14/10/2026
আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মেন বিল্ডিং ও সংলগ্ন এলাকায় স্বামী বিবেকানন্দের ছবির উপর ‘Rapist’ ও ‘Throw Garbage’-এর মতো অশালীন ও অবমাননাকর শব্দ লিখে দেশবিরোধী শক্তিগুলির বর্বর শক্তিপ্রদর্শনের নানা ছবি উঠে এসেছে। সমগ্র ভারতবাসীর শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের প্রতি এই ধরনের অসম্মানজনক আচরণ অত্যন্ত নিন্দনীয়। দেশের মনীষীদের প্রতি বিদ্বেষমূলক মনোভাবের এই বহিঃপ্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিদ্যার্থী পরিষদ।
এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানায় বিদ্যার্থী পরিষদ।