Birangana

Call Directions Website Contact the organization

Birangana Non Profit Organization

🚨 WE ARE HIRING! 🚨Experienced Field Officers WantedJoin Bansra Birangana Seva Samity (BBSS) and be a part of creating la...
07/08/2026

🚨 WE ARE HIRING! 🚨

Experienced Field Officers Wanted

Join Bansra Birangana Seva Samity (BBSS) and be a part of creating lasting change in the Indian Sundarbans.

📍 Location: Canning & Basanti Blocks, South 24 Parganas, West Bengal
📌 Position: Field Officer
👥 Vacancies: Multiple

Who We Are Looking For

✅ Minimum 2 years of experience in the NGO/Development Sector
✅ Experience in community mobilization and field implementation
✅ Strong communication and documentation skills
✅ Ability to work with adolescents, women, community institutions, and government stakeholders
✅ Knowledge of child protection, education, livelihood, gender, or climate resilience programmes will be an added advantage.

Key Responsibilities

• Mobilize and strengthen community groups
• Conduct awareness sessions and training programmes
• Facilitate field-level implementation of project activities
• Coordinate with local stakeholders and government departments
• Maintain project documentation and reporting

What We Offer

🌱 Meaningful work with vulnerable communities
📚 Learning and professional growth opportunities
🤝 A supportive and passionate team environment

📩 How to Apply
Send your CV with the subject line "Application for Field Officer" to [[email protected]]

📅 Application Deadline: [15th August]

Bansra Birangana Seva Samity (BBSS) is an equal opportunity employer. Women candidates and individuals with experience in community-based development programmes are strongly encouraged to apply.

Together, let's build safer, stronger, and more resilient communities in the Sundarbans.

🐣 BBSS Livelihood Support 🐔Bansra Birangana Seva Samity (BBSS)-এর উদ্যোগে নিজস্ব হ্যাচারির মাধ্যমে মুরগির বাচ্চা উৎপাদন ...
06/08/2026

🐣 BBSS Livelihood Support 🐔

Bansra Birangana Seva Samity (BBSS)-এর উদ্যোগে নিজস্ব হ্যাচারির মাধ্যমে মুরগির বাচ্চা উৎপাদন করে সুন্দরবনের পিছিয়ে পড়া নারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে তাঁরা মুরগি পালন ও বিক্রির সুযোগ পাচ্ছেন, যা তাঁদের নিয়মিত আয়ের পথ তৈরি করছে এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করছে।
এই উদ্যোগ শুধু জীবিকার সুযোগই সৃষ্টি করছে না, বরং নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পরিবারের আর্থিক স্থিতিশীলতা এবং জীবিকা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
🌱 স্বনির্ভর সুন্দরবন গড়ার পথে BBSS-এর এক আন্তরিক উদ্যোগ।

BBSS-এর উদ্যোগে কিশোর-কিশোরীদের সঙ্গে নিয়ে বর্ষাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জ্যোতিষপুর অঞ্চলে ত্রিপল পাওয়ার আবেদনপত...
04/08/2026

BBSS-এর উদ্যোগে কিশোর-কিশোরীদের সঙ্গে নিয়ে বর্ষাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জ্যোতিষপুর অঞ্চলে ত্রিপল পাওয়ার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।
মানুষের প্রয়োজনে পাশে থাকা আমাদের লক্ষ্য। আশা করি, পরিবারগুলো দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবে। 🌿🤝
Birangana Seva Samity

🚨 বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস | ৩০ জুলাই 🚨"মানুষ কোনো পণ্য নয়—প্রত্যেক মানুষের অধিকার নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাধীন...
30/07/2026

🚨 বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস | ৩০ জুলাই 🚨

"মানুষ কোনো পণ্য নয়—প্রত্যেক মানুষের অধিকার নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাধীন জীবন।"

