গুরুতর অসুস্থ রোগীর জীবন রক্ষার্থে আজ সন্ধ্যায় কমলপুর হাসপাতালে...
08/02/2026

মানবসেবার মহান উদ্দেশ্যে কমলপুর হাসপাতালে চিকিৎসাধীন এক গুরুতর অসুস্থ রোগীর জীবন রক্ষার্থে আজ সন্ধ্যায় কমলপুর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করেন ত্রিপুরা প্রদেশ সেবার্থ বিদ্যার্থী সংযোজিকা সুশ্রী সুস্মিতা দেব।

Address

Agartala
799007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students For Seva - SFS Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category