20/02/2026
COLLEGE FEST✨✨
page of Sir R.N.Mukherjee Govt. Polytechnic
(Basirhat Government Polytechnic)
20/02/2026
COLLEGE FEST✨✨
23/01/2026
Birthday celebration of Netaji Subhas Chandra Bose a pivotal, radical leader in India's freedom struggle.
Jay Hind 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
Sir R N Mukherjee Government Polytechnic
19/01/2026
SCIENCE EXHIBITION
SIR R N MUKHERJEE GOVERNMENT POLYTECHNIC
23/12/2025
আগামীকাল (মঙ্গলবার) ২৩.১২.২০২৫ তারিখে বসিরহাট স্যার রাজেন্দ্র নাথ মুখার্জী গভঃ পলিটেকনিকে টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণ হবে।
উক্ত অনুষ্ঠালে উপস্থিত থাকবে থাকবেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী
Dr Ramkrishna Das,
Associate Professor
Satyendra Nath Bose National Centre for Basic Sciences
গবেষণার বিষয়: তিনি মহাকাশের উজ্জ্বল মৌলিক ঘটনাগুলি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে তার তাপমাত্রা, রসায়ন ও গঠনের রহস্য উদ্ঘাটনে কাজ করেন।
#ডঃ_রামকৃষ্ণ_দাস আগামী ২৩.১২.২০২৫ তারিখে ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ ও মহাজাগতিক রহস্য সম্পর্কে একটা উন্মাদনা তৈরী করতে উপস্থিত বসিরহাটের স্যার রাজেন্দ্র নাথ মুখার্জী গভঃ পলিটেকনিকে। উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করার সাথে সাথে টেলিস্কোপের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে মহাকাশে বিচরণ করাবেন।
21/12/2025
আগামী সোমবার (২২.১২.২০২৫) ও মঙ্গলবার (২৩.১২.২০২৫) দুইদিন ব্যাপি বসিরহাটের #স্যার_রাজেন্দ্র_নাথ_মুখার্জ্জী_গভঃ_পলিটেকনিকে
সায়েন্স আউটরিচ ও সায়েন্স এক্জিবিশন অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত অনুষ্ঠানে ভারতবর্ষের প্রথিতযশা বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন।
আগামী সোমবার (২২.১২.২০২৩ তারিখে) উপস্থিত থাকবেন #ডঃ_অরিজিৎ_হালদার (Assistant Professor of Satyendra Nath Bose National Centre for Basic Sciences)
তাঁর গবেষণা কোয়ান্টাম পদার্থবিদ্যার *মৌলিক তত্ত্ব* থেকে শুরু করে *আধুনিক প্রযুক্তিতে প্রয়োগযোগ্য ফেনোমেনা* — যেমন কোয়ান্টাম কম্পিউটেশন ও আলো-পদার্থ মিথস্ক্রিয়া — সবটিই অন্তর্ভুক্ত।
#ডঃ_অরিজিত_হালদার আগামী ২২.১২.২০২৫ তারিখে বসিরহাট স্যার রাজেন্দ্র নাথ মুখার্জী গভঃ পলিটেকনিকে এই বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে বর্তমান প্রযুক্তি বিজ্ঞানের চেতনাকে উন্নীত করতে " #কোয়ান্টাম_ইরেজার_এক্সপেরিমেন্ট" হাতে কলমে করে দেখাবেন।*
20/12/2025
আগামী সোমবার (২২.১২.২০২৫) ও মঙ্গলবার (২৩.১২.২০২৫) দুইদিন ব্যাপি বসিরহাটের #স্যার_রাজেন্দ্র_নাথ_মুখার্জ্জী_গভঃ_পলিটেকনিকে
সায়েন্স আউটরিচ ও সায়েন্স এক্জিবিশন অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত অনুষ্ঠানে ভারতবর্ষের প্রথিতযশা বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন।
আগামী সোমবার (২২.১২.২০২৩ তারিখে) উপস্থিত থাকবেন #ডঃ_অভিজিত_চৌধুরী (Associate Professor of Satyendra Nath Bose National Centre for Basic Sciences)
#বক্তব্য_বিষয়–
ট্রাইবোইলেকট্রিসিটির মাধ্যমে আশপাশের যান্ত্রিক শক্তি আহরণ (Harvesting Ambient Mechanical Energy Using Triboelectricity।
