Dum Dum BJP

Call Directions

Dum Dum BJP দমদমে বিজেপির কার্যক্রমকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

16/10/2026
দমদমে বিজেপি মন্ডল ৩ এর উদ্যোগে দুর্গাপূজার প্রীতি উপহার বিতরণ ও এক বিশেষ শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা...
12/10/2026

দমদমে বিজেপি মন্ডল ৩ এর উদ্যোগে দুর্গাপূজার প্রীতি উপহার বিতরণ ও এক বিশেষ শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে উৎসবের উপহার তুলে দেন দমদমের বিধায়ক তথা বিশিষ্ট আইনজীবী শ্রী অরিজিৎ বক্সী। সাংগঠনিক নেতৃত্ব হিসেবে মঞ্চে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন কেএনএসডি-র সহ-সভাপতি পার্থ ভদ্র এবং সভাপতি অনির্বাণ সমাজপতি। এ ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ভবতারণ ঘোষ, সাধারণ সম্পাদক কল্যাণ মণ্ডল এবং শ্রী বিমল শঙ্কর নন্দ। উৎসবের প্রাক্কালে জনসংযোগের এই সুন্দর উদ্যোগে সম্পাদক সায়ন আচার্য সহ সমস্ত স্তরের কর্মীবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দেন।

দমদমবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুরু হলো নাগেরবাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত দমদম রোডের সংস্কার কাজ। আইনি ও প্রশাস...
10/10/2026

দমদমবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুরু হলো নাগেরবাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত দমদম রোডের সংস্কার কাজ। আইনি ও প্রশাসনিক বেশ কিছু জটিলতা কাটিয়ে দক্ষিণ দমদম পৌরসভা এবং রাজ্য সরকারের পিডব্লিউডি দপ্তরের যৌথ উদ্যোগে আজ রাত ১টা নাগাদ এই কর্মযজ্ঞের সূচনা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আসন্ন দুর্গাপূজার আগেই এই রাস্তার কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত মসৃণ ও আনন্দদায়ক হয়। দলীয় সহকর্মীদের অনুরোধে এবং উপস্থিত কর্মকর্তাদের সম্মতিতে নিজে রোড রোলার চালিয়ে এই উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন দমদমের জনপ্রিয় বিধায়ক তথা বিশিষ্ট আইনজীবী শ্রী অরিজিৎ বক্সী।

ভারতীয় জনতা পার্টির ১১৪ দমদম বিধানসভা মণ্ডলের পক্ষ থেকে মন্ডল ৩ এর সভাপতি শ্রী অনির্বাণ সমাজপতি মহাশয়, শ্রী রতন মন্ডল ম...
07/10/2026

ভারতীয় জনতা পার্টির ১১৪ দমদম বিধানসভা মণ্ডলের পক্ষ থেকে মন্ডল ৩ এর সভাপতি শ্রী অনির্বাণ সমাজপতি মহাশয়, শ্রী রতন মন্ডল মহাশয়, এবং কর্মীবৃন্দের উদ্যোগে 'সেবা সংকল্প অভিযান'-এর অধীনে 'স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি' পালন করা হল।

স্থানীয় কর্মী ও সাধারণ মানুষ একসাথে মিলে এই সমাজসেবামূলক কাজে অংশ নিলেন। সমাজকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন এবং সুন্দর ভারত গড়ে তোলার অঙ্গীকার দমদম বিজেপির।

আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর জন্মমাস উপলক্ষে আজ দক্ষিণ দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লালবাগানে (...
04/10/2026

আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর জন্মমাস উপলক্ষে আজ দক্ষিণ দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লালবাগানে (দমদম মন্ডল ৩) "সেবা সংকল্প অভিযান"-এর অন্তর্গত এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

সমাজের প্রতি সেবা ও রাষ্ট্রের প্রতি সংকল্পবদ্ধ হয়ে এই অভিযানে শামিল হয়েছেন এলাকার সাধারণ মানুষ ও কার্যকর্তারা। আসুন, আমরা সবাই মিলে দেশের প্রগতিতে নিজেদের নিয়োজিত করি।

উদ্যোগে:

শ্রী অনির্বাণ সমাজপতি (মন্ডল সভাপতি)
শ্রী কল্যাণ মন্ডল (জেনারেল সেক্রেটারি)
শ্রী সায়ন আচার্য (সেক্রেটারি)
শ্রী রতন বর্মন (সহ-সভাপতি)
শ্রীমতি দেবযানী ভুঁইয়া (কোষাধ্যক্ষ)
রিম্পি দাস (যুব মোর্চা)

দমদম মন্ডল ৩ এর ১৭ নম্বর ওয়ার্ডের মানুষদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হলো আয়ুষ্মান ভারত কার্ড। সেবাই ধর্ম।
03/10/2026

দমদম মন্ডল ৩ এর ১৭ নম্বর ওয়ার্ডের মানুষদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হলো আয়ুষ্মান ভারত কার্ড।

সেবাই ধর্ম।

যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মমাস উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দাগা কলোনিতে "সেবা সংকল্...
02/10/2026

যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মমাস উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দাগা কলোনিতে "সেবা সংকল্প অভিযান"-এর অন্তর্গত 'স্বচ্ছতাই সেবা' কর্মসূচি অনুষ্ঠিত হলো।

পরিবেশকে পরিচ্ছন্ন রাখার এবং পরিচ্ছন্নতার এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে ওয়ার্ডের সকল স্তরের মানুষ ও কর্মীবৃন্দ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আসুন, আমরা সবাই মিলে আমাদের চারপাশ পরিষ্কার রাখি এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলি।


Address

Dumdum BJP
Dum Dum

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

+918240696947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dum Dum BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share