Purbanchal High School - H.S

Call Directions

Purbanchal High School - H.S Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Purbanchal High School - H.S, Government Organization, vill+p. o-Hijalpukuria , Habra , north 24 parganas, Habra.

27/09/2026

সপ্তম শ্রেণীর ছাত্র ওম কুন্ডু -ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর বক্তব্য।

যথাযোগ্য মর্যাদা সহকারে আজ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হলো 🙏
26/09/2026

যথাযোগ্য মর্যাদা সহকারে আজ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হলো 🙏

বিদ্যালয়ে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হল " আশির্বাদ কা দিয়া" র মাধ্যমে 'সেবা সংকল্প অভিযান' এর শুভ সূচনা।
17/09/2026

বিদ্যালয়ে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হল " আশির্বাদ কা দিয়া" র মাধ্যমে 'সেবা সংকল্প অভিযান' এর শুভ সূচনা।

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন — পূর্বাঞ্চল হাইস্কুল 🇮🇳গর্ব, আবেগ ও দেশাত্মবোধের এক অনন্য আবহে পূর্বাঞ্চল হাইস্কুলে যথাযো...
15/08/2026

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন — পূর্বাঞ্চল হাইস্কুল 🇮🇳
গর্ব, আবেগ ও দেশাত্মবোধের এক অনন্য আবহে পূর্বাঞ্চল হাইস্কুলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা, বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও বীরত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিদ্যালয়ের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে দেশপ্রেমের আবেগে। স্বাধীনতার মর্যাদা রক্ষা, দেশের ঐক্য ও সংহতি বজায় রাখা এবং একটি উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ার সংকল্পে সকলে একসঙ্গে শপথবদ্ধ হয়।
স্বাধীনতার ৮০ বছর—আমাদের গর্ব, আমাদের দায়িত্ব, আমাদের অঙ্গীকার।
🇮🇳 জয় হিন্দ! বন্দে মাতরম্! 🇮🇳

শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্ম-বলিদান দিবসে পূর্বাঞ্চল হাইস্কুলের শ্রদ্ধার্ঘ্য!🙏🙏
11/08/2026

শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্ম-বলিদান দিবসে পূর্বাঞ্চল হাইস্কুলের শ্রদ্ধার্ঘ্য!🙏🙏

07.08.2026 বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় দুলাল চন্দ্র দে মহাশয়ের প্রয়াণ দিবসে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী,...
08/08/2026

07.08.2026 বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় দুলাল চন্দ্র দে
মহাশয়ের প্রয়াণ দিবসে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণের শ্রদ্ধার্ঘ্য।🙏

পূর্বাঞ্চল হাইস্কুলে আজ, ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার), শিক্ষার্থীদের সচেতনতা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে অনুপ্রাণিত করার ...
30/07/2026

পূর্বাঞ্চল হাইস্কুলে আজ, ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার), শিক্ষার্থীদের সচেতনতা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে অনুপ্রাণিত করার লক্ষ্যে SSB-এর উদ্যোগে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালার মূল বিষয় ছিল নেশামুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা এবং ভারতীয় আধাসামরিক বাহিনীতে, বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণে উৎসাহ প্রদান। SSB-এর কর্মকর্তারা নেশার কুফল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং দেশের সেবায় আত্মনিয়োগের বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
ছাত্রীদের আত্মনির্ভরশীল ও দেশসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ করতে ভারতীয় আধাসামরিক বাহিনীতে যোগদানের যোগ্যতা, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ করে তোলে।
পূর্বাঞ্চল হাইস্কুল বিশ্বাস করে, এমন উদ্যোগ আগামী প্রজন্মকে নেশামুক্ত, সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।🇮🇳🇮🇳

🌿🌳 অরণ্য সপ্তাহ উদযাপন – ২০২৬ 🌳🌿প্রকৃতিকে ভালোবাসি, সবুজে ভরাই পৃথিবী।পূর্বাঞ্চল হাইস্কুলে ১৪.০৭.২০২৬ থেকে ২০.০৭.২০২৬ পর...
15/07/2026

🌿🌳 অরণ্য সপ্তাহ উদযাপন – ২০২৬ 🌳🌿
প্রকৃতিকে ভালোবাসি, সবুজে ভরাই পৃথিবী।
পূর্বাঞ্চল হাইস্কুলে ১৪.০৭.২০২৬ থেকে ২০.০৭.২০২৬ পর্যন্ত ‘অরণ্য সপ্তাহ উদযাপন – ২০২৬’ পালিত হচ্ছে। এই উপলক্ষে বিদ্যালয়ে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা কর্মসূচি, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল কার্যক্রম এবং সবুজ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। ছাত্র ছাত্রীদের অরণ্যে জীব বৈচিত্র্য রক্ষার প্রয়োজন সম্পর্কিত তথ্যচিত্র দেখানো হয়।
বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। অরণ্য সপ্তাহ আমাদের সেই দায়িত্ব ও কর্তব্যের কথাই স্মরণ করিয়ে দেয়।
আসুন, আমরা সকলে মিলে আরও বেশি গাছ লাগাই, গাছকে রক্ষা করি এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অঙ্গীকারবদ্ধ হই।
🌱 একটি গাছ, একটি প্রাণ – সবুজ হোক আমাদের আগামী। 🌱

বিদায় বেলা, অনুভূতির মেলা... 🌸আজ ৩০শে জুন, ২০২৬। আমাদের পূর্বাঞ্চল হাইস্কুলের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় এবং সবার প্রিয় অভি...
30/06/2026

বিদায় বেলা, অনুভূতির মেলা... 🌸
আজ ৩০শে জুন, ২০২৬। আমাদের পূর্বাঞ্চল হাইস্কুলের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় এবং সবার প্রিয় অভিভাবক মৌসুমী ম্যাডাম (মৌসুমী দাস শর্মা) তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন।পূর্বাঞ্চল হাইস্কুলের প্রতিটি দেওয়ালে, প্রতিটি ব্ল্যাকবোর্ডে আপনার স্মৃতি আজীবন অমলিন থাকবে। একজন আদর্শ শিক্ষক এবং পথপ্রদর্শক হিসেবে আমাদের জীবনে আপনার অবদান কোনোদিন ভোলার নয়।আপনার আগামী জীবন সুস্থ, সুন্দর এবং শান্তিময় হোক—ঈশ্বর-এর কাছে এই কামনাই করি। ভালো থাকবেন ম্যাডাম, আপনার অভাব কেউ পূরণ করতে পারবে না। 🙏❤️

21/06/2026

'Yoga Sangam'
Purbanchal High School (Habra)
21.06.2026
Yoga Boys

Address

Vill+p. O-Hijalpukuria , Habra , North 24 Parganas
Habra

Telephone

03216-236850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purbanchal High School - H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share