ডঃ অভিজিত চৌধুরী (Associate Professor) বর্তমানে সত্যেন্দ্র নাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর Condensed Matter and Materials Physics বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। তার গবেষণার মূল বিষয় হলো আধুনিক কনডেন্সড ম্যাটার ফিজিক্স ও ম্যাটেরিয়ালস সাইন্স। এখানে বিভিন্ন পদার্থের ইলেকট্রনিক, অপটিক্যাল ও স্ট্রাকচারাল গুণাবলি বিশ্লেষণ করা হয়।
ঘর্ষণ ও স্পর্শের ফলে যে তড়িৎশক্তি উৎপন্ন হয় সেটার সাহায্যে পরিবেশ থেকে কিভাবে যান্ত্রিক শক্তি আহরন করা যায় সেই বিষয়ে আলোকপাত করবেন।
18/12/2025
SCIENCE OUTREACH PROGRAMME
SIR R N MUKHERJEE GOVERNMENT POLYTECHNIC
DATE: 22ND AND 23RD DECEMBER 2025
15/12/2025
as a part of
India International Science Festival (IISF), 2023
আগামী সপ্তাহে #সোমবার_মঙ্গলবার_(২২.১২.২০২৩, ২৩.১২.২০২৫), সত্যেন্দ্রনাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এবং স্যার রাজেন্দ্র নাথ মুখার্জ্জী গভঃ পলিটেকনিকের যৌথ উদ্যোগে বসিরহাটের স্যার রাজেন্দ্র নাথ মুখার্জ্জী গভঃ পলিটেকনিকে দুই দিন ব্যাপী সায়েন্স আউটরিচ ও সায়েন্স এক্জিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো, গ্রামাঞ্চল ও মফঃস্বলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরী করা এবং বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী মানবসম্পদ গড়ে তোলা, যার মাধ্যমে আগামীদিনে ভারতবর্ষ, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের দরবারে সুনাম অর্জন করবে।
এই অনুষ্ঠানে অংশগ্রহন করবেন বিভিন্ন পলিটেকনিক, কলেজ, আইটিআই ও স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাগন। ছাত্রছাত্রীদের নাম অলরেডি বিভিন্ন পলিটেকনিক,কলেজ ও স্কুলগুলো থেকে সংগ্রহের কাজ শেষ হয়ে গেছে।।
এই অনুষ্ঠানের মূল বক্তাগন, সত্যেন্দ্র নাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এবং ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের স্বনামধন্য অধ্যাপক এবং গবেষকবৃন্দ।
১) অধ্যাপক ডঃ গুরু প্রসাদ কর (ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, কোলকাতা)
২) অধ্যাপক ডঃ মানিক বণিক (সত্যেন্দ্রনাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস)
৩) অধ্যাপক ডঃ রামকৃষ্ঞ দাস (সত্যেন্দ্রনাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস)
৪) অধ্যাপক ডঃ অরিজিৎ হালদার (সত্যেন্দ্রনাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস)
৫) অধ্যাপক ডঃ অভিজিত চৌধুরী (সত্যেন্দ্রনাথ বোস ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস)
৬) অধ্যাপক শ্বেতাদ্রী ঘোষ (স্যার রাজেন্দ্র নাথ মুখার্জী গভঃ পলিটেকনিক)
এছাড়াও থাকছেন বিভিন্ন পলিটেকনিকের অধ্যাপকগন।
ছাত্রছাত্রীদের হাতেকলমে বিজ্ঞান বোঝার জন্য থাকছে বিভিন্ন বিজ্ঞানের মডেল।
সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো স্কাই ওয়াচ এবং হাতেকলমে কোয়ান্টাম ইরেজার পরীক্ষা।
সকলে যাতে বাড়ীতে বসেও উপলব্ধি করতে পারে তার জন্য ছোট ছোট ভিডিও লাইভ করা হবে।
প্রোগ্রাম শিডিউল অ্যাটাচ করা আছে নীচে।
11/12/2025
ONLINE REGISTRATION
Academic session 2025-26
Last date:17.12.2025
11/11/2025
National Education Day Celebration..
Sir Rajendra Nath Mukherjee Govt. Polytechnic..
07/11/2025
Quiz competition
Sir R N Mukherjee Government Polytechnic
14/10/2025
Mahindra All India Talent Scholarship 2025
For 1st year Diploma Students
Last date 31st October 2025