23/10/2022
কবিতা:-শ্রমিক
পরিমল মন্ডল
আমরা শ্রমিক,
শ্রম ই আমাদের জীবন জীবিকা,
আমাদের শ্রমে তোমরা পুষ্ট,
অথচ ,আমাদের কোনো দাম নেই
এই পৃথিবীতে।
সকাল থেকে সন্ধ্যা ,
অবিরাম খেটে চলেছি আমরা।
এ প্রান্ত থেকে ও প্রান্তে।
তবুও আমরা অচ্ছুৎ,
আমরা অপাংক্তেয় ,
তোমাদের কাছে।
তোমাদের প্রতিটি ব্যাবহৃত বস্তু সামগ্রী,
আমাদের বিন্দু বিন্দু ঝরে পড়া ঘামের
অক্লান্ত ফসল।
তোমরা যখন বিলাসিতার গড্ডালিকা
প্রবাহে মগ্ন থাকো।
আমরা তখন ক্ষুধা নিবারণের প্রচেষ্টায় হই মত্ত।
অনন্তকাল থেকে ই আমরা বড় লাঞ্চিত,অবহেলিত,
শোষিত নিপীড়িত।
তবুও নিরন্তর খেটে চলেছি আমরা।
আমাদের কায়িক শ্রমে ,
নির্মিত হয় তোমাদের
বিলাস বহুল অট্টালিকা।
যখন শীততাপ নিয়ন্ত্রিত অট্টালিকায়
তোমরা গভীর সুখে মগ্ন।
তখন আমরা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে
ছটফট করতে থাকি।
ভাঙা ঘর খোলা আকাশ আমাদের বিদ্রুপ করতে থাকে।
অনেক ধৈর্য আমাদের,
চাহিদা ও বড় কম।
তবুও আমরা বঞ্চিত ,
সারা পৃথিবীতে।
যদিও সম্মানীত হয়েছি আমরা কিউবা,রাশিয়া,ভিয়েতনামে।
তবুও আমরা নিরুত্তাপ।
আমাদের ঠাঁই নেই ,
তোমাদের ইতিহাসে,
তোমাদের ভাবনায়।
তাই আর নয় ,
আর আমরা সহ্য করবোনা
তোমাদের অত্যাচার।
জোট বাঁধবো আমরা।
এক হয়ে যাবো মোরা
সব পৃথিবীর শ্রমিক।
ভেঙে গুঁড়িয়ে দেব
তোমাদেরআইন,
ছারখার করে দেব আমরা,
জানি বুলেট বুলেট
ঝাঁঝরা হয়ে যাবে বুক ,
রক্তে রক্তে ভেসে যাবে পৃথিবী। তবুও আসবে এক নতুন ভোর।
সব কাঁটাতার বিলীন হয়ে ,
পৃথিবী জুড়ে বাজতে থাকবে
ঐক্যের দামামা।
রক্তক্ষরে লেখা থাকবে
সাম্যবাদের ইতিহাস।

20/10/2022
20/10/2022
04/10/2022
30/09/2022
27/09/2022
27/09/2022