মানব পাচার শুধু একটি অপরাধ নয়, এটি মানবাধিকার, মর্যাদা এবং স্বপ্নের ওপর নির্মম আঘাত। দারিদ্র্য, অশিক্ষা, ভুয়া চাকরির প্রলোভন, বাল্যবিবাহ ও সামাজিক বৈষম্যকে পুঁজি করে অসংখ্য নারী, শিশু ও যুবক-যুবতী প্রতিনিয়ত পাচারের শিকার হচ্ছেন।

এ বছরের বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য "Trapped Behind the Scam" আমাদের স্মরণ করিয়ে দেয়—ডিজিটাল প্রতারণা, ভুয়া চাকরির প্রস্তাব এবং অনলাইন ফাঁদও আজ মানব পাচারের অন্যতম বড় হাতিয়ার।

বাঁশরা বীরাঙ্গনা সেবা সমিতি (BBSS) বিশ্বাস করে, সচেতনতাই প্রতিরোধের প্রথম ধাপ। তাই সুন্দরবনের প্রান্তিক এলাকায় আমরা কিশোরী নেতৃত্ব গড়ে তোলা, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম, পরিবার ও সম্প্রদায়কে সম্পৃক্তকরণ এবং বিভিন্ন সরকারি ও স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছি।

আসুন, আজ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই—
✅ সন্দেহজনক প্রলোভন ও ভুয়া চাকরির অফার সম্পর্কে সচেতন থাকব।
✅ নারী ও শিশুদের অধিকার রক্ষায় সোচ্চার হব।
✅ মানব পাচারের বিরুদ্ধে তথ্য জানাব, প্রতিবাদ করব এবং একসাথে প্রতিরোধ গড়ে তুলব।

একটি সচেতন সমাজই পারে মানব পাচারমুক্ত আগামী গড়তে।

🤝 আসুন, একসাথে বলি—

"মানব পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, নিরাপদ ভবিষ্যৎ গড়ি।"

🌿 আরও একটি সফল লিংকেজ!BBSS-এর পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে লিংকেজের মাধ্যমে একজন কিশোরী ...
29/07/2026

🌿 আরও একটি সফল লিংকেজ!

BBSS-এর পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে লিংকেজের মাধ্যমে একজন কিশোরী (Adolescent) সফলভাবে BDO অফিস থেকে একটি তারপলিন পেয়েছে |আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয়, বরং প্রয়োজনীয় সরকারি সেবা ও সুবিধার সঙ্গে মানুষকে যুক্ত করে তাদের পাশে দাঁড়ানো।
এভাবেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশু, কিশোর-কিশোরী ও পরিবারের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
💙 BBSS – সেবার বন্ধনে, মানুষের পাশে।

একটি নতুন মাস, নতুন লক্ষ্য, নতুন উদ্দীপনা! 💙আজকের সভায় গত মাসের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি Monitor...
27/07/2026

একটি নতুন মাস, নতুন লক্ষ্য, নতুন উদ্দীপনা! 💙
আজকের সভায় গত মাসের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি Monitoring বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
কীভাবে নিয়মিত কাজ পর্যবেক্ষণ করলে আরও ভালো ফল পাওয়া যায়, সময়মতো কাজ সম্পন্ন করা যায় এবং সেবার মান উন্নত করা যায়—এসব বিষয় নিয়ে সবাই মতামত দিয়েছেন।
সবার অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। একসাথে কাজ করে আমরা আরও ভালো ফল অর্জন করতে পারব।

💙 একসাথে এগিয়ে চলুক ICON।

আজ কন্যাশ্রী মিটিংয়ে "আমার শরীর, আমার অধিকার" বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় শারীরিক ও মানস...
21/07/2026

আজ কন্যাশ্রী মিটিংয়ে "আমার শরীর, আমার অধিকার" বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা, আত্মসম্মান, সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। নিজের শরীর সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা প্রতিটি কিশোরী ও নারীর অধিকার।

আসুন, আমরা সবাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হই এবং অন্যদেরও সচেতন হতে উৎসাহিত করি।

