Cockroach Janata Party - Purba Bardhaman

Directions Website

Cockroach Janata Party - Purba Bardhaman আমরা দেশের যুবসমাজ
কেউ বলে ভবিষ্যৎ, কেউ বলে আরশোলা

17/08/2026

বাঁকুড়ার ইন্দাসের CJP কর্মী আব্দুল হাফিজ ভাইয়ের বাড়িতে গত ১৪ তারিখ হামলা করে বিজেপি গুণ্ডারা। ভাই দীর্ঘদিন ধরে ইন্দাসের স্কুলগুলোর অবস্থা নিয়ে সরব ছিল। ওর বাবাকে মারাত্মক ভাবে মারা হয়। ভাইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছিল ঘটনাটি নিয়ে। কিন্তু সেই ভিডিও ডিলিট করে দেয় ইনস্টাগ্রাম। গত ১৫ তারিখ যখন চারদিকে বিজেপির গুণ্ডারা স্বাধীনতা দিবসের নামে নিজেদের রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে এদিনই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা হাফিজ ভাইয়ের বাবা মারা গেছেন।

রাজ্যের সরকার একদিকে গুণ্ডাদমন আইনের নামে নাটক করে চলেছে। অন্যদিকে, বিজেপির মুসলিমবিদ্বেষী, নারী বিদ্বেষী, বিরোধী মতামত বিদ্বেষী গুণ্ডা বাহিনী নিজেদের কাজ ঠিক চালিয়ে যাচ্ছে। অর্থাৎ সরকার নিজের গুণ্ডাদের আড়াল করে রাজ্যে বিরোধীদের জেলে ভরে গুণ্ডাদমনের নাটক করছে। আসল কথা আর কিছুই নয়।

বাঁকুড়ার হাফিজ ভাইয়ের পাশে দাঁড়ান। বিজেপিকে মাটিতে মিশিয়ে দিন।

আমাদের সর্বমঙ্গলা মন্দিরে প্রণামী বাক্স চুরির ঘটনায় দুজন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা আবার উত্তর চব্বিশ প...
28/07/2026

আমাদের সর্বমঙ্গলা মন্দিরে প্রণামী বাক্স চুরির ঘটনায় দুজন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা আবার উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা।

চলুন কয়মাস পিছিয়ে যাওয়া যাক।

বিজেপি ক্ষমতায় আসার পরেই সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট পুনর্গঠন করা হয়। বলা ভালো ট্রাস্ট দখল নেয় বিজেপি। নতুন হিন্দুত্ববাদী ট্রাস্ট ম্যানেজার বলেছিল আশেপাশে অহিন্দুদের (পড়ুন মুসলিমদের) দোকান করতে দেবে না।

ইন্টারেস্টিং বিষয়, মন্দিরে বহুদিন চুরি হয়নি। ঠিক ওই ঘোষণার পর চুরিও হল। আবার দুজন মুসলিম ব্যক্তিও ধরা পড়ল।

সাসপিসাস, ভেরি সাসপিসাস।

বন্ধুরা এই জয় আমাদের জয়। আমাদের আন্দোলনের জয়। অভিনন্দন❤️কিন্তু এটাই শেষ নয়। ছাত্রছাত্রীদের দাবি NTA বাতিল ও NEP 2020...
25/07/2026

বন্ধুরা এই জয় আমাদের জয়। আমাদের আন্দোলনের জয়। অভিনন্দন❤️

কিন্তু এটাই শেষ নয়। ছাত্রছাত্রীদের দাবি NTA বাতিল ও NEP 2020 বাতিল। এবং CJP নেতৃত্বের পক্ষে বলা হয়েছে, নেক্সট পদক্ষেপ হিসাবে পুলিশি দমনের বিরোধিতা করা। আমরা দিল্লিতে যেভাবে হামলা চালানো হয়েছে ছাত্রছাত্রীদের ওপর, তার বিরোধিতা ও তদন্তের দাবি করতে হবে। সমস্ত ছাত্রছাত্রীদের ওপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাও বাতিল করতে হবে।

এই সময়ের আনন্দে বিহ্বল হয়ে যাওয়া চলবে না। আন্দোলনের শান্ত সময়টাকে শক্তি ধরে রাখার জন্য দরকার ব্যবহার করতে হবে। এই সময়েই বড় বড় আন্দোলন ভেঙে গেছে। Gen Z এই ভুল আর করবে না।

কাল সবাই জড়ো হও। আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা প্রয়োজন।
কালকের মিছিল হোক *বিজয় মিছিল*।

