09/04/2026
সবকিছু পাওয়ার এই ইঁদুর দৌড়ের পৃথিবীতে ১৭ বছরের এক কিশোর নিঃশব্দে শিখিয়ে গেল—প্রকৃত দান কাকে বলে।
হারিয়ে যাওয়ার মাঝেও জীবনকে বিলিয়ে দেওয়া যায়।
আহমেদাবাদের এক সাধারণ সন্ধ্যা। ১৭ বছরের কিশোর কৃষ আকবরী তার বাবার মতো ফিজিওথেরাপিস্ট হওয়ার স্বপ্ন বুকে নিয়ে জীববিদ্যা (biology) ক্লাসের উদ্দেশ্যে বেরিয়েছিল।
কিন্তু সে আর পৌঁছাতে পারেনি।
রাস্তায় হঠাৎ একটি নীলগাইয়ের (বন্য প্রাণী) সাথে তার ধাক্কা লাগে।
সেই অভিঘাত ছিল মারাত্মক। মাথায় গুরুতর চোট এবং প্রচুর রক্তক্ষরণ। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে তাকে 'ব্রেইন-ডেড' বা মস্তিষ্ক-মৃত ঘোষণা করা হয়।
এমন এক মুহূর্ত, যার জন্য কোনো বাবা-মা-ই প্রস্তুত থাকেন না। কিন্তু সেই কঠিন সময়েও তার পরিবার এমন এক সিদ্ধান্ত নিয়েছিল যা সবকিছু বদলে দেয়।
তারা মৃত্যুকে নয়, জীবনকে বেছে নিয়েছিলেন।
কৃষের হৃদপিণ্ড অন্য একজনের শরীরে স্পন্দিত হতে শুরু করল।
তার ফুসফুস অন্য কাউকে নতুন করে শ্বাস নিতে সাহায্য করল।
তার দুটি কিডনি দুজনকে দিল দ্বিতীয়বার বেঁচে থাকার সুযোগ।
আর তার কর্নিয়া দু'চোখে ফিরিয়ে আনল পৃথিবীর আলো।
যখন তার পরিবার তাকে শেষ বিদায় জানাচ্ছিল…
…ঠিক তখনই তার শরীরের বিভিন্ন অংশ অন্য কোথাও নতুন জীবনের সূচনা করছিল।
তার বাবা বলেছিলেন, "আমাদের মনে হয়েছিল এভাবেই সে বেঁচে থাকবে।"
আর সে বেঁচে রইল।
শুধু স্মৃতিতে নয়—অন্যের হৃদস্পন্দনে, অন্য কারো প্রশ্বাসে, আর কারো ফিরে পাওয়া দৃষ্টির মাঝে।
To pledge for organ donation, visit:
https://notto.abdm.gov.in
For assistance, call the 24×7 toll-free helpline: 1800 11 4770
09/04/2026
আপনারাও আমাদের সঙ্গী হন, হাত বাড়ান সচেতন ত্রিপুরা গড়ে তুলতে।
To pledge for organ donation, visit:
https://notto.abdm.gov.in
For assistance, call the 24×7 toll-free helpline: 1800 11 4770
08/04/2026
https://x.com/fpjindia/status/2040099196364366162?s=20
Mumbai News: Brain-Dead Woman’s Organ Donation Saves Multiple Lives, Heart And Liver Transplants Successful After Green Corridor
For assistance, call the 24×7 toll-free helpline: 1800 11 4770
Free Press Journal (@fpjindia) on X
07/04/2026
কারো কাছে আপনি কেবল একজন মানুষ, আবার কারো কাছে আপনিই হতে পারেন বেঁচে থাকার শেষ সম্বল।
বর্তমানে হাজার হাজার মানুষ শুধুমাএ একটি অঙ্গের অভাবে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনার একটি সিদ্ধান্ত কারো বাবার হাসি, কারো মায়ের আশীর্বাদ বা কারো সন্তানের ভবিষ্য়ৎ ফিরিয়ে দিতে পারে।
আপনি কী তৈরি কারো জীবনের সেই হারানো অংশ হয়ে উঠতে?
To pledge for organ donation, visit:
https://notto.abdm.gov.in
For assistance, call the 24×7 toll-free helpline: 1800 11 4770
06/04/2026
অঙ্গদান কী?
অঙ্গ প্রতিস্থাপন কী?
To pledge for organ donation, visit:
https://notto.abdm.gov.in
For assistance, call the 24×7 toll-free helpline: 1800 11 4770
02/04/2026
আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতিটি মানুষ স্বতন্ত্র, আর সেই স্বাতন্ত্র্যকে সম্মান জানানোই আমাদের লক্ষ্য়। আসুন, অটিজম আক্রান্ত ব্য়ক্তিদের প্রতি সহানুভূতিশীল হই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি যেখানে সবাই সমান মর্যাদা পায়।
SOTTO এিপুরা-র পক্ষ থেকে অটিজম সচেতনতায় আমাদের অঙ্গীকার।
#অটিজম_সচেতনতা #এিপুরা
01/04/2026
বন্ধুর কিডনি দিয়ে বাঁচল বন্ধুর প্রাণ।
বাবার স্নেহে বাঁচল ছেলের প্রাণ।
জি.বি.পি হাসপাতালে সম্পন্ন হল সপ্তম কিডনি প্রতিস্থাপন।
আপনিও এগিয়ে আসুন এই মহৎ কাজে, শপথ নিন মরণোওর অঙ্গদানের। আপনার জীবন শেষে প্রাণ বাঁচান আরও ৯ জন মানুষের। বেঁচে থাকুন মৃত্য়ুর পরেও।
যোগাযোগ করুন: ১৮০০ ১১৪ ৭৭০ এই নম্বরে
অথবা নিজের নাম নথিভুক্ত করুন: NOTTO(National organ & Tissue Transplant organization) এই ওয়েবসাইটে
30/03/2026
সুস্থ দেহ, সুন্দর জীবন: যত্ন নিন আপনার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ গুলির। STATE ORGAN DONATION | SOTTO TRIPURA | GBP | AGMC
Take care of your Vital organs.
19/03/2026
To pledge for organ donation, visit:
https://notto.abdm.gov.in
For assistance, call the 24×7 toll-free helpline: 1800 11 4770
17/03/2026
How much do you know about organ and tissue donation? Let's test your knowledge!
To pledge for organ donation, visit:
https://notto.abdm.gov.in
For assistance, call the 24×7 toll-free helpline: 1800 11 4770