Nirapad Basirhat

Nirapad Basirhat

Share

Official page of CPI(M), Basirhat

29/05/2026

বসিরহাট দক্ষিণ এর তৃণমূলের দস্যু রত্নাকর বিধায়ক, বাল্মিকী হয়ে সি পি আই এম ভূত দেখছেন। আসলে ভালো তৃনমূল সেজে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে সস্ত্রীক জেলযাত্রা বাঁচাতে চাইছেন। ঠিকই বলেছেন আপনার মতো সমাজবিরোধী চোর লুটেরাদের বিরোধী তো সিপিএম হবেই, কারণ এসবের সাথে কোনদিন সিপিএম আপোষ করেনি, তাই আজও বামেদের নেতাদের চোর কেউ বলে না আর পালাতে হয়না, আজও আপনাদের অত্যাচার সহ্য করে সারা রাজ্যের সাথে বসিরহাটে বুক চিতিয়ে লালঝাণ্ডা লড়ছে।
আপনি তৃনমূল কংগ্রেস করে চুরি দূর্নীতি তোলবাজী রাহাজানি পুলিশকে ব্যবহার করে, হার্ডওয়ার দোকানের সেলসম্যান থেকে আজ নামে বেনামে কত কোটির সম্পত্তি বানিয়েছেন সারা বসিরহাটের মানুষ জানেন। তাই আতঙ্কে ভুলভাল বকছেন আর বিজেপির কাছে আসাট জন্য সিপিএমের বিরুদ্ধে বলছেন।ইতিহাস ভুলিয়ে দেওয়া যায়না।
সামান্য কয়েকটি নমুনা দেওয়া হলো, আপনার সতীত্বের কাহিনী বলতে গেলে রাত কাবার হয়ে যাবে।
১)আপনি এমন নেতা, যোগ্যদের বঞ্চিত করে বসিরহাট কলেজে অনৈতিকভাবে নিজের সরকারি চাকরি করে নিয়েছেন। বহুদিন থেকে বসিরহাট কলেজটাকে ব্যবসা তোলাবাজীর জায়গা করেছেন। কলেজে বিরোধী শূন্য করেছেন। বকলমে ছাত্র সংসদের নামে কোটি কোটি টাকা ফেস্ট এর নামে লুটেছেন।
২) ২০১৫ সালে ১৫ নং ওয়ার্ডে তৃনমূলের নির্বাচিত কাউন্সিলারকে ক্ষমতাবলে জোর করে সরিয়ে দিয়ে নিজের স্ত্রীকে কাউন্সিলার পদে দাঁড় করান। আপনার কাজের জন্য গোহারা হারতেন জেনে, মিনাখাঁর আয়ুব গাজীর মস্তানবাহিনী দিয়ে বোমা গুলি চালিয়ে বুথ দখল করে ১৫ নং ওয়ার্ডে লুটের কাউন্সিলর করেছিলেন স্ত্রীকে। ২২ সালেও কাউকে ভোট না দিতে দিয়ে ৪০০০ বেশী ভোটে জিতিয়ে স্ত্রী কে চেয়ারম্যানও করেছেন। ক্ষমতায় থেকেও ১৬,১৯,২১,২৪, সব নির্বাচনেই আপনার নিজের বুথ ও ওয়ার্ডে প্রতিবারই গোহারা হেরেছেন, এবারও সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও ৫ টি বুথেই হেরেছেন। এতই মানুষ আপনাকে ভালোবাসে।
৩) এই সময়ে জমি বাড়ী কেনাবেচা তোলাবাজী বকলমে প্রমোটরী করে কত সম্পত্তি করেছেন তার কুল কিনারা নেই।বসিরহাটে পুকুর ভরাট, বেআইনী বিল্ডিং, প্রতিটাতে আপনার নামে বেনামে পার্টনার আছে। সরকারি পৌরসভার সম্পত্তি লিজ দিয়ে লাক্সারি ফরচুনা গাড়ী, সপার্সদ কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় বছরে ভ্রমণে যান কাদের টাকায়, মানুষ সব জানে। ওয়ার্ডে কত ডিসপুট জমি নিজের সম্পত্তি করেছেন তা কারো অজানা না। আপনার হাত ধরে ভাইপোর ক্যামাক ষ্ট্রীট অফিসে ৭৫/২৫ এর তোলাবাজী কত কোটি লেনদেন হতো বলবেন।
৪) পৌরসভা থেকে কত কোটি টাকা আত্মসাৎ করেছেন সে সাধারণ মানুষ না, আপনার দলের ৯ জন কাউন্সিলর নগরোন্নয়ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। পৌরসভাকে লুট করেছেন।
আর বেশী লিখলাম না।
সস্ত্রীক আপনার জেলযাত্রা অনিবার্য। তাই বিজেপিতে যোগ দিয়ে বাঁচতে চাইছেন। বিজেপি সরকার কি করবে সময় বলবে। তবে আপনি ঠিকই বুঝতে পেরেছেন বাংলার আগামী ভবিষ্যৎ সিপিএম। আর এখন পার পেলেও ভবিষ্যতে পার পাবেন না, তাই সিপিএমের ভূত দেখছেন। এ ডর আচ্ছে লাগি।

Photos from Nirapad Basirhat's post 26/05/2026

বসিরহাট রেল স্টেশনে হকার বন্ধুদের সঠিক পুনর্বাসনের দাবিতে এবং আলোচনা ছাড়া কোনো হকার বন্ধুদের উচ্ছেদ করা যাবে না এই দাবিতে স্টেশন মাস্টারের কাছে CITU এর ডেপুটেশন কর্মসূচি।
A Arefin Ahmed Raju
CPIM West Bengal
CPI Basirhat

26/05/2026

বসিরহাট রেল স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে CITU এর বিক্ষোভ, কর্মসূচি

19/05/2026

যোগাযোগ করুন। টাকি ও বসিরহাট কলেজ।

Photos from Nirapad Basirhat's post 19/05/2026

বসিরহাট দক্ষিণ ১ এরিয়া কমিটির অন্তর্গত নিমদারিয়া কোদালিয়া অঞ্চলের শাকচুরা বাজারে CPI(M) পার্টির কার্যালয় উদ্বোধন।১৫ বছর পরে এখানে লাল পতাকা উড়ল।
CPIM West Bengal
CPIM North 24 PGS - Voice of Democracy
CPI Basirhat

18/05/2026

বসিরহাট দক্ষিণ ১ এরিয়া কমিটির অন্তর্গত নিমদারিয়া কোদালিয়া অঞ্চলের CPI(M) পার্টির কার্যালয় উদ্বোধন।

Want your business to be the top-listed Government Service in Basirhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Townhall, Natun Bazar
Basirhat
743411