দুপুর ১টা থেকে কার্জন গেট।

পূর্ব বর্ধমানের আরশোলারা এক হওআগামীকাল, রবিবার, ২৬ জুলাই, ১টাবর্ধমান কার্জন গেট (বিজয় তোরণ) থেকে উত্তর ফটক
25/07/2026

পূর্ব বর্ধমানের আরশোলারা এক হও

আগামীকাল, রবিবার, ২৬ জুলাই, ১টা

বর্ধমান কার্জন গেট (বিজয় তোরণ) থেকে উত্তর ফটক

24/07/2026

বন্ধুরা, আমরা গত একমাস ধরে দেশে, বিশেষ করে দিল্লিতে ঘটে প্রত্যেকটি ঘটনা দেখেছি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ছাত্রছাত্রীদের অনশন। দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান সোনম ওয়াংচুকের অনশন। কীভাবে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ওপর হামলা হয়েছে। কীভাবে ২০ তারিখের মিছিলে হামলা হয়েছে। সবটাই আমরা দেখলাম।

এই মুহূর্তে দিল্লিতে আন্দোলনরত আমাদের ভাইবোনদের পক্ষে দাঁড়ানোটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ত্বও। CJP রাজ্যে রাজ্যে, এমনকি জেলায় জেলায় প্রতিবাদ চালাতে বলেছে। এখন অনলাইন থেকে বেরিয়ে আমাদেরও অফলাইনে কিছু করার প্রয়োজন আছে। অনলাইন প্রচারের মাধ্যমে, প্রতিবাদ অফলাইন ছাড়া সম্ভব নয়।

বর্তমানে রাজ্যের অবস্থাও দেশের থেকে খুব একটা ভালো নয়। চারদিকে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে শাসক দল বিজেপি। একের পর এক ধর্ষণের ঘটে চলেছে, হকারদের বাজার উচ্ছেদ হচ্ছে, ঘরবাড়ি বুলডোজ করা হচ্ছে, যে কোনো বিরোধীদের ওপর ছোঁড়া হচ্ছে ডিম। এদিকে বাচ্চাদের পাতে ডিম তুলে দেওয়ার ব্যবস্থাও হচ্ছে। বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ চলছে। মব হামলা চলছে।

এইরকম সময়ে দাঁড়িয়ে আমরা চুপ করে থাকতে পারিনা। আমরা পূর্ব বর্ধমানের ককরোচরাও কিছু করতে চাই। দিল্লির ভাইবোনদের দাবি তো আমাদেরও দাবি। তাদের লড়াইটা আমাদেরও লড়াই। ভুক্তভোগী আমরাও। আমরা অবশ্যই তাদের সমর্থনে নিজেদের স্ট্যান্ড জানাবো। আমরা আগামী সপ্তাহের মধ্যে বর্ধমান শহরে প্রতিবাদী মিছিলের উদ্যোগ নিচ্ছি। কারা কারা আসতে পারবেন, একটু জানান।

24/06/2026

বিজেপি বলেছে ইসকন মিড ডে মিলের দেখভাল করবে। ইসকন বলেছে ডিম বাদ।

ডিম একটা সুষম খাবার। একটা ডিমে রয়েছে প্রাণী প্রোটিন। আমাদের শরীর ও মস্তিষ্কের বিকাশের জন্য যা ভীষণ দরকারি। এমন অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো সয়াবিন ইত্যাদি থেকে পাওয়া যায়না। পাওয়া সম্ভবই নয়। অর্থাৎ এই গোঁয়ারতুমিটা বাচ্চাদের পুষ্টির সাথে কম্প্রোমাইজ ছাড়া কিছু নয়।

একমাত্র ডেয়ারি প্রোডাক্ট এই চাহিদা পূরণের কাছাকাছি যেতে পারে। তালিকায় পনির আছে। তাতেও কিন্তু ডিমের মত কোলিন, ভিটামিন D সহ একাধিক জিনিস থাকে না। আবার পনিরে অনেক বেশি ফ্যাট থাকে। এদিকে পনিরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, কেসিন আছে পনিরে।

এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, বাঙালি জাতি প্রথম থেকেই মাছ মাংস, ডিমের মাধ্যমে প্রোটিন চাহিদা পুরো করেছে। উত্তর ভারতের মত দুধ জাতীয় বিষয়ে আটকে থাকতে হয়নি আমাদের। বাংলার ছেলেমেয়েরা সাধারণত ল্যাকটোজ ইনটলারেন্ট।

