BJP Rajnagar Mandal 49 No Booth

Directions

BJP Rajnagar Mandal 49 No Booth Official page of 49 No Booth 34 Rajnagar Mandal. Bhartiya Janata Party Jindabad
(1)

07/10/2026
07/10/2026
07/10/2026
07/10/2026

রাজ্যের রেশন ভোক্তাদের ঘরে উৎসবের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

বিশেষ উৎসবকালীন বরাদ্দ হিসেবে অক্টোবর ও নভেম্বর (২০২৬) মাসে সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রেশন কার্ডধারীদের বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি বিতরণ করা হবে।

এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৯.৯২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার।

07/10/2026

কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট ৫৮৮টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

📚 শিক্ষা দপ্তরের বুনিয়াদী শিক্ষায় — ৩৬১টি পদ (স্নাতক— ৭৫, অস্নাতক— ২৮৬)

🌱 বিজ্ঞান ও পরিবেশ দপ্তর — ৮টি পদ (করণিক, গ্রুপ-সি)

🏙️ আগরতলা পুর নিগম— ২১৩টি পদ (বিভিন্ন ক্যাটাগরি)

⚖️ আইন দপ্তর— ৬টি পদ (গ্রুপ-সি ও গ্রুপ-ডি)

যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং সরকারি দপ্তরগুলিতে মানবসম্পদকে আরও সুসংগঠিত করার মাধ্যমে উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করাই আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার।

07/10/2026

রাজ্যে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। গঠন করা হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন (TSSC)।

রাজ্য সরকারের অধীনস্থ গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে এই কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে যুবসমাজের কাছে সরকারি চাকরির সুযোগ আরো বৃদ্ধি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

07/10/2026
07/10/2026

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনার্সদের জন্য রাজ্য বিজেপি সরকারের শারদীয়া বিশেষ উপহার!

আরও ৩% মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা মহোদয়।

এই জনকল্যাণমূলক সিদ্ধান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তথা রাজ্য বিজেপি সরকারকে অসংখ্য ধন্যবাদ।

Address

South Srirampur ( Khedabari) Rajnagar, South
Belonia

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Rajnagar Mandal 49 No Booth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share