Hailakandi Voice

Hailakandi Voice

Share

Welcome to this page
Thanks so much for following the page❤

22/05/2026

হাইলাকান্দিতে ২ আগস্ট থেকে সেন্সাস ২০২৭-এর প্রথম পর্যায়ের 'স্ব-গণনা' (Self Cessus)পোর্টাল চালু হচ্ছে.
হাইলাকান্দি,২২মে : হাইলাকান্দিতে আসন্ন জাতীয় জনগণনা (Census 2027)-র প্রথম পর্যায়ের অংশ হিসেবে আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট,পর্যন্ত মোট ১৫ দিনের জন্য অনলাইনে 'স্ব-গণনা' বা 'সেলফ-এনিউমারেশন' পোর্টাল খোলা হবে। এই প্রক্রিয়ায় নাগরিকরা নিজেই নিজেদের বাড়ির তথ্য ইন্টারনেটে আপলোড করতে পারবেন। এর জন্য বাসিন্দাদের প্রথমে se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে রাজ্য নির্বাচন ও ক্যাপচা কোড দিতে হবে। এরপর পরিবারের বিবরণ, মোবাইল রেজিস্ট্রেশন (প্রতি পরিবারে একটি নম্বর), ভাষার পছন্দ ও ওটিপি ভেরিফিকেশনের পর মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে তথ্য জমা করতে হবে। চূড়ান্ত সাবমিশনের পর একটি ১১ অঙ্কের অনন্য 'SE ID' তৈরি হবে, যা পরবর্তীতে বাড়িতে আসা সরকারি গণনাকারীকে দেখিয়ে তথ্য যাচাই করে নিতে হবে। এই জাতীয় কর্মসূচীকে সফল ও প্রযুক্তিবান্ধব করতে সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজে থেকে এই স্ব-গণনা সম্পন্ন করে জনসাধারণের কাছে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়েছে।
Hailakandi Voice

21/05/2026




Hailakandi Voice

04/05/2026

আলগাপুর - কাটলিছড়া সমষ্টির বিজয়ী কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম এর প্রথম প্রতিক্রিয়া।
#জুবাইর_এনাম_মজুমদার
Hailakandi Voice

04/05/2026

এক লক্ষ তিন হাজার ভোটের ব্যবধানে। বিজয়ী হলেন কংগ্রেস প্রার্থী #জুবাইর_এনাম_মজুমদার।
Power of Gen-Z

Photos from Hailakandi Voice's post 30/04/2026

#উজানকুপা_ভাটিরকুপা পূর্ত সড়ক !
শীঘ্রই সংস্কারের দাবিতে বিভাগীয় আধিকারিককে স্মারকপত্র জেলা পরিষদ সহ-সভানেত্রী প্রতিনিধি আইনজীবী আফজল হোসেন চৌধুরীর।
পূর্ত সড়ক যেন মরনফাঁদ জমা জলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ পথচারীরা। এ ব্যাপারে পদক্ষেপ নিতে বিভাগীয় আধিকারিকের দ্বারস্থ হয়েছেন জেলা পরিষদের সহ-সভানেত্রী প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী
এমন চরম দুরবস্থা দেখতে পাওয়া যাচ্ছে হাইলাকান্দি শহর সংলগ্ন বেসিক #চৌরঙ্গীর ৬ নম্বর জাতীয় সড়কের বাইপাস থেকে উজানকুপা- ভাটিরকুপা পূর্ত সড়ক
উল্লেখ্য, #উজানকুপা_ভাটিরকুপা পূর্ত সড়কের মরহুম পীর ভল্লুকশাহ মামুর রওজা সংলগ্ন এলাকার কয়েকশো মিটার পর্যন্ত রয়েছে বড়ো বড়ো গর্ত। একপশলা বৃষ্টির জমা জলে চরম অবস্থা। পুকুর সমতুল্য গর্ত দিয়ে চলাফেরা করতে পারছেন না ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষ। যান চলাচলেও বিঘ্ন ঘটছে। যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় এবার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় সচেতন মহল সহ হাইলাকান্দি জেলা পরিষদের সহসভানেত্রীর প্রতিনিধি আইনজীবী আফজল হোসেন চৌধুরী। রোডের চরম দুরবস্থার কথা তুলে ধরে আজ হাইলাকান্দির পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়ে অবিলম্বে সড়ক পথের সংস্কার কাজ করে যাতায়াতের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন।
বিভাগীয় আধিকারিকের হাতে স্মারকপত্র তুলে দেন জেলা পরিষদের সহ-সভানেত্রী প্রতিনিধি আইনজীবী আফজল হোসেন চৌধুরী । বাহারুল ইসলাম বড়ভূইয়া, সামছুদ্দিন লস্কর, রাজিব চৌধুরী সহ অন্যান্যরা।
Hailakandi Voice


29/04/2026

আসামের এক্সিট পোল প্রকাশ পেল।
বিভিন্ন সংস্থার এক্সিট পোল।
Hailakandi Voice

Photos from Hailakandi Voice's post 29/04/2026


আসন্ন ভোট গণনা প্রক্রিয়ার প্রস্তুতির অঙ্গ হিসেবে ২৮/০৪/২০২৬ তারিখে এস. এস. কলেজে গণনা কর্মীদের এক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
এই প্রশিক্ষণ পর্বে গণনা প্রক্রিয়া, দায়িত্ব ও কর্তব্য এবং সঠিকতা, স্বচ্ছতা ও নির্বিঘ্নভাবে গণনা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা সম্পর্কে কর্মীদের অবহিত করা হয়।
সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তা প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সততা বজায় রাখার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Training of Counting Personnel was successfully conducted on 28/04/2026 at S.S. College in preparation for the upcoming counting process.
The session focused on familiarizing personnel with counting procedures, roles and responsibilities, and guidelines to ensure accuracy, transparency, and smooth conduct of the counting process.
All concerned officials actively participated in the training, reaffirming their commitment to maintaining the integrity of the electoral process.

Hailakandi Voice

Photos from Hailakandi Voice's post 28/04/2026

হাইলাকান্দিতে কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল আজ গভর্নমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত স্ট্রংরুম পরিদর্শন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বরাক উপত্যকার জন্য একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেন যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং।
উক্ত প্রতিনিধি দল আজ জেলা কংগ্রেস সভাপতি আনাম উদ্দিন লস্করের নেতৃত্বে হাইলাকান্দিতে এই পরিদর্শনে অংশ নেয়। দলে উপস্থিত ছিলেন অজিত সিং, অভিজিৎ পাল, বিধায়ক আমিনুল ইসলাম সহ জেলা কংগ্রেসের একাধিক পদাধিকারী।
স্ট্রংরুম পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

26/04/2026

আজকে আমার নামের এই পেজটার নাম পরিবর্তন করে পেলেছি এবং নতুন নাম দিয়েছি।

04/04/2026

আলগাপুর ও কাটলীছড়া সমষ্টিতর কংগ্রেস প্রার্থী জুবায়ের আনাম এর একটি নির্বাচনীয় গান গেছেন শিল্পী সেলিম উদ্দীন।




Want your business to be the top-listed Government Service in Hailakandi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Hailakandi