Rupesh Sarkar

Directions Website Contact the organization

Rupesh Sarkar রূপেশ সরকার - সামাজিক কার্যকর্তা এবং ইঞ্জিনিয়ার ।
www.rupeshsarkar.com Firstly, thank you so much !! I am also trying my best !!

~ Rupesh Sarkar

জয় জগন্নাথ !! প্রথমেই, অনেক ধন্যবাদ !! আপনাকে এখানে দেখে ভালো লাগছে এবং আমার সম্পর্কে কিছু বলতে চাই।

আমি ভারতের পশ্চিমবঙ্গের হাবরা নামক একটি ছোট শহরে বড় হয়েছি । আমি হাবরা শহরের পুরাতন মাটির দেওয়াল- সরকার বাড়ির পরিবারের সদস্য।

আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সমাজকর্মী, পুরষ্কারপ্রাপ্ত ফটোগ্রাফার, ভ্রমণকারী এবং ভারতের আই.এম.এস. অডিটর। সারা জীবন ধরে আমি তামাক এবং অ্যালকোহলমুক্ত জীবনযাপন করছি । আমার বাবা-মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার । ছোটবেলা থেকেই আমি আমাদের পরিবারকে সমাজের প্রান্তিক মানুষের সেবা করতে দেখেছি । আমিও আমার যথাসাধ্য চেষ্টা করছি !!

~ রূপেশ সরকার

जय जगन्नाथ !! सबसे पहले, आपका बहुत-बहुत धन्यवाद !! आपको यहाँ देखकर बहुत अच्छा लगा और मैं आपको अपने बारे में कुछ बताना चाहता हूँ ।

मेरा पालन-पोषण भारत के पश्चिम बंगाल के एक छोटे से कस्बे हाबरा में हुआ । मैं हाबरा के पुराने मतीर देवाल-सरकार बारी परिवार का सदस्य हूँ ।

मैं भारत से एक केमिकल इंजीनियर, सामाजिक कार्यकर्ता, पुरस्कार विजेता फ़ोटोग्राफ़र, यात्री और आईएमएस ऑडिटर हूँ। मैं जीवन भर तंबाकू और शराब से दूर रहा हूँ। मेरे माता-पिता से मिली शिक्षा मेरे जीवन का सबसे बड़ा पुरस्कार है। बचपन से ही मैंने अपने परिवार को समाज के हाशिए पर पड़े लोगों की सेवा करते देखा है। मैं भी अपनी तरफ़ से पूरी कोशिश कर रहा हूँ !!

~ रूपेश सरकार

Jai Jagannath !! It feels good to see you here, and there is much I want to tell you about myself. I was raised in a small town named Habra, West Bengal, in India. I am a family member of Habra's old MATIR DEWAL- SARKAR BAARI. I am a Chemical Engineer, Social Worker, Award-winning Photographer, Traveller, and IMS Auditor from India. Throughout my life, I have been living a To***co and Alcohol-Free Life. The education from my parents is the biggest prize in my life. Ever since I was a child, I have seen our family serving the marginalized people of our society.

23/08/2026

ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ ❤️💛 vs 💚🩷

পশ্চিমবঙ্গ গঠনের আইনি স্বীকৃতি প্রাপ্তির সেই দিনটি:২০ জুন ১৯৪৭ বঙ্গভঙ্গের ঐতিহাসিক ভোট (বর্তমানে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ...
20/06/2026

পশ্চিমবঙ্গ গঠনের আইনি স্বীকৃতি প্রাপ্তির সেই দিনটি:

২০ জুন ১৯৪৭ বঙ্গভঙ্গের ঐতিহাসিক ভোট (বর্তমানে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃত)

১৯৪৭ সালের ২০শে জুন বাংলার আইনসভায় (Bengal Legislative Assembly) যে ভোটাভুটি হয়েছিল, তা বাংলার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। লর্ড মাউন্টব্যাটেনের '৩রা জুন পরিকল্পনা' অনুযায়ী বাংলার ভবিষ্যৎ নির্ধারণের জন্য এই ভোট অনুষ্ঠিত হয়। এর ওপরই নির্ভর করছিল সমগ্র বাংলা কি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, নাকি দ্বিখণ্ডিত হয়ে একটি অংশ ভারতে এবং অন্য অংশ পাকিস্তানে যোগ দেবে।

মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল, বাংলার আইনসভার সদস্যরা দুটি আলাদা দলে বিভক্ত হয়ে বসবেন —একটি দলে থাকবেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির প্রতিনিধিরা এবং অন্য দলে থাকবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির প্রতিনিধিরা।
নিয়ম ছিল, যদি এই দুই দলের মধ্যে কোনো একটি দলও প্রদেশ ভাগের পক্ষে ভোট দেয়, তবে বাংলাকে বিভক্ত করা হবে।

ভোটগ্রহণ পর্ব
ভোটের দিন বাংলার আইনসভায় মূলত তিনটি পর্যায়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছিল:

১. যৌথ অধিবেশন
প্রথমে আইনসভার সমস্ত সদস্য একত্রে মিলিত হয়ে ভোট দেন।
প্রশ্ন ছিল—অবিভক্ত বাংলা কি নতুন গণপরিষদে (অর্থাৎ পাকিস্তানে) যোগ দেবে?
মুসলিম লিগের সার্বিক সংখ্যাগরিষ্ঠতার কারণে অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার প্রস্তাবটি ১২৬-৯০ ভোটে পাস হয়ে যায়।

২. হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলার প্রতিনিধিদের ভোট
এরপর হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির (পশ্চিম অংশ) প্রতিনিধিরা আলাদাভাবে মিলিত হন।

প্রশ্ন ছিল—অবিভক্ত বাংলাকে কি বিভাজিত করে পূর্ব পাকিস্তান (মুসলিম অধ্যুষিত অঞ্চল) এবং পশ্চিমবঙ্গ (হিন্দু অধ্যুষিত অঞ্চল) গঠন করা হবে?

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অদম্য চেষ্টা এবং নেতৃত্বে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির (পশ্চিম অংশের) প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে প্রদেশ বিভাজনের পক্ষে (৫৮-২১ ভোটে) সুস্পষ্ট রায় দেন এবং হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গকে ভারতীয় গণপরিষদে যুক্ত করার স্বপক্ষে মতামত প্রদান করেন।

৩. মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার প্রতিনিধিদের ভোট
একই সময়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির (পূর্ব অংশ) প্রতিনিধিরাও আলাদাভাবে মিলিত হন। তাদের কাছেও একই প্রশ্ন রাখা হয়।

প্রশ্ন ছিল—অবিভক্ত বাংলাকে কি বিভাজিত করে পূর্ব পাকিস্তান (মুসলিম অধ্যুষিত অঞ্চল) এবং পশ্চিমবঙ্গ (হিন্দু অধ্যুষিত অঞ্চল) গঠন করা হবে?
তাঁরা প্রদেশ বিভাজনের বিপক্ষে (১০৬-৩৫ ভোটে) রায় দেন এবং অবিভক্ত বাংলাকে নতুন গণপরিষদে (পাকিস্তানে) যুক্ত করার পক্ষে ভোট দেন।

সামগ্রিক ফলাফল
যৌথ অধিবেশনের ভোট - বাংলাকে অবিভক্ত অবস্থায় রেখে পূর্ব পাকিস্তানে যোগ দেওয়ার যোগ দেওয়ার স্বপক্ষে সংখ্যাগরিষ্ঠভাবে প্রস্তাব গৃহীত হয়।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলার প্রতিনিধিদের ভোট - অবিভক্ত বাংলাকে বিভাজিত করে পূর্ব পাকিস্তান (মুসলিম অধ্যুষিত অঞ্চল) এবং পশ্চিমবঙ্গ (হিন্দু অধ্যুষিত অঞ্চল) গঠনের স্বপক্ষে সংখ্যাগরিষ্ঠভাবে প্রস্তাব গৃহীত হয়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার প্রতিনিধিদের ভোট - বাংলাকে অবিভক্ত অবস্থায় রেখে পূর্ব পাকিস্তানে যোগ দেওয়ার যোগ দেওয়ার স্বপক্ষে সংখ্যাগরিষ্ঠভাবে প্রস্তাব গৃহীত হয়।

