SUCI communist PURBA Bardhaman

Directions

SUCI communist PURBA Bardhaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUCI communist PURBA Bardhaman, Political organisation, Katwa, Burdwan.

14/10/2026
07/10/2026

লোকভবন পক্ষ থেকে রাজ্যপাল রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথম রাজ্যভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৬ ঘোষণা প্রসঙ্গে এআইডিএসও রাজ্য সভাপতি কমরেড মণিশংকর পট্টনায়ক ও রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় এক বিবৃতিতে বলেন:-

"লোকভবন থেকে রাজ্যপাল স্কুলস্তরের ছাত্রছাত্রীদের জন্য '১৯৪৬ সালের কলকাতা গণহত্যাযজ্ঞ – কারণ ও ফলাফলসমূহ' এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য 'অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস - ভারতের চিরায়ত সভ্যতার উপর এক মারাত্মক আক্রমণ' এধরনের দুইটি বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতার যে আয়োজন করেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে আমরা মনে করি ।নারী শিশু সহ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া ১৯৪৬ এর দাঙ্গা ব্রিটিশের চক্রান্তে সুর মিলিয়ে তৎকালীন সময়ে আরএসএস ও মুসলিম লীগের দেশ ভাগের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে সাহায্য করেছিল— ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আর গত দেড় মাস আগে রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই কলঙ্কিত অধ্যায়ের ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছিলেন - যার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিভিন্ন ইতিহাসবিদরা। আসলে রাজ্যপাল একটি ঘৃণ্য ঘটনার ছাত্রসমাজ সহ জনমানসে একটা বিকৃত ইতিহাস তুলে দিয়ে তার পক্ষ থেকে সেই বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে ইতিহাসের এই কলঙ্কিত অধ্যায়কে বিকৃত করেই চর্চা করানোর নজির সৃষ্টি করতে চাইছেন যা ছাত্রসমাজের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর হীন কৌশল। রাজ্যপাল তাঁর পদমর্যাদা খুইয়ে বর্তমান শাসকের সুরে সুর মিলিয়ে এধরনের প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় নির্বাচন করে ছাত্রছাত্রীদের ওপর তা চাপিয়ে দেওয়ার দৃষ্টান্ত একেবারে নজিরবিহীন।

পাশাপাশি আমরা লক্ষ্য করছি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলের পঠন-পাঠনকে উপেক্ষা করে নিছক রাজনৈতিক কায়েমি স্বার্থে স্কুলগুলিতে একের পর এক নির্দেশিকা জারি করে বিভিন্ন কর্মসূচি পালনে বাধ্য করছে। জুন মাসে পশ্চিমবঙ্গ দিবস, যোগ দিবস, জুলাইয়ে শ্যামাপ্রসাদ জয়ন্তী (এক সপ্তাহের কার্যক্রম) আগস্টে 'হর ঘর তিরঙ্গা' (পনেরো দিনের কর্মসূচি) ও পরে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, সমস্ত স্কুল কলেজে প্রধানমন্ত্রীর মাহাত্ম্য প্রচারের জন্য 'নমো সেবা' নাটক মঞ্চস্থ করানো প্রভৃতি। এহেন কর্মসূচির ফলে বিভিন্ন মহল থেকে সরকার নিন্দার সম্মুখীন হওয়ার ফলে একটু ভিন্ন কৌশলে কিন্তু একই ধারাবাহিকতায় বর্তমানে রাজ্যপালের লোকভবন এর পক্ষ থেকে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে। ভারতের নবজাগরণ ও আপোষহীন ধারার স্বাধীনতা আন্দোলনের সংস্কৃতি ও ঐতিহ্যকে অস্বীকার করে তার বিপরীতে প্রতিক্রিয়াশীল চিন্তাকে সমাজে প্রতিষ্ঠিত করতে শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ আরএসএস-বিজেপি নামিয়ে এনেছে তার বিরুদ্ধে ছাত্র- শিক্ষক- অভিভাবক সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করছি। পাশাপাশি ছাত্রসমাজের কাছে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর মাধ্যম হিসেবে এহেন বিষয়ক যে 'প্রবন্ধ প্রতিযোগিতা' তা বয়কট করার জন্য ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি।

সংবাদদাতা
সুমন দাস
অফিস সম্পাদক
৬/১০/২৬

07/10/2026

AISEC in collaboration with AMUTA!

06/10/2026

AIDSO Central Council
Press Statement
06/10/2026

AIDSO calls for March to Jantar Mantar against SIR on 10th October

In a press statement, Sourav Ghosh, President and Shibasis Praharaj, General Secretary of AIDSO Central Council said:

“The country stands at a critical juncture of crisis and possibility. While the ruling class and the ruling party are making the basic necessities of life increasingly inaccessible to ordinary people, they are also systematically undermining democratic and civil rights.

Even the right to vote, long projected as the only expression of democracy by the capitalist establishment and its political agents, is under attack today. The ruling regime has become so authoritarian that it is unable to safeguard even this limited democratic right. The very institution entrusted with protecting the people's franchise has failed to uphold democratic norms within its own functioning.

Across the country, protests are growing against the authoritarian SIR process and the role played by CEC Gyanesh Kumar under the patronage of Narendra Modi and Amit Shah. In response to the disenfranchisement of nearly 13 crores of people, largely from minority and marginalized communities, young citizens of the country have joined a courageous nationwide struggle.

This is not merely a fight for a change of government or officials, it is a struggle against a system that prioritizes corporate interests over the rights and welfare of the people. That is why this movement carries immense significance.

To strengthen this struggle, AIDSO's Central Council is conducting a nationwide campaign from 3 to 15 October under the slogans “NO VOTE UNDER SIR” and “NO VOTE UNDER GYANESH KUMAR,” along with other demands concerning students and democratic rights.

A massive public mobilization has been called in Delhi on 10 October by various democratic organizations. As part of this broader movement, AIDSO appeals to all democracy-loving people across the country to participate actively and strengthen the struggle to defend democratic rights of every walks of people.”

Issued By:
Prashant Kumar
Office Secretary
AIDSO, Central Council

06/10/2026
06/10/2026

Address

Katwa
Burdwan

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUCI communist PURBA Bardhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share