আমার শরীর, আমার অধিকার। সচেতনতাই শক্তি। 💜

🩸🌸 সুস্থ কিশোরী, শক্তিশালী ভবিষ্যৎ 🌸🩸অমতলা হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ কন্যাশ্রী সভা, যেখানে কন্যাশ্রী সদস...
20/07/2026

🩸🌸 সুস্থ কিশোরী, শক্তিশালী ভবিষ্যৎ 🌸🩸

অমতলা হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ কন্যাশ্রী সভা, যেখানে কন্যাশ্রী সদস্যাদের পাশাপাশি নবম ও দশম শ্রেণির ছাত্রীদের নিয়ে অ্যানিমিয়া (রক্তাল্পতা) বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বর্তমান সময়ে অ্যানিমিয়া কিশোরীদের মধ্যে একটি নীরব কিন্তু অত্যন্ত গুরুতর স্বাস্থ্য সমস্যা। অনেকেই এর লক্ষণ সম্পর্কে জানে না, ফলে শারীরিক দুর্বলতা, পড়াশোনায় মনোযোগের অভাব, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং ভবিষ্যতে মাতৃত্বকালীন জটিলতার মতো সমস্যার সম্মুখীন হতে হয়।

💬 আলোচনায় তুলে ধরা হয়—
🍀 অ্যানিমিয়া কী এবং কেন হয়
🥗 আয়রনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব
🩸 রক্তাল্পতার লক্ষণ ও প্রতিরোধের উপায়
🌼 মাসিককালীন স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা
💪 সুস্থ জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয়তা

শুধু তথ্য দেওয়াই নয়, ছাত্রীদের সঙ্গে ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রশ্ন খোলামেলাভাবে তুলে ধরে। এই ধরনের আলোচনা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে।

বাঁসরা বীরাঙ্গনা সেবা সমিতি (BBSS)-এর Teenage Resource Centre (TRC) উদ্যোগের মাধ্যমে আমরা বিশ্বাস করি, একজন কিশোরীকে ক্ষমতায়নের প্রথম ধাপ হলো তাকে সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী করে তোলা। কারণ আজকের সুস্থ কিশোরীই আগামী দিনের শিক্ষিত, স্বনির্ভর ও নেতৃত্বদানকারী নারী।

💚 "সুস্থ শরীর, সচেতন মন—এই হোক প্রতিটি কিশোরীর অধিকার।"

Strengthening Partnerships at the Grassroots 🤝Today, meeting with Jotishpur Gram Panchayat and had a meaningful discussi...
14/07/2026

Strengthening Partnerships at the Grassroots 🤝
Today, meeting with Jotishpur Gram Panchayat and had a meaningful discussion with the Pradhan and Upa-Pradhan regarding community development priorities.
The meeting focused on strengthening coordination for the General Meeting and the upcoming 4th Saturday Meeting, ensuring greater participation of community members and improved collaboration among stakeholders. Such regular dialogues with local governance institutions are essential for creating sustainable and community-led solutions.
At Bansra Birangana Seva Samity (BBSS), we believe that lasting social change is only possible when civil society and local government work together with a shared vision.
We sincerely thank the Pradhan and Upa-Pradhan of Jotishpur Gram Panchayat for their valuable time, support, and commitment to community welfare. We look forward to working together to build safer, stronger, and more resilient communities.

আজ BBSS-এর পক্ষ থেকে ASHA ও ICDS কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো।এই বৈঠকে বাল্যবিবাহ, জনসংখ্যা নিয়ন্...
11/07/2026

আজ BBSS-এর পক্ষ থেকে ASHA ও ICDS কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো।

এই বৈঠকে বাল্যবিবাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশুশ্রমসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজের উন্নয়ন ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।

মানুষের কল্যাণে BBSS আগামী দিনেও সকলের সঙ্গে মিলেমিশে কাজ করে যাবে। 🙏

Address

Canning Town
743329

Alerts

Be the first to know and let us send you an email when Birangana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Birangana:

Shortcuts

Share

Category