যেহেতু মাউন্টব্যাটেন পরিকল্পনার নিয়ম ছিল যেকোনো একটি অংশ বিভাজনের পক্ষে ভোট দিলেই বঙ্গভঙ্গ কার্যকর হবে তাই ব্রিটিশ ভারতের বিশাল বাংলা প্রদেশ আনুষ্ঠানিকভাবে দ্বিখণ্ডিত হওয়ার আইনি ছাড়পত্র পায়। এর ফলেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ নিয়ে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ নিয়ে পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সমগ্র বাংলা যাতে পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে যায়, ২০শে জুনের এই ভোটাভুটিই তা নিশ্চিত করেছিল।

গুজরাটের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল একজন শান্ত, নম্র, স্বচ্ছ ভাবমূর্তির এবং কর্মমুখী প্রশাসক, যিনি ন...
23/05/2026

গুজরাটের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল একজন শান্ত, নম্র, স্বচ্ছ ভাবমূর্তির এবং কর্মমুখী প্রশাসক, যিনি নীরবে গুজরাটের অগ্রগতির জন্য কাজ করে চলেছেন।

https://www.rupeshsarkar.com/karyakarta/

এইবারের 2026 নির্বাচনে বিজেপি রাজ্য অফিসে নির্বাচন পরিচালনা এবং স্ট্র্যাটেজি টিমে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য। গোটা রাজ্যের...
05/05/2026

এইবারের 2026 নির্বাচনে বিজেপি রাজ্য অফিসে নির্বাচন পরিচালনা এবং স্ট্র্যাটেজি টিমে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য। গোটা রাজ্যের ২৯৪ টা বিধানসভায় কি কি হলো, কিভাবে হলো তা চাক্ষুষ করলাম। বিভিন্ন সাংসদ এবং শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সান্নিধ্য এবং তাদের সঙ্গে একযোগে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনে এক পাওনা হয়ে থাকল। শুভাকাঙ্ক্ষী সমস্ত কার্যকর্তাদের অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাম।

https://www.rupeshsarkar.com/karyakarta/

Bharatiya Janata Party (BJP) BJP West Bengal For BJP West Bengal

19/03/2026

শিক্ষা ব্যবস্থা - রূপেশ সরকার (হাবরার ভূমিপুত্র, ইঞ্জিনিয়ার, সমাজসেবী)

শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থা যদি যথাযথভাবে কোনো সমাজে প্রতিষ্ঠিত না হয় তবে সেই সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়। শিক্ষা যারা সমাজের বুকে প্রসারিত করতে সহায়তা করে সেই শিক্ষকরাই আজ কোনঠাসা৷ চাকরির পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে আজ শিক্ষা ব্যবস্থাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে বর্তমান রাজ্যের শাসক দল। প্রতি বছর চাকরি পাওয়ার বদলে, শিক্ষকরা আজ রাস্তায় বসে আন্দোলন করে অবহেলায় দিন কাটাচ্ছে। যে মেয়েটি ছোট থেকে শিক্ষকতা করার স্বপ্ন দেখত, সে আজ বসে রাজপথে হতাশাগ্রস্ত অবস্থায়। হীরক রাজার দেশের শিক্ষকদের যেমন অবস্থা হয়েছিল, এই হীরক রানীর দেশের ছবিটাও অবিকল একই। এর থেকে মুক্তি চাই। যে বাঙালির শিক্ষায় সারা পৃথিবীতে নামডাক ছিল, তার পুরনো দিনের কাহিনী আবারও বাস্তবের মাটিতে ফিরিয়ে আনতে হবে।

পুরো ভিডিওটি দেখতে এবং হাবরা সম্পর্কে অনেক না জানা তথ্য এবং হাবরার ভবিষ্যৎ কিভাবে নির্মাণ সম্ভব তা সম্পূর্ণ জানতে চলে আসুন এই লিঙ্কে –

https://www.rupeshsarkar.com/karyakarta/

#হাবরা #হাবড়া #উত্তর২৪পরগণা Bharatiya Janata Party (BJP) BJP West Bengal For BJP West Bengal

