10/10/2026
আজ দেশে অত্যন্ত বিপজ্জনক ও গুরুতর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
দেশের ১৪০ কোটি মানুষ, যাঁরা শান্তি ও সম্প্রীতির সঙ্গে ভারতের উন্নয়নে সহযোগিতা করছেন, তাঁদের মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
আর এই কাজ কারা করছে? দুটি অরাজকক গোষ্ঠী। একটি গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ‘INDI জোট’-এর নেতা রাহুল গান্ধী এবং অন্য গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী CJP।
আমি এই দুই গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, ভারতের জনগণ আপনাদের এই উদ্দেশ্যগুলি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন।
আজ দেশে অরাজকতা সৃষ্টির যে প্রতিযোগিতা চলছে - কে আরও বেশি অস্থিরতা তৈরি করতে পারে - আপনাদের সেই উদ্দেশ্য কখনও সফল হবে না।
জনগণ আপনাদের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তা সে রাহুল গান্ধীর INDI জোটই হোক কিংবা অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল।
জনগণ যখন আপনাদের প্রত্যাখ্যান করেছেন এবং গণতন্ত্র যখন আপনাদের শাস্তি দিয়েছে, তখন সেই পরাজয় মেনে নিয়ে শিক্ষা নেওয়ার পরিবর্তে তারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছেন।
আমি বলতে চাই, আপনাদের এই প্রচেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি বিদেশি শক্তির ইঙ্গিতেও পরিচালিত হচ্ছে। দেশ সম্পূর্ণভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং ধারাবাহিক বৈশ্বিক সংকট সত্ত্বেও নিরন্তর অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।
কিন্তু দেশের এই অগ্রগতি আপনাদের সহ্য হচ্ছে না। ভারতের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি আপনারা মেনে নিতে পারছেন না।
আজ ভারত যেভাবে আত্মনির্ভর ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে এগিয়ে চলেছে, তা আপনাদের সহ্য হচ্ছে না। বিদেশি শক্তির ইঙ্গিতে আপনারা যেভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তার পরিপ্রেক্ষিতে আমি স্পষ্টভাবে বলতে চাই - ভারতের গণতন্ত্রের শক্তি অপরিসীম। দেশের সমস্ত দেশপ্রেমিক ও রাষ্ট্রপ্রেমী মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের এই অপচেষ্টা ও কুপরিকল্পনা ব্যর্থ করে দেবেন।
গত ১২ বছরে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আমরা দেশকে ভয়ের পরিবেশ থেকে বের করে এনেছি এবং সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করার প্রচেষ্টা চালিয়েছি। দেশকে নকশালবাদ থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনও শহুরে নকশাল মানসিকতায় বিশ্বাসী কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত রয়েছেন।
রাহুল গান্ধী, আপনাদের কোনও উদ্দেশ্যই কখনও সফল হবে না। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং INDI জোটের নেতারা যেভাবে ভাষা প্রয়োগ করছেন, তথাকথিত যুব নেতৃত্ব যেসব বক্তব্য রাখছে, ভারতের যুবসমাজ তা দেখছে।
ভারতের যুবসমাজ ভারতীয় সংস্কৃতি ও গণতন্ত্রের সঙ্গে যুক্ত। ভারতীয় সংবিধানের প্রতি তাদের অঙ্গীকার রয়েছে। আর সেই কারণেই আপনাদের এই ধরনের শব্দচয়ন ও ভাষা ভারতের জনগণ কখনও মেনে নেবেন না।
আপনারা যেভাবে দেশের সাংবিধানিক কাঠামো ও গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছেন এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সম্পর্কে যেভাবে অসম্মানজনক ভাষা ব্যবহার করছেন, তা দেশের ১৪০ কোটি মানুষ কখনও মেনে নেবেন না। এর জন্য আপনাদের অবশ্যই শাস্তি পেতে হবে।
এর পাশাপাশি আজ আমি আপনাদের স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই - যেসব বিদেশি শক্তির ভরসায় আপনারা নিজেদের বিক্রয়যোগ্য রাজনীতি চালাচ্ছেন এবং যাদের সঙ্গে আঁতাত করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, আপনাদের সেই অশুভ উদ্দেশ্য কখনও সফল হবে না।
মিথ্যার আশ্রয় নিয়ে সংবিধানের নামে গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো আসলে জনাদেশের প্রতি অসম্মান প্রদর্শন করা।
দেশের জনগণ যাঁকে জনাদেশ দিয়েছেন এবং যাঁর প্রতি আস্থা প্রকাশ করেছেন, তিনিই দেশের নেতৃত্ব দিচ্ছেন।
বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে আপনাদের পরাজয় ও হতাশা প্রমাণ করছে যে আপনারা এই দেশকে শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে দিতে চান না।
কিন্তু আজ আমি আপনাদের সতর্ক করে দিতে চাই - ভারতীয় জনতা পার্টি এবং দেশের দেশপ্রেমিক জনগণ আপনাদের এর যোগ্য জবাব দেবেন।
আজ যেভাবে দেশে উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, ভারত সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি, বিজেপির কার্যকর্তারাও জনগণের মধ্যে থেকে আপনাদের এই অপচেষ্টা প্রতিহত করবেন।
আজ নতুন ভারতের রূপ নির্মাণে প্রধানমন্ত্রী মোদীজি যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং দেশের ১৪০ কোটি মানুষের কাছ থেকে যে আস্থা অর্জন করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা দেশের জনগণকে স্পষ্টভাবে আশ্বস্ত করছি - দেশের উন্নয়নের প্রতি আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা নিশ্চিত করব, দেশের জনগণ যেন শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারেন। আপনাদের দেওয়া আস্থাকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত করব।
দেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরে সক্রিয় - এই ধরনের সমস্ত শক্তির বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করব।
-বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন জি। Part 11