17/09/2026
খানাকুল বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয়, আপনার কাছ থেকে এমন পোস্ট আমরা সত্যিই প্রত্যাশা করিনি।
আমরা চেয়েছিলাম রাজনৈতিক অবস্থান নয়, মানুষের স্বার্থে আপনার সহযোগিতা ও পাশে থাকা। 🙏
হরিশপুর বন্দর এলাকায় পাকার ব্রিজ নির্মাণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর যদি কোন রকম আঘাত বা প্রশাসনিক হেনস্থা করা হয় মনে রাখবেন তাহলে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন আপনি এবং আমাদের যারা ভালবাসেন - সমর্থন করেন অর্থাৎ বন্দর ও হরিশপুর এলাকার উভয় পারের সাধারণ মানুষ এই আন্দোলনকে আরো জোরদার করে তুলবে।
অনেক আশা নিয়ে বন্দরে পাকার ব্রিজ নির্মাণের দাবিতে সহযোগিতা চেয়ে আপনার কাছে গিয়েছিলাম। গত ৩১ শে অগাস্ট নিজের কাজের ছুটি নিয়ে বাড়িতে ছিলাম শুধুমাত্র আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বন্দরে ব্রিজের দাবিতে আপনার সঙ্গে কথা বলার জন্য। গত ৩০ শে আগস্ট বন্দর ব্রিজের দাবিতে পাঁচ শতাধিক মানুষ পথে নামার পর দিন গত ৩১শে আগস্ট রাত্রে বন্দর পার্টি অফিসের ঘটনার কথা আমরা প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে তুলে ধরিনি। তবে সে যাই হোক আবারো বলি এটা আমরা আপনার কাছ থেকে প্রত্যাশা করিনি।
বিগত ৬ বছর ধরে ঘাটাল মহকুমা একাধিক গণআন্দোলনে আমি রয়েছি, সরকারপক্ষ ও বিরোধীপক্ষ সকলের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। কোন রাজনৈতিক দল না করেও বন্দর-হরিশপুর সেতুর দাবিকে সামনে রেখে অতীতে বহু বিধায়ক, সাংসদ, নেতা, মন্ত্রী এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের কাছ থেকে সর্বদাই পেয়েছি উৎসাহ এবং সকলেই বলেছেন আপনারা নিঃস্বার্থভাবে সমাজের জন্য যে কাজ করছেন তার জন্য কুর্নিশ।। ভেবেছিলাম কোনো কারণে আপনি হয়তো আমাকে বা আমাদের ভুল বুঝেছেন, তাই পরবর্তীতে বন্দর ব্রিজের দাবিটিকে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার কাছ থেকে আমরা সহযোগিতা পাবো এবং আপনার সঙ্গে আবারো আমরা দেখা করে কথা বলবো। কিন্তু গত 31 আগস্টের প্রায় 16 দিন পর আপনার এই পোস্ট আমাদের একদম ভালো লাগেনি।
তবে আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই দাবিটি নির্দিষ্ট ভাবে পৌঁছালে আমাদের মনে হয় উনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আপনি আমাদের রাজনৈতিক রঙ দিতেই পারেন তবে আপনাকে নিয়ে আপনার মধ্য দিয়েই এই কাজটি হোক আমরা এই আবেদন জানাই। দাদা আমরা আপনার বিরোধী নয়। বন্দরে পাকার ব্রিজের দাবিতে আপনার সহযোগিতা চাই, আর কথা দিলাম দাদা বন্দরে পাকার ব্রিজের কাজ শুরু হলে, আপনাকে ও বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে এলাকায় এলাকায় আমরা অভিনন্দন জ্ঞাপন পোস্টার বিতরণ করবো।