18/03/2026

রূপেশ সরকার (ইঞ্জিনিয়ার, সমাজকর্মী) - হুইলচেয়ার প্রদান কর্মসূচী

হাবরার কুলতলা এলাকায় এবং বনগাঁ মহকুমার দুইজনের হাতে হুইলচেয়ার তুলে দিতে পারলাম, বিগত বছর গুলো তে । ছোট এই প্রয়াস তাঁদের চলার পথে সামান্য স্বস্তি এনে দিক - এই কামনা। সমাজসেবা আমার কাছে দায়িত্ব ও অঙ্গীকার। মানুষের পাশে থাকাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
সবার আশীর্বাদ ও সহযোগিতা চাই। জয় জগন্নাথ।

https://www.rupeshsarkar.com/karyakarta/

#হাবড়া #উত্তর২৪পরগণা #বিজেপিপশ্চিমবঙ্গ #ভোটপরবর্তীহিংসা #রূপেশসরকার #মানবতারপাশে Bharatiya Janata Party (BJP) BJP West Bengal For BJP West Bengal

17/03/2026

কৃষি-শিল্প - রূপেশ সরকার (হাবরার ভূমিপুত্র, ইঞ্জিনিয়ার, সমাজসেবী)

হাবরার বিস্তীর্ন এলাকা মূলত কৃষিপ্রধান। এখনও কৃষকরা সরকারি পর্যায়ে যা যা সহায়তা পাওয়া দরকার তা পাচ্ছে না। বিভিন্ন কৃষি সমবায়ের মাধ্যমে যা যা তাদের পাওয়া উচিত সেসব থেকেও তারা বঞ্চিত। সেগুলো পাওয়ার পথ প্রশস্ত করার জন্য দরকার কেন্দ্রীয় সরকারের সাথে সুন্দর একটি যোগসূত্র, যা বর্তমান সরকার তৈরী করতে ব্যর্থ। পাশাপাশি, শিল্পকেও একইভাবে গুরুত্ব দিতে হবে। কৃষি এবং শিল্পে সমান্তরাল ভাবে বিনিয়োগ হলে হাবরা হয়ে উঠবে দেশের অন্যতম সমৃদ্ধশালী একটি অঞ্চল।

পুরো ভিডিওটি দেখতে এবং হাবরা সম্পর্কে অনেক না জানা তথ্য এবং হাবরার ভবিষ্যৎ কিভাবে নির্মাণ সম্ভব তা সম্পূর্ণ জানতে চলে আসুন এই লিঙ্কে –

https://www.rupeshsarkar.com/karyakarta/

#হাবরা #হাবড়া #উত্তর২৪পরগণা Bharatiya Janata Party (BJP) BJP West Bengal For BJP West Bengal

16/03/2026

অসুস্থ মহিলাকে ট্রাইসাইকেল দেওয়ার প্রতিশ্রুতী

পেরেকে লেগে বাদ গেছে পা। তাই তার জীবন সংগ্রামকে লাঘব করার জন্যও পাশে থাকার বার্তা দিলাম। জীবনের লড়াই থেমে থাকে না।
ওই সাহসী মহিলার চলার পথ সহজ করতে ট্রাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটি সহানুভূতি নয়, তাঁর স্বাধীনভাবে এগিয়ে চলার অধিকার।
পাশে থাকার অঙ্গীকার নিয়েই এই ছোট প্রয়াস। সবার আশীর্বাদ ও সহযোগিতা কাম্য।

https://www.rupeshsarkar.com/karyakarta/

#হাবড়া #উত্তর২৪পরগণা #বিজেপিপশ্চিমবঙ্গ #ভোটপরবর্তীহিংসা #রূপেশসরকার #মানবতারপাশে Bharatiya Janata Party (BJP) BJP West Bengal For BJP West Bengal

পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাবের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি ও মতুয়া ধর্ম মহামেলা ২০২৬-এ...
16/03/2026

পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাবের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি ও মতুয়া ধর্ম মহামেলা ২০২৬-এ, ঠাকুরের চরণ কমলে জানাই সশ্রদ্ধ প্রণাম।

Address

Habra
743268

Alerts

Be the first to know and let us send you an email when Rupesh Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rupesh Sarkar:

Shortcuts

Share

Category