আগে একটা অ্যাড দিত টিভিতে। “সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে”। আমার কথা, ডিম প্রতিদিন খাওয়ার দরকার নাই। কোনো দিন সয়াবিন খাও, কোনোদিন পনির দাও, কোনোদিন ডিম। আমাদের দেশে শিশু পুষ্টির অবস্থা বিশ্বের মধ্যে নীচের দিকে। ইগো স্যাটিসফাই করতে বাচ্চাদের জন্য ডিমটাই তুলে দেওয়া, কাজের কথা নয়। তৃণমূল আমলে কাটমানি খেতে খেতে সপ্তাহে ১ দিন ডিম দেওয়া হত। কখনো সেটাও নয়। এই সরকারের উচিত ছিল সেই বিষয়টা নিশ্চিত করা যাবে সপ্তাহে দুদিন অন্তত ডিম, দুদিন সয়াবিন, দুদিন পনির দেওয়া হয়।

এদিকে ইসকন বলেছে, পিঁয়াজ রসুনও তারা রাখবে না। বিষয়টা স্বাদের নয়। পিঁয়াজ রসুন প্রাচীন কাল থেকে ঔষধি হিসাবে ব্যবহার হত। আয়ুর্বেদেও তার উল্লেখ আছে। পিঁয়াজ রসুন আসলে শরীরের জন্য প্রয়োজনীয়। ইসকনের মত সংস্থা অপবিজ্ঞানের প্রচার করে, জানা কথা। কিন্তু স্কুল বাচ্চাদের মত শিশুদের নিয়ে কোনরকম ‘এক্সপেরিমেন্ট’ চালানো উচিত কথা নয়।

23/06/2026

সরকার আর দেশ কি এক? সাধারণ মাধ্যমিক শিক্ষার্থীও জানে, রাষ্ট্র (সরকার) আর দেশ এক নয়। সরকারের বিরুদ্ধে মতামত দেওয়া, তার নিয়মনীতির বিরুদ্ধে প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। বিজেপি সরকার সেসবই আজ কেড়ে নিচ্ছে। পরে অবস্থা আরও বাজে হবে।

শুনুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদী যুবক ফিরোজ আল মামুনের উকিল কী বলেন।

ডোমকলের দুই ইউটিউবার — ফিরোজ আল মামুন ও রাজেশ মন্ডল। দুজনেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদই ছিল তাদের ভাষা। দুজনে তৃণমূল জমান...
22/06/2026

ডোমকলের দুই ইউটিউবার — ফিরোজ আল মামুন ও রাজেশ মন্ডল। দুজনেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদই ছিল তাদের ভাষা। দুজনে তৃণমূল জমানা থেকেই সরকারের ভালোমন্দ বিষয়ে ভিডিও বানান। নিজেদের গানের মাধ্যমে সেসব পৌঁছে দিতেন মানুষের মধ্যে। কিন্তু বিজেপির সরকারের আমলে হাস্যকর ভাবে দুজনকেই গ্রেফতার করা হয়েছে আজ।

ভারত বৃহত্তর গণতন্ত্রের দেশ। বাকস্বাধীনতা, সরকারের বিরোধিতার অধিকার সাধারণ জনগণের মৌলিক অধিকার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গণতন্ত্রে সরকারের বিরোধিতা করাটাও নিরাপদ নয়। বিশেষ করে তা যদি আবার বিজেপি সরকার হয়।

বিহারে ভরতভূষণ তিওয়ারিকে মেরে ফেলা হয়েছে। তিনি রাজ্যের বিজেপির সরকারের বিরোধিতা করেছিলেন দীর্ঘদিন। আজ বাংলায় ধরপাকড় চলছে। কাল যে উত্তরপ্রদেশ, বিহারের মত সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠবে না— কে বলতে পারে? মামুন, রাজেশদের মুক্তির দাবি করুন। সাধারণ মানুষ এগিয়ে না এলে বিজেপিকে হারানো সম্ভব নয়।

21/06/2026

সারাবছর ধরে দেশটাকে গিলে খেয়ে, একদিন যোগা দিবস করলেই ভুঁড়ি কমবে মনা?

15/06/2026

বিহারে পুলিশ নিয়োগের পরীক্ষা চলমান। এই অবস্থায় পরীক্ষার্থীদের জন্য যথেষ্ট ট্রেনেরই ব্যবস্থা নেই। এই হল ডবল ইঞ্জিন বিহারের অবস্থা। পাটলিপুত্র স্টেশনে ভাবি পুলিশদের বিক্ষোভ।

এরাও ‘Cockroach’। এরাও বিচার চায়।

Address

Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when Cockroach Janata Party - Purba Bardhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share