AISA - NADIA

Directions Website

AISA - NADIA পড়ার জন্য লড়ো,
সমাজ বদলাতে পড়ো!

মাও সে তুং-কে প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য!
09/09/2026

মাও সে তুং-কে প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য!

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি।ধন্যবাদ, লিও। ফুটবল তোমাকে চিরকাল মনে রাখবে।AISA West Bengal
01/09/2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি।

ধন্যবাদ, লিও।
ফুটবল তোমাকে চিরকাল মনে রাখবে।

AISA West Bengal

গত ২১শে আগস্ট AISA-র পক্ষ থেকে চাকদহ পুরোনো পৌরসভা ভবনের পার্শ্ববর্তী অঞ্চলে বাঁকুড়া জেলায় ইন্দাসে স্কুল পরিকাঠামোর উন...
23/08/2026

গত ২১শে আগস্ট AISA-র পক্ষ থেকে চাকদহ পুরোনো পৌরসভা ভবনের পার্শ্ববর্তী অঞ্চলে বাঁকুড়া জেলায় ইন্দাসে স্কুল পরিকাঠামোর উন্নতি ও পুনর্গঠনের দাবিতে আন্দোলনরত CJP সমর্থক শেখ আব্দুল হাফিজ ও তার পরিবারের উপর BJP-র আক্রমণ এবং তার বাবা শেখ মহম্মদ মাফিকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে‍ ন্যায় বিচার ও অবিলম্বে পরিবারের পুলিশী নিরাপত্তা দেওয়ার দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো।

আমাদের দাবি-

অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷

চাই স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত৷

আক্রান্ত যুবক ও তার পরিবারকে সুরক্ষা প্রদান করতে হবে৷

AISA West Bengal

আজ AISA-র পক্ষ থেকে চাকদহ পুরোনো পৌরসভা ভবনের পার্শ্ববর্তী অঞ্চলে বাঁকুড়া জেলায় ইন্দাসে স্কুল পরিকাঠামোর উন্নতি ও পুনর...
19/08/2026

আজ AISA-র পক্ষ থেকে চাকদহ পুরোনো পৌরসভা ভবনের পার্শ্ববর্তী অঞ্চলে বাঁকুড়া জেলায় ইন্দাসে স্কুল পরিকাঠামোর উন্নতি ও পুনর্গঠনের দাবিতে আন্দোলনরত CJP সমর্থক শেখ আব্দুল হাফিজ ও তার পরিবারের উপর BJP-র আক্রমণ এবং তার বাবা শেখ মহম্মদ মাফিকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে‍ ন্যায় বিচার ও অবিলম্বে পরিবারের পুলিশী নিরাপত্তা দেওয়ার দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো।

আমাদের দাবি-

অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷

চাই স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত৷

আক্রান্ত যুবক ও তার পরিবারকে সুরক্ষা প্রদান করতে হবে৷

AISA West Bengal

আজ স্বাধীনতা দিবসের দিন পুনর্বাসন মঞ্চের পক্ষ থেকে চাকদহ রেল কলোনিতে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হলো ও জাতীয় সঙ...
15/08/2026

আজ স্বাধীনতা দিবসের দিন পুনর্বাসন মঞ্চের পক্ষ থেকে চাকদহ রেল কলোনিতে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হলো ও জাতীয় সঙ্গীত গাওয়া হলো। সাথে ছিলো AISA-র কমরেডরাও।

চাকদহের রেল কলোনির মানুষেরা এখনও, এই স্বাধীন ভারতবর্ষে নানা ধরনের বৈষম্যের শিকার হন। সামাজিকভাবে তাদের এখনো কোনঠাসা করে রাখা হয়। এখনও, এই পশ্চিমবঙ্গে তাদের সাথে অস্পৃশ্যতার মতো ব্রাহ্মণ্যবাদী ব্যবহার করা হয়। এখন এই রাষ্ট্র তাদের মাথার উপরের ছাদটুকু পর্যন্ত কেড়ে নিতে উদ্যত হয়েছে।

আজ স্বাধীনতা দিবসের দিন তাই আরও একবার আমরা মনে করে নিতে চাই - ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের ভারত বুলডোজার রাজের ভারত নয়, ধর্ষণরাজ, গুন্ডারাজ-এর ভারত নয়, অস্পৃশ্যতা, বৈষম্যের ভারত নয়!

ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে অন্ন, বস্ত্র, বাসস্থান এর অধিকার আমাদের সকলের, শিক্ষা ও কর্মসংস্থান এর অধিকার আমাদের সকলের।

AISA West Bengal

আজ আবারো  আগামী ১১ আগষ্ট AISA-র সর্বভারতীয় সভাপতি এবং সম্প্রতি যন্তর মন্তরে NEET দুর্নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্...
10/08/2026

আজ আবারো আগামী ১১ আগষ্ট AISA-র সর্বভারতীয় সভাপতি এবং সম্প্রতি যন্তর মন্তরে NEET দুর্নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব- কমরেড নেহা পশ্চিমবঙ্গে আসার কর্মসূচিকে কেন্দ্র করে চাকদহ স্টেশন -এর ২ নম্বর প্লাটফর্ম ও সংলগ্ন অঞ্চলে পোস্টারিং করা হলো।

আগামীকালের কর্মসূচিতে সকল সাধারণ ছাত্র-যুব ও অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান- কাল এই কর্মসূচিতে যোগদান করে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও সাম্যের লড়াইকে এগিয়ে নিয়ে চলুন।

স্থান: রামমোহন লায়ব্রেরী হল (কোলকাতা)

সময়: দুপুর ২:৩০

AISA West Bengal

আজ AISA-র উদ্যোগে আগামী ১১ আগষ্ট AISA-র সর্বভারতীয় সভাপতি তথা যন্তর মন্তরে NEET দুর্নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্য...
10/08/2026

আজ AISA-র উদ্যোগে আগামী ১১ আগষ্ট AISA-র সর্বভারতীয় সভাপতি তথা যন্তর মন্তরে NEET দুর্নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড নেহার কলকাতায় আসার কর্মসূচিকে কেন্দ্র করে চাকদহ স্টেশন -এর ১ নম্বর প্লাটফর্ম ও সংলগ্ন অঞ্চলে পোস্টারিং করা হলো।

আগামীকালের কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

স্থান: রামমোহন লায়ব্রেরী হল (কোলকাতা)
সময়: দুপুর ২:৩০

AISA West Bengal

বিচারহীন ২ বছর!অভয়ার ন্যায়বিচারসহ সারা দেশে  ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন।AISA West Be...
09/08/2026

বিচারহীন ২ বছর!
অভয়ার ন্যায়বিচারসহ সারা দেশে ঘটে চলা একের পর এক নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন।

AISA West Bengal

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আবারও প্রমাণ করলো যে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের মাধ্যমে কীভাবে ক্ষমতায় থাকা এক দুর্নীতিপূর্ণ ...
09/08/2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আবারও প্রমাণ করলো যে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের মাধ্যমে কীভাবে ক্ষমতায় থাকা এক দুর্নীতিপূর্ণ সরকারও নতজানু হতে বাধ্য হয়।

NTA, NEP-2020 বাতিল সহ, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হওয়া পর্যন্ত AISA-র ৩৬ দীর্ঘ বছরের লড়াই ও সংগ্রাম চলছে, আগামী দিনেও চলবে!

পড়ার জন্য লড়ো,
সমাজ বদলাতে পড়ো !

AISA West Bengal

যন্তরমন্তরের ছাত্র যুব আন্দোলন ও প্রতিস্পর্ধার অন্যতম স্বর কমরেড নেহা। NTA বাতিল, NEP প্রত্যাহার ও আন্দোলনকারীদের উপর থে...
07/08/2026

যন্তরমন্তরের ছাত্র যুব আন্দোলন ও প্রতিস্পর্ধার অন্যতম স্বর কমরেড নেহা।

NTA বাতিল, NEP প্রত্যাহার ও আন্দোলনকারীদের উপর থেকে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লড়াই শক্তিশালী করার বার্তা নিয়ে কমরেড নেহা কলকাতায় আসছেন আগামী ১১ আগস্ট।

AISA West Bengal

Address

Nadia District
Chakdaha
741222

Alerts

Be the first to know and let us send you an email when AISA - NADIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share