08/05/2026
আগামীকাল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে আমাদের রাজ্য। মেদিনীপুরের ঘরের ছেলে, বাংলার জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। দীর্ঘ লড়াই, নিরলস সংগ্রাম এবং মানুষের প্রতি দায়বদ্ধতার এই মহাবিজয়ে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে উনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।এই বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে প্রণাম জানাই আমাদের জেলার পরম শ্রদ্ধেয় অভিভাবক ও শুভেন্দু বাবুর পিতৃদেব জননেতা শিশির অধিকারী মহোদয়কে। উনার সঠিক দিকনির্দেশনা, অদম্য অনুপ্রেরণা এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করার শিক্ষা আজ শুভেন্দু বাবুকে সাফল্যের এই সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এই জয় যেমন সংগ্রামের, তেমনই এটি শিশির বাবুর সুযোগ্য অভিভাবকত্বেরও জয়। কিংবদন্তি রাজনীতিক অজয় মুখোপাধ্যায়ের দীর্ঘ সময় পর, পুনরায় এই জেলার ভূমিপুত্র রাজ্যের প্রশাসনিক প্রধানের আসনে বসছেন—এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
মেদিনীপুরের কৃতি সন্তানের হাত ধরে সারা বাংলার সর্বাঙ্গীণ উন্নতি হোক, এটাই আমাদের একান্ত প্রার